এই দিনে
এজিয়ান সাগরে ব্রিটানিক জাহাজডুবি
বিচিত্রা ডেস্ক

১৯১৬ সালের এই দিনে এজিয়ান সাগরে ডুবে যায় ব্রিটানিক জাহাজ। জাহাজটি এথেন্স উপসাগরের কাছাকাছি প্রথম বিশ্বযুদ্ধে আহত সৈন্যদের তুলে নেওয়ার পথে ছিল। এমন সময় সকাল ৮টা ১২ মিনিটে একটি বিস্ফোরণ জাহাজটিকে কাঁপিয়ে তোলে। দুর্ঘটনায় ৩০ জন প্রাণ হারান এবং ১ হাজারেরও বেশি মানুষকে জীবিত উদ্ধার করা সক্ষম হয়।



