Agamir Somoy E-Paper
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
১২ লাখ চারা বিতরণ প্রকৌশলী টুটুলের
শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিচিত্রা

ছোট্ট ফুটো দিয়ে কীভাবে গলে যায় অক্টোপাস? জানলে অবাক হবেন!

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১৬:৩৭
শেয়ার করুন:
ছোট্ট ফুটো দিয়ে কীভাবে গলে যায় অক্টোপাস? জানলে অবাক হবেন!

সুড়ঙ্গ দিয়ে শরীর গলানোর আগে প্রথমে এক বা দুটি হাত বা শুঁড় দিয়ে ভেতরটা পরীক্ষা করে দেখে অক্টোপাস

অনলাইনে প্রায়ই এমন ভিডিও চোখে পড়ে, যেখানে বিশাল এক অক্টোপাস অবিশ্বাস্য রকমের ছোট একটা ছিদ্র দিয়ে অনায়াসে গলে যাচ্ছে! শরীরে কোনো হাড়গোড় না থাকায় তাদের শরীর এমনিতেই বেশ নরম। কিন্তু তাই বলে এত বড় শরীরকে একেবারে স্পঞ্জের মতো চিপে এত ছোট গর্ত দিয়ে পার করার এই জাদুকরী ক্ষমতা তারা পেল কোথায়? দীর্ঘদিন ধরে বিজ্ঞানীদের কাছে এটি এক বড় রহস্য ছিল। তবে সম্প্রতি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির একদল গবেষক দারুণ এক পরীক্ষার মাধ্যমে এই রহস্যের সমাধান করেছেন।

গবেষকরা বলছেন, অক্টোপাসের শরীরে হাড় না থাকলেও এদের মাথার ভেতরে মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রকে রক্ষা করার জন্য তরুণাস্থি বা কার্টিলেজের একটি শক্ত আবরণ থাকে। এই কার্টিলেজের আকারই হলো মূল চাবিকাঠি। দুটি চোখের মাঝখানের দূরত্ব মেপে বিজ্ঞানীরা এর আকার বুঝতে পারেন। মাথার এই শক্ত অংশটুকুই অক্টোপাসের শরীরের একমাত্র সীমাবদ্ধতা। সহজ কথায়, কোনো গর্তের আকার যদি অক্টোপাসের এই মস্তিষ্কের আবরণের সমান বা তার চেয়ে একটুও বড় হয়, তবে সেই গর্ত দিয়ে সে অনায়াসেই পুরো শরীর গলিয়ে ফেলতে পারবে!

বিষয়টি প্রমাণ করতে বিজ্ঞানীরা স্বচ্ছ প্লাস্টিকের বাক্সে বিভিন্ন আকারের ছিদ্র তৈরি করে অক্টোপাসদের ছেড়ে দেন। তারা খেয়াল করেন, গর্ত যদি মোটামুটি বড় হয়, তবে অক্টোপাস প্রথমে তার এক-দুটি শুঁড় ঢুকিয়ে জায়গাটা পরীক্ষা করে নেয়। এরপর আরও কয়েকটি শুঁড় ওপাশে ঢুকিয়ে দেয়াল শক্ত করে আঁকড়ে ধরে নিজেকে টেনে বের করে আনে। এই পুরো কাজটা করতে তাদের সময় লাগে গড়ে মাত্র ২০ সেকেন্ড! কিন্তু গর্ত যদি খুব ছোট হয়, তখন ‘কমন’ বা সাধারণ প্রজাতির অক্টোপাসরা ভিন্ন কৌশল নেয়। তারা প্রথমে নিজেদের সবগুলো শুঁড় গর্ত দিয়ে ওপাশে পার করে দেয়, এরপর মাথা ও শরীরের বাকি নরম অংশটাকে দারুণ দক্ষতায় সংকুচিত করে টেনে বের করে আনে।

তবে মজার ব্যাপার হলো, সব প্রজাতির অক্টোপাস আবার এমন অ্যাডভেঞ্চার পছন্দ করে না। বিজ্ঞানীরা দেখেছেন, ‘মায়া’ নামের আরেক প্রজাতির অক্টোপাস ছোট গর্ত দেখলে ওদিক দিয়ে বের হওয়ার কোনো চেষ্টাই করে না; বরং তারা বড় ও নিরাপদ গর্তের জন্যই অপেক্ষা করে। সব মিলিয়ে বিজ্ঞানীদের চূড়ান্ত কথা হলো– কোনো অক্টোপাস যদি একবার নিজে হিসাব কষে বুঝতে পারে যে গর্ত দিয়ে তার মাথাটা অন্তত গলে যাবে, তবে সে ঠিকই নিজের শরীরকে দুমড়েমুচড়ে ওপাশে পার করে সবাইকে চমকে দেবে!

সূত্রঃ পপুলার সাইন্স


অক্টোপাসবিজ্ঞানপ্রাণীসামুদ্রিক প্রাণী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    সহজ হলো ভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    চীনা যুদ্ধবিমান আসছে আগামী বছরই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    জমি মেয়েদের দেওয়ায় ঘরে তালা দিল ভাই, বৃদ্ধের এখন ঠাঁই নাই

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    মধ্যরাতে হোম ইকোনমিকস কলেজের অধ্যক্ষকে উদ্ধার, ছাত্রীকে চুল ধরে টেনে নামানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    পুলিশ গিয়েছিল, যাননি ইউএনও; ‘গার্ড অব অনার’ ছাড়াই হলো বীর মুক্তিযোদ্ধার দাফন

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের মাইকিং

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    তদন্তে ‘দিশা দেখাচ্ছেন’ দিশা

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    এনসিপিতে অস্থিরতা : নতুন রাজনীতির স্বপ্ন কি ফিকে হচ্ছে

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    ডেঙ্গু: মায়ের কোলে ফিরেই না ফেরার দেশে পড়ুয়া অরূপ

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’

    ‘রোহিঙ্গা সংকট মূলত রাজনৈতিক সমস্যা, মানবিক নয়’