উক্তি
অজ্ঞদের কাছেও কিছু শেখার আছে
বিচিত্রা ডেস্ক

উক্তিটি গ্যালিলিও গ্যালিলেইর। তিনি ছিলেন ইতালীয় প্রাকৃতিক দার্শনিক, জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ। জ্যোতির্বিদ্যা, গতিবিদ্যা, পদার্থের শক্তি এবং বৈজ্ঞানিক পদ্ধতির বিকাশে তার মৌলিক অবদান রয়েছে। গ্যালিলিওর ভাবনায় ছিল গভীর বিনয়। তার বিশ্বাস ছিল, প্রত্যেক মানুষেরই কিছু জ্ঞান বা অভিজ্ঞতা আছে, যা অন্যের অজানা। তাই যাকে অজ্ঞ মনে হয়, তার কাছ থেকেও শেখার মতো কিছু থাকেই। গ্যালিলিওর এ উক্তিটি মনে করিয়ে দেয় জ্ঞান সমাজ জুড়ে ছড়িয়ে আছে। নানাবিধ মতামত বা কণ্ঠস্বর পর্যবেক্ষণ ও শোনার মাধ্যমেই শিক্ষালাভ করা যায়।






