উক্তি
আশা ছাড়া আমরা পথহারা
বিচিত্রা ডেস্ক

ফিলিস্তিনি কবি মাহমুদ দারবিশের এই সংক্ষিপ্ত উক্তিটি তুলে ধরে মানুষের জীবনে আশার গভীর গুরুত্ব। বিখ্যাত এই ব্যক্তির কবিতায় বারবার ফিরে আসে নির্বাসন, হারানো দেশ ও মানুষের অস্তিত্বের বেদনা। জীবনে চলার পথ অন্ধকার হতে পারে, তবে আশা থাকলে মানুষ থেমে যায় না। বরং নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাওয়ার পথ খুঁজে নেয়।



