যুক্তরাষ্ট্রে ভয়াবহ নৌকাডুবি
অনলাইন ডেস্ক

১৯০৪ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ইস্ট রিভারে স্কুল পিকনিকের জন্য ১ হাজার ৩৬০ জনের দল ভ্রমণে বের হয়। যাত্রীর অধিকাংশই ছিল শিশু আর শিক্ষক। যাত্রাপথে নৌকায় আগুন ছড়িয়ে পড়লে আনন্দ শেষ হয় ট্র্যাজেডিতে। এক হাজারের বেশি যাত্রী পুড়ে বা ডুবে মারা যায়।


