ভাবুন তো, আদালতে বিচার চলছে। আর আসামী হলো একটা মৃতদেহ!হ্যাঁ, নবম শতকের ইউরোপে এমনটাই ঘটেছিল। মৃত্যুর প্রায় নয় মাস পর এক পোপের মরদেহ কবর থেকে তুলে আদালতে হাজির করা হয়েছিল। তাকে বসানো হয়েছিল বিচারকের সামনে, পরানো হয়েছিল পোপের পোশাক। অভিযোগের জবাব দেওয়ার জন্য মৃতদেহটিকে যেন আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। নবম শতকের ইউরোপে ক্ষমতার দ্বন্দ্ব, ধর্মীয় কর্তৃত্ব ও রাজনৈতিক প্রতিহিংসার এক অবিশ্বাস্য অধ্যায় ছিল এই ঘটনা। ইতিহাসে এটি পরিচিত ‘ক্যাডাভার সিনড’ নামে। এর কেন্দ্রে ছিলেন পোপ ফরমোসাস।ক্ষমতার দ্বন্দ...