উক্তি
ছোট সাহায্যও কারও কাছে বড় হতে পারে
বিচিত্রা ডেস্ক

গ্রিক কবি হোমার
উক্তিটি প্রাচীন গ্রিক কবি হোমারের। ‘ইলিয়াড’ ও ‘ওডিসি’র মতো বিখ্যাত মহাকাব্যের রচয়িতা। তার এ কথা মনে করিয়ে দেয়, সাহায্য প্রদানের কোনো মাপকাঠি নেই। আমাদের কাছে ছোট মনে হওয়া কোনো দান বা সহায়তা অন্য কারও জীবনে বড় আশার কারণ হতে পারে। তাই ছোট ভালো কাজ কখনো ছোট নয়।




