ব্যক্তিত্ব
সিনেমাপাগল স্বৈরশাসক
বিচিত্রা ডেস্ক

উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জং-ইল। শুধু সিনেমাপ্রেমীই নন, ছিলেন একেবারে সিনেমাপাগল। সংগ্রহ করেছিলেন প্রায় ৩০ হাজার চলচ্চিত্র। সবচেয়ে বেশি পছন্দ করতেন ফ্রাইডে দ্য থার্টিন্থ, গডজিলা ও র্যাম্বো সিরিজ। সিনেমা বানানোর প্রতিও তার আগ্রহ ছিল গভীর। এতটাই যে, দক্ষিণ কোরিয়ার কিংবদন্তি পরিচালক শিন সাং-ওককে অপহরণ করেন।






