Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

সম্মিলিত পাঁচ ব্যাংক

আমানত ফেরতের দাবিতে আমানতকারীদের বিক্ষোভ

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ২৩:০২
আমানত ফেরতের দাবিতে আমানতকারীদের বিক্ষোভ

আমানত ফেরত দেওয়ার দাবিতে আবারও মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সম্মিলিত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা।

সোমবার (২৯ জুন) সকালে নগরীর বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিভাগ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে প্রায় শতাধিক আমানতকারী অংশগ্রহণ করেন। এর আগেও ঢাকা ও চট্টগ্রামে তারা আমানত ফেরতের দাবিতে পৃথক কর্মসূচি পালন করেছেন।

মানববন্ধনে বক্তারা বলেছেন, বাংলাদেশ ব্যাংক আমানতের ওপর থেকে গত দুই বছরের মুনাফা কর্তন এবং মাত্র ৪ শতাংশ বিশেষ সুবিধা দেওয়ার একপাক্ষিক সিদ্ধান্ত নিয়েছে। এতে লাখো আমানতকারীর জীবন চরম সংকটে পড়েছে। ‘হেয়ার কাট’ নামে পরিচিত এ নীতিকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানান তারা।

‘কারও ব্যাংকে লাখ টাকা জমা থাকলেও প্রয়োজনের সময় তুলতে গেলে দেওয়া হচ্ছে মাত্র এক হাজার টাকা। টাকার অভাবে অনেক পরিবার চিকিৎসা, শিক্ষা ও দৈনন্দিন ব্যয় নির্বাহ করতে পারছে না। দীর্ঘদিন ধরে তারা রাস্তায় নেমে কর্মসূচি পালন করলেও এখনো কোনো কার্যকর সমাধান পাননি’— বলছিলেন আন্দোলনকারী মোহাম্মদ শফিক।

এক্সিম ব্যাংকের আমানতকারী নাজিয়া হক বলেছেন, ‘ব্যাংকে আমানত রাখা কোনো বিনিয়োগের ঝুঁকি নয়। এটি একজন নাগরিকের নিরাপত্তার বিশ্বাস। সেই বিশ্বাস নিয়েই আমরা আমাদের কষ্টার্জিত অর্থ ব্যাংকে জমা রেখেছিলাম। আমরা কোনো বিশেষ সুবিধা চাই না। শুধু আমাদের ন্যায্য আমানত ও মুনাফা ফেরত চাই।’

একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। ব্যাংকগুলোর প্রায় ৭৫ লাখ আমানতকারী দীর্ঘদিন ধরে তাদের জমাকৃত অর্থ উত্তোলন করতে পারছেন না।

আমানতকারীদের দাবির মধ্যে রয়েছে— চুক্তি অনুযায়ী মুনাফাসহ মূল আমানত ফেরত প্রদান, সব ব্যাংকের মতো স্বাভাবিক লেনদেন অবিলম্বে চালু করা এবং তারল্য সংকট দূর করতে বিশেষ সহায়তা প্রদান।

আমানত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে