Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অতিপ্রাকৃত

পূর্ণিমার রাতে কালিকাবাড়ির আতঙ্ক

জামাল মো. আবু নাছের, মাধবপুর (হবিগঞ্জ)
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১৬:৪৪
পূর্ণিমার রাতে কালিকাবাড়ির আতঙ্ক

আজ থেকে প্রায় এক যুগ আগের ঘটনা। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্তঘেঁষা কালিকাবাড়ি চা বাগানের ম্যানেজার বাংলোতে কয়েক রাত থাকার সুযোগ হয়েছিল আমার। উঁচু টিলার ওপর বাংলোটি, নিচে বাগানের অফিস। পাশে শতবর্ষী বিশাল কড়ই গাছ, আর চারদিকে যতদূর চোখ যায় শুধু চা বাগান। তখন বাগানে বিদ্যুৎ ছিল না। অতিথি এলে পেট্রোলচালিত জেনারেটর এক-দেড় ঘণ্টা আলো দিত। এরপর পুরো রাত কেটে যেত সৌরবিদ্যুতের ক্ষীণ আলো আর প্রকৃতির নিস্তব্ধতার মধ্যে।

সেদিন রাত প্রায় একটা। আকাশজুড়ে পূর্ণিমার আলো। দক্ষিণ পাশের বাঁশঝাড়ের ফাঁক গলে জ্যোৎস্না এসে পড়েছে কড়ই গাছের গোড়ায়। চারদিকে ঝিঁঝিঁ পোকার ডাক, জোনাকির ঝিলিক আর হালকা বাতাসে পাতার মৃদু শব্দ। ঘুম আসছিল না। তাই সিঁড়ি বেয়ে নিচে নেমে কড়ই গাছের নিচে গিয়ে বসি। সেখানে পড়ে থাকা একটি কাটা গাছের গুঁড়ির ওপর বসে চারপাশের নিস্তব্ধতা উপভোগ করছিলাম।

হঠাৎ পশ্চিম পাশের ছোট্ট পুকুরের ধারে দুজন মানুষকে গল্প করতে দেখি। মনে হলো, হয়তো বাগানের পরিচিত শ্রমিক ব্রিটিশ ও তার সঙ্গী। সাহস করে তাদের দিকে হাঁটতে শুরু করলাম। কিন্তু আমি যতই এগোই, তারা ততই উত্তর পাশের রাস্তা ধরে পাহাড়ের দিকে এগিয়ে যেতে থাকে। হঠাৎ এক মুহূর্তে তারা দুজনই অদৃশ্য হয়ে গেল। চারপাশে তাকিয়েও তাদের আর কোনো চিহ্ন খুঁজে পেলাম না। বুকের ভেতর কেমন যেন শীতল একটা ভয় নেমে এলো।

আরও পড়ুন

‘ইরানে নেই’ মোজতবা খামেনি

১৯ জুলাই ২০২৬

ফিরে আসার জন্য পা বাড়াতেই দেখি দুটি ঘোড়া ধীর পায়ে অফিসের আঙিনার দিকে যাচ্ছে। আশ্চর্যের বিষয়, তাদের চলার কোনো শব্দ নেই। মনে হচ্ছিল, তারা যেন মাটিতে নয়, বাতাসে ভেসে চলছে। কিছুক্ষণ পর তারাও অন্ধকারে মিলিয়ে গেল।

মনের সাহস জড়ো করে বাংলোর দিকে এগোলাম। সিঁড়ির কাছে পৌঁছেই শরীর ঠাণ্ডা হয়ে গেল। সিঁড়ির মাঝখানে পাশাপাশি বসে আছে এক নারী ও এক পুরুষ। তাদের মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখের পলক ফেলতেই তারা ধোঁয়ার মতো মিলিয়ে গেল। আর এক মুহূর্তও দাঁড়াইনি। দৌড়ে বাংলোতে উঠে দরজা বন্ধ করে সারা রাত জেগে কাটিয়েছিলাম।

পরদিন সকালে বিষয়টি জানালে প্রবীণ শ্রমিকরা জানান, বহু বছর আগে ওই কড়ই গাছের নিচে এক দম্পতির রহস্যজনক মৃত্যু হয়েছিল। কেউ বলেন দুর্ঘটনা, কেউ বলেন আত্মহত্যা, আবার অনেকে বলেন এটি ছিল এক অমীমাংসিত হত্যাকাণ্ড। আরও শোনা যায়, এক ব্রিটিশ ম্যানেজারের দুটি প্রিয় ঘোড়া মৃত্যুর পরও নাকি পূর্ণিমার রাতে বাংলোর আশপাশে দেখা যায়। সেই রাতের ঘটনাগুলো আজও আমার কাছে রহস্য। সত্যিই কি সেদিন অশরীরী কিছু দেখেছিলাম, নাকি জ্যোৎস্না আর নিস্তব্ধ রাত আমার চোখকে বিভ্রমে ফেলেছিল—উত্তর আজও অজানা।

লেখক : প্রতিনিধি, আগামীর সময়

আতঙ্ককালিকাবাড়িবড়লেখা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    ১০ লাখ কোটির রূপরেখা

    ১০ লাখ কোটির রূপরেখা

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করছেন তারেক রহমান, নিচ্ছেন না সংবর্ধনা

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদারে দূতাবাস চালু করবে মরক্কো

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়

    সিনিয়রের সামনে সিগারেট জ্বালানোয় তানিমকে হত্যা করা হয়