Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গুজব নয়

কবর থেকে তুলে আদালতে, ইতিহাসের সবচেয়ে অদ্ভুত বিচার

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০২
শেয়ার করুন:
কবর থেকে তুলে আদালতে, ইতিহাসের সবচেয়ে অদ্ভুত বিচার

মৃত পোপ ফরমোসাসের বিচার দেখানো হয়েছে এই চিত্রকর্মে। ১৮৭০ সালে ছবিটি এঁকেছেন ফরাসি শিল্পী জ্যঁ-পল লরাঁ

ভাবুন তো, আদালতে বিচার চলছে। আর আসামী হলো একটা মৃতদেহ!

হ্যাঁ, নবম শতকের ইউরোপে এমনটাই ঘটেছিল।

মৃত্যুর প্রায় নয় মাস পর এক পোপের মরদেহ কবর থেকে তুলে আদালতে হাজির করা হয়েছিল। তাকে বসানো হয়েছিল বিচারকের সামনে, পরানো হয়েছিল পোপের পোশাক। অভিযোগের জবাব দেওয়ার জন্য মৃতদেহটিকে যেন আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। নবম শতকের ইউরোপে ক্ষমতার দ্বন্দ্ব, ধর্মীয় কর্তৃত্ব ও রাজনৈতিক প্রতিহিংসার এক অবিশ্বাস্য অধ্যায় ছিল এই ঘটনা। ইতিহাসে এটি পরিচিত ‘ক্যাডাভার সিনড’ নামে। এর কেন্দ্রে ছিলেন পোপ ফরমোসাস।

ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন ফরমোসাস
নবম শতকের শেষভাগে রোমে রাজনৈতিক স্থিতিশীলতা ছিল প্রায় অনুপস্থিত। ৮৭২ থেকে ৯৬৫ সালের মধ্যে রোমে ২৪ জন পোপ দায়িত্ব গ্রহণ করেন। তাদের কেউ ক্ষমতাচ্যুত হয়েছেন, কেউ বন্দি হয়েছেন, আবার কেউ প্রাণ হারিয়েছেন রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে। সে সময় পোপতন্ত্র শুধু ধর্মীয় প্রতিষ্ঠান ছিল না, ইতালির ক্ষমতার রাজনীতিতেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

ফরমোসাসও সেই রাজনৈতিক দ্বন্দ্বের বাইরে ছিলেন না। পোর্তোর বিশপ হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি বিভিন্ন কূটনৈতিক মিশনে অংশ নেন। তার যাত্রা ছিল বুলগেরিয়া, কনস্টান্টিনোপল ও ক্যারোলিঞ্জীয় রাজদরবার পর্যন্ত। তিনি ক্যারোলিঞ্জীয় রাজবংশের রাজা আর্নলফ অব কারিনথিয়ার প্রতি সমর্থন দেখিয়েছিলেন। ইতালিতে স্পোলেতোর ডিউকদের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে এই রাজবংশের সহায়তা চেয়েছিলেন তিনি।

পোপ ফরমসাসতবে তার এই অবস্থান তৎকালীন পোপ জন অষ্টমের পছন্দ হয়নি। ৮৭৬ সালে ফরমোসাসকে ধর্মীয়ভাবে বহিষ্কার করা হয় এবং তার বিশপের পদ কেড়ে নেওয়া হয়। কয়েক বছর পর পোপ মারিনাস প্রথম তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন। ৮৯১ সালে ফরমোসাস পোপ নির্বাচিত হন।
তার পোপত্বেও রাজনৈতিক বিরোধ চলতে থাকে। স্পোলেতোর শাসক গাই তৃতীয় ও তার ছেলে ল্যামবার্টের সঙ্গে বিরোধের জেরে ফরমোসাস আর্নলফকে ইতালিতে হস্তক্ষেপের আমন্ত্রণ জানান। পরে আর্নলফ রোমে প্রবেশ করলে ফরমোসাস তাকে পবিত্র রোমান সম্রাট হিসেবে অভিষিক্ত করেন। কয়েক মাস পর ফরমোসাসের মৃত্যু হয়।

মৃত্যুর পরও রেহাই মেলেনি
ফরমোসাসের মৃত্যুর পর ক্ষমতার পালাবদল ঘটে। পোপ বোনিফেস ষষ্ঠ মাত্র ১৫ দিন দায়িত্ব পালন করেন। তার পর পোপ হন ষষ্ঠ স্টিফেন। একসময় ফরমোসাসের অনুসারী থাকলেও পরে তিনি স্পোলেতো পরিবারের সঙ্গে রাজনৈতিক সমঝোতায় যান।

ল্যামবার্টের সমর্থকদের চাপে ফরমোসাসের বিরুদ্ধে বিচার আয়োজন করা হয়। তার মরদেহ কবর থেকে তুলে পোপের পোশাক পরিয়ে বিচারসভায় বসানো হয়। অভিযোগ ছিল, তিনি পোপ হওয়ার যোগ্য ছিলেন না এবং তার রাজনৈতিক কর্মকাণ্ড ও ধর্মীয় পদ গ্রহণ অবৈধ ছিল।

পোপ ফরমসাসইতালিরোমমধ্যযুগ৯ম দশককবর থেকে তুলে আদালতেকবরআদালতদ্বন্দ্বক্ষমতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল

    বিচারে ফরমোসাসকে দোষী ঘোষণা করা হয়। তার পোপত্বের সিদ্ধান্তগুলো বাতিল করা হয়, মরদেহের পোশাক খুলে নেওয়া হয় এবং তার দেহাবশেষের সঙ্গে চরম অসম্মানজনক আচরণ করা হয়।
    ক্ষমতার দ্বন্দ্বে মৃত একজন পোপকে বিচারের মুখোমুখি করার এই ঘটনা মধ্যযুগীয় ইউরোপের রাজনীতি ও ধর্মীয় কর্তৃত্বের নির্মম বাস্তবতার এক অদ্ভুত দৃষ্টান্ত হয়ে আছে।

    সূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক