উক্তি
জয়ী সে, যে জানে কখন লড়াই এড়াতে হয়
বিচিত্রা ডেস্ক

উক্তিটি প্রাচীন চীনা সামরিক কৌশলবিদ সান জু-এর। তার বিখ্যাত বই ‘দ্য আর্ট অব ওয়ার’-এ তুলে ধরেছেন যুদ্ধ ও সাফল্যের কৌশল। শুধু শক্তির ওপর নির্ভর না করে, কখন লড়তে হবে এবং কখন সংঘাত এড়াতে হবে, তা বোঝার সক্ষমতায় ছিল তার মূল শিক্ষা। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াই জয়ের আসল কৌশল। তার এই শিক্ষা আজও প্রাসঙ্গিক। কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বের ওপর জোর দিয়েছেন সান জু। কোনো পদক্ষেপ নেওয়ার আগে হুট করে প্রতিক্রিয়া না দেখিয়ে পরিস্থিতি সতর্কতার সঙ্গে যাচাই করা উচিত বলে তিনি শিক্ষা প্রদান করেন।







