Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

উক্তি

ব্যায়াম শরীরের জন্য আর বই পড়া মনের জন্য
ব্যায়াম শরীরের জন্য আর বই পড়া মনের জন্য
উক্তিটি ১৭০৯ সালে প্রকাশিত ‘দ্য ট্যাটলার’-এ লিখেছেন ব্রিটিশ লেখক জোসেফ অ্যাডিসন। তার প্রবন্ধের প্রথম লাইনেই তিনি লিখেছেন, শরীরের জন্য ব্যায়াম যা, মনের জন্য বই পড়া ঠিক তা-ই। তার মতে, শরীরচর্চা যেমন শরীরকে শক্তিশালী করে, তেমনি বই পড়া মনকে সতেজ ও সমৃদ্ধ করে। ভালো বই শুধু জ্ঞান দেয় না, চিন্তাশক্তিকেও আরও গভীর করে তোলে।
বিচিত্রা•৩ ঘণ্টা আগে
জয়ী সে, যে জানে কখন লড়াই এড়াতে হয়
জয়ী সে, যে জানে কখন লড়াই এড়াতে হয়
উক্তিটি প্রাচীন চীনা সামরিক কৌশলবিদ সান জু-এর। তার বিখ্যাত বই ‘দ্য আর্ট অব ওয়ার’-এ তুলে ধরেছেন যুদ্ধ ও সাফল্যের কৌশল। শুধু শক্তির ওপর নির্ভর না করে, কখন লড়তে হবে এবং কখন সংঘাত এড়াতে হবে, তা বোঝার সক্ষমতায় ছিল তার মূল শিক্ষা। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াই জয়ের আসল কৌশল। তার এই শিক্ষা আজও প্রাসঙ্গিক। কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বের ওপর জোর দিয়েছেন সান জু। কোনো পদক্ষেপ নেওয়ার আগে হুট করে প্রতিক্রিয়া না দেখিয়ে পরিস্থিতি সতর্কতার সঙ্গে যাচাই করা উচিত বলে তিনি শিক্ষা প্রদান করেন।
বিচিত্রা•১০ দিন আগে
অতিরিক্ত সবকিছুই প্রকৃতির পরিপন্থী
অতিরিক্ত সবকিছুই প্রকৃতির পরিপন্থী
এই উক্তিটি প্রাচীন গ্রিক চিকিৎসক হিপোক্রেটিসের। ধরা হয়, তার বই অ্যাফোরিজম ১-এ কথাটি পাওয়া যায়। উক্তিটির ইংরেজি অনুবাদ রয়েছে ই কমিন্স ডার্নফোর্ডের ১৯১৫ সালে লেখা একটি বইয়ে। হিপোক্রেটিসের বিশ্বাস, জীবনের কোনো কিছুই অতিরিক্ত হওয়া উচিত নয়। খাদ্য, কাজ, বিশ্রাম, আনন্দ কিংবা আবেগ, সব ক্ষেত্রেই জরুরি ভারসাম্য।
বিচিত্রা•১৬ দিন আগে
অজ্ঞদের কাছেও কিছু শেখার আছে
অজ্ঞদের কাছেও কিছু শেখার আছে
উক্তিটি গ্যালিলিও গ্যালিলেইর। তিনি ছিলেন ইতালীয় প্রাকৃতিক দার্শনিক, জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ। জ্যোতির্বিদ্যা, গতিবিদ্যা, পদার্থের শক্তি এবং বৈজ্ঞানিক পদ্ধতির বিকাশে তার মৌলিক অবদান রয়েছে। গ্যালিলিওর ভাবনায় ছিল গভীর বিনয়। তার বিশ্বাস ছিল, প্রত্যেক মানুষেরই কিছু জ্ঞান বা অভিজ্ঞতা আছে, যা অন্যের অজানা। তাই যাকে অজ্ঞ মনে হয়, তার কাছ থেকেও শেখার মতো কিছু থাকেই। গ্যালিলিওর এ উক্তিটি মনে করিয়ে দেয় জ্ঞান সমাজ জুড়ে ছড়িয়ে আছে। নানাবিধ মতামত বা কণ্ঠস্বর পর্যবেক্ষণ ও শোনার মাধ্যমেই শিক্ষালাভ করা যায়।
বিচিত্রা•১৯ দিন আগে
আজকে বাঁচো আগামীকালের আশা রাখো
আজকে বাঁচো আগামীকালের আশা রাখো
উক্তিটি বিশ্বের অন্যতম বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের। তার এ ভাবনায় জীবনের সহজ একটি শিক্ষা আছে। অতীতের ভুল ও অভিজ্ঞতা থেকে শিখতে হবে। তবে সেখানেই আটকে থাকা যাবে না। বর্তমানকে গুরুত্ব দিয়ে বাঁচতে হবে। আর ভবিষ্যৎ নিয়ে আশা রাখতে হবে। অর্থাৎ পেছন থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই জীবনের সুন্দর পথ।
বিচিত্রা•২২ দিন আগে
সুখের চাবিকাঠি নিজের হাতেই
সুখের চাবিকাঠি নিজের হাতেই
উক্তিটি প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের। তার এই ভাবনা তুলে ধরে ব্যক্তিগত সুখ একটি অভ্যন্তরীণ সাধনা। সুখের জন্য বড় সাফল্য, সম্পদ কিংবা নিখুঁত পরিস্থিতির প্রয়োজন হয় না। নিজের চিন্তা, সিদ্ধান্ত ও জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিই আনন্দের আসল উৎস হয়ে ওঠে। তাই বাইরের পৃথিবী বদলানোর অপেক্ষা না করে, নিজের মনকে ইতিবাচক ও শান্ত রাখাই সুখী থাকার অন্যতম পথ।
বিচিত্রা•২৩ দিন আগে
নতুন দিনের শুরুতেই নিজের সর্বোচ্চটা দিন
নতুন দিনের শুরুতেই নিজের সর্বোচ্চটা দিন
উক্তিটি ফরাসি বীরকন্যা ও সৈনিক জোয়ান অব আর্কের। তার এই অনুপ্রেরণামূলক ভাবনা মনে করিয়ে দেয়, সাফল্যের জন্য প্রতিদিন নিজেকে আরও উন্নত করার চেষ্টা করতে হয়। ভোরে জাগা, সময়ের মূল্য বোঝা এবং নিজের সর্বোচ্চটা দেওয়ার অভ্যাস মানুষকে জীবনে এগিয়ে নিয়ে যায়। প্রতিটি নতুন সকাল তাই নতুন সম্ভাবনা ও সাফল্যের পথে একধাপ এগিয়ে যাওয়ার সুযোগ।
বিচিত্রা•এক মাস আগে
ভাগ্য সাহসীদের পক্ষেই থাকে
ভাগ্য সাহসীদের পক্ষেই থাকে
এটি একটি বিখ্যাত লাতিন প্রবাদ। বিভিন্ন সময়ের সাহিত্যে ব্যবহার হয়েছে শক্তিশালী এ উক্তিটি। এমনকি রোমান কবি পুবলিয়ুস ভেরগিলিয়ুস মারোর (ভার্জিল) জনপ্রিয় ‘অ্যাইনেড’ মহাকাব্যেও পাওয়া যায় এটি। বারবার মনে করিয়ে দেয়, সুযোগ সাধারণত তাদের কাছেই আসে— যারা সাহস করে প্রথম পদক্ষেপ নেয়। ঝুঁকি এড়িয়ে নিরাপদে দাঁড়িয়ে থাকলে বড় অর্জনও দূরে থেকে যায়।
বিচিত্রা•এক মাস আগে
মানুষ পরাজয়ের জন্য জন্মায়নি
মানুষ পরাজয়ের জন্য জন্মায়নি
উক্তিটি যুক্তরাষ্ট্রের সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ের। তার ১৯৫২ সালে প্রকাশিত ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’ উপন্যাসে এ লাইনটি লিখেছেন। বিশ্ব জুড়ে পাঠকদের মধ্যে এ বইটি অদম্য মনোবলের এক চিরন্তন উদাহরণ। গল্পটি শেখায়, জীবনে পরাজয় আসতেই পারে, কিন্তু লড়াই করার ইচ্ছা হারানোই প্রকৃত হার। প্রতিকূলতার মধ্যেও সাহস, ধৈর্য আর আত্মবিশ্বাস মানুষকে এগিয়ে নিয়ে যায়।
বিচিত্রা•এক মাস আগে
ছোট সাহায্যও কারও কাছে বড় হতে পারে
ছোট সাহায্যও কারও কাছে বড় হতে পারে
উক্তিটি প্রাচীন গ্রিক কবি হোমারের। ‘ইলিয়াড’ ও ‘ওডিসি’র মতো বিখ্যাত মহাকাব্যের রচয়িতা। তার এ কথা মনে করিয়ে দেয়, সাহায্য প্রদানের কোনো মাপকাঠি নেই। আমাদের কাছে ছোট মনে হওয়া কোনো দান বা সহায়তা অন্য কারও জীবনে বড় আশার কারণ হতে পারে। তাই ছোট ভালো কাজ কখনো ছোট নয়।
বিচিত্রা•এক মাস আগে
প্রকৃতি কখনো তার মায়া হারায় না
প্রকৃতি কখনো তার মায়া হারায় না
উক্তিটি রালফ ওয়াল্ডো এমারসনের। তিনি যুক্তরাষ্ট্রের দার্শনিক এবং লেখক। কথাটি লিখেছেন তার ‘নেচার’ প্রবন্ধে। ১৮৩৬ সালে। তার মতে, প্রকৃতির কোনো রূপই আসলে কুৎসিত বা অমঙ্গলময় নয়। ঝড়, বন্যতা বা কঠিন দৃশ্যের মধ্যেও প্রকৃতি একটি ভিন্ন রূপ ধারণ করে। তার বিশ্বাস, প্রকৃতির প্রতিটি অংশেরই রয়েছে নিজস্ব সৌন্দর্য ও অর্থ।
বিচিত্রা•এক মাস আগে
পাগলামি ছাড়া আমূল পরিবর্তন আসে না
পাগলামি ছাড়া আমূল পরিবর্তন আসে না
উক্তিটি থমাস সাংকারার। আফ্রিকান দেশ বুরকিনা ফাসোর বিপ্লবী নেতা ও সাবেক রাষ্ট্রপতি। ১৯৮৫ সালের একটি সাক্ষাৎকারে তিনি এ মন্তব্যটি করেন। সেসময় ‘বিপ্লব’ কর্মসূচির মাধ্যমে দেশের দারিদ্র্য, নির্ভরশীলতা ও সামাজিক বৈষম্য দূর করার চেষ্টা করছিলেন। তার এ বক্তব্য নতুন ভবিষ্যৎ গড়ার জন্য দৃঢ় চিন্তা ও সাহসী পদক্ষেপের গুরুত্ব তুলে ধরে।
বিচিত্রা•২ মাস আগে
সুখী জীবন নির্ভর করে মনের শান্তির ওপর
সুখী জীবন নির্ভর করে মনের শান্তির ওপর
উক্তিটি রোমান দার্শনিক ও রাষ্ট্রনেতা মার্কাস টুলিয়াস সিসেরোর। তার লেখা বিভিন্ন বইয়ে তিনি যুক্তি, নৈতিকতা ও শান্ত মনের গুরুত্ব তুলে ধরেন। বিশ্বাস করতেন, বাহ্যিক সম্পদের চেয়ে মানসিক প্রশান্তিই প্রকৃত সুখের চাবিকাঠি। দর্শন, রাজনীতি ও লেখালেখির মাধ্যমে তিনি মানুষের সৎ জীবন ও চিন্তার স্বাধীনতার ওপর জোর দিয়েছেন।
বিচিত্রা•২ মাস আগে
লক্ষ্য না পাওয়া পর্যন্ত থামবে না
লক্ষ্য না পাওয়া পর্যন্ত থামবে না
স্বামী বিবেকানন্দের এই কথাটি আজও লাখো মানুষকে করে অনুপ্রাণিত। ভয় বা অলসতা নয়, সামনে এগিয়ে যাওয়াই জীবনের পথ। তার শিক্ষা— বাধা আসবেই, সমালোচনাও হবে। তবু হাল ছাড়া যাবে না। লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত চালিয়ে যেতে হবে চেষ্টা। আজও সবার অনুপ্রেরণার অন্যতম উৎস তার এই বার্তা।
বিচিত্রা•৩ মাস আগে
পরিবর্তন ছাড়া পৃথিবীতে  কোনো কিছুই স্থায়ী নয়
পরিবর্তন ছাড়া পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়
উক্তিটি গ্রিক দার্শনিক হেরাক্লিটাসের। বেঁচে ছিলেন আনুমানিক ৫৩৫ থেকে ৪৭৫ খ্রিস্টপূর্ব। তার এ বিশ্বাস আক্ষরিক নয়। তবে সদা সত্য হওয়ায় পেয়েছেন পরিচিতি। কেননা জীবনের প্রতিটি ক্ষেত্রেই পরিবর্তন অনিবার্য। পরিবর্তনকে ভয় না পেয়ে গ্রহণ করতে পারলে সৃষ্টি হয় নতুন সুযোগ।
বিবিধ•৩ মাস আগে
অনুকরণের চেয়ে ব্যর্থ হওয়া ভালো
অনুকরণের চেয়ে ব্যর্থ হওয়া ভালো
উক্তিটি হারমান মেলভিলের। লিখেছেন ১৮৫০ সালে। ‘হথর্ন অ্যান্ড হিস মসেস’ নামে একটি সমালোচনামূলক প্রবন্ধে। মেলভিলের জন্ম ১৮১৯ সালে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে। ঔপন্যাসিক হওয়ার আগে তিনি ছিলেন নাবিক। সেই অভিজ্ঞতা দিয়ে রচনা করেছেন বিশ্বসাহিত্যে বিখ্যাত ‘মবি ডিক’ উপন্যাস।
বিবিধ•৩ মাস আগে
সততাই জীবনের  প্রথম অধ্যায়
সততাই জীবনের প্রথম অধ্যায়
উক্তিটি থমাস জেফারসনের। যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট। ১৮১৯ সালে স্পিকার ন্যাথানিয়েল ম্যাকনকে দেওয়া চিঠিতে লিখেছেন, সততা শুধু একটা ভালো গুণ নয়, বরং চরিত্র গঠনের ভিত্তি। মানুষের বিশ্বাস অর্জন করতে, সম্পর্ক মজবুত রাখতে আর দীর্ঘমেয়াদে সফল হতে হলে সত্যবাদী ও সৎ থাকা জরুরি।
বিবিধ•৩ মাস আগে
প্রশ্ন করো, ভাবো  সিদ্ধান্ত নাও
প্রশ্ন করো, ভাবো সিদ্ধান্ত নাও
প্রশ্ন করো, নিজে ভাবো, তারপর সিদ্ধান্ত নাও। ১৭৮৪ সালে তার বিখ্যাত প্রবন্ধ ‘হোয়াট ইজ এনলাইটেনমেন্ট’-এ মন্তব্য করেন জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট। তিনি বিশ্বাস করতেন, মানুষ অনেক সময় অলসতা আর ভয় থেকে অন্যের চিন্তার ওপর নির্ভর করে। ইউরোপের আলোকিত যুগের মূল স্লোগান এই স্বাধীন চিন্তা।
বিবিধ•৩ মাস আগে
ইরানের সাবেক নিরাপত্তাপ্রধান আলী লারিজানির ৫ উক্তি
ইরানের সাবেক নিরাপত্তাপ্রধান আলী লারিজানির ৫ উক্তি
ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। ৬৭ বছর বয়সী এই কূটনীতিককে হারানো ইরানের জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।লারিজানি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি একাধারে ছিলেন রাজনীতিবিদ, টেলিভিশন ব্যক্তিত্ব, ইরানের পার্লামেন্টের সাবেক স্পিকার, বিপ্লবী গার্ডের ব্রিগেডিয়ার...
মধ্যপ্রাচ্য•৬ মাস আগে