Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

জাহাজের ইঞ্জিনকক্ষে থেঁতলে গেল দুই নাবিকের হাত

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০২
জাহাজের ইঞ্জিনকক্ষে থেঁতলে গেল দুই নাবিকের হাত

ছবি: আগামীর সময়

চট্টগ্রাম বন্দরের বহির্নােঙরে বাংলাদেশি পতাকাবাহী ‘ব্রেভ রয়েল’ জাহাজে দুর্ঘটনায় দুই নাবিক গুরুতর আহত হয়েছেন। রবিবার দুপুরে জাহাজের ইঞ্জিনকক্ষে মেরামত কাজ করার সময় দুর্ঘটনা ঘটে। তবে ঘটনা জানাজানি হয় সোমবার।

গুরুতর আহত হলেন জাহাজটির তৃতীয় প্রকৌশলী জিয়াউর রহমান ফাহাদ ও ইঞ্জিন ক্যাডেট শাহরুখ সালমান। জিয়াউর রহমানের কব্জি থেকে আঙুল পর্যন্ত অংশ পুড়ে থেঁতলে গেছে। শাহরুখ সালমানের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। বেশ জখম হয়েছে। জাহাজে থাকা ২৪ নাবিকের বাকি সবাই অক্ষত আছেন। জিয়াউর রহমান বাংলাদেশ মেরিন একাডেমির ৫৫ ব্যাচ এবং শাহরুখ সালমান ৫৬ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

নাবিকরা এতটা গুরুতর আহত ছিলেন চিকিৎসা করাতে প্রথমে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে হেলিকপ্টারে উড়িয়ে ঢাকায় নেয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। তবে ওভারহোলিং বা মেরামত কাজ করার সময় যথেষ্ট নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন ওঠেছে।

প্রায় ১৯০ মিটার দীর্ঘ ‘ব্রেভ রয়েল’ জাহাজটি ২০০০ সালে নির্মিত। বাংলাদেশি পতাকাবাহী জাহাজটির মালিক চট্টগ্রামভিত্তিক বিএসএ শিপিং লিমিটেড। আর জাহাজটি পরিচালনা করে ভ্যানগার্ড মেরিটাইম লিমিটেড।

ভ্যানগার্ড মেরিটাইম লিমিটেডের কর্মকর্তা ক্যাপ্টেন নুরুল মোস্তফা সোমবার রাতে জানালেন, জাহাজের ইঞ্জিন কক্ষে মেরামত কাজ করার সময় ওভারেহড ক্রেন দুই মেরিন ইঞ্জিনিয়ারের শরীরে পড়লে তারা আহত হন। আহতদের সর্বোচ্চ উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে। প্রয়োজনে বিদেশে পাঠানো হবে।

আহত নাবিকদের স্বজনেরা জানিয়েছেন, চট্টগ্রাম বন্দরের জলসীমায় আনোয়ারা এলাকার সাগরে অবস্থানকালে দুজন জাহাজটির ইঞ্জিনকক্ষে কাজ করছিলেন। এ সময় ইঞ্জিনের ভারী ধাতব অংশ (পিস্টন) তাঁদের হাতের ওপর এসে পড়ে। এতে একজনের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। অপরজনের কব্জি থেকে আঙুল পর্যন্ত অংশ থেঁতলে যায়।

‘ব্রেভ রয়েল’ জাহাজটি মোঙলা বন্দরে পণ্য নামিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে ৪ সেপ্টেম্বর। ৬ সেপ্টেম্বর জাহাজের ইঞ্জিন কক্ষে দুর্ঘটনা ঘটে। জাহাজটি চট্টগ্রাম থেকে নতুন গন্তব্যে পণ্য পরিবহনের অপেক্ষায় ছিল।

জাহাজচট্টগ্রামবাংলাদেশি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক

    পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    ঘরে ওষুধ সংরক্ষণের সঠিক নিয়ম

    ঘরে ওষুধ সংরক্ষণের সঠিক নিয়ম

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    advertiseadvertise