অনলাইনে প্রায়ই এমন ভিডিও চোখে পড়ে, যেখানে বিশাল এক অক্টোপাস অবিশ্বাস্য রকমের ছোট একটা ছিদ্র দিয়ে অনায়াসে গলে যাচ্ছে! শরীরে কোনো হাড়গোড় না থাকায় তাদের শরীর এমনিতেই বেশ নরম। কিন্তু তাই বলে এত বড় শরীরকে একেবারে স্পঞ্জের মতো চিপে এত ছোট গর্ত দিয়ে পার করার এই জাদুকরী ক্ষমতা তারা পেল কোথায়? দীর্ঘদিন ধরে বিজ্ঞানীদের কাছে এটি এক বড় রহস্য ছিল। তবে সম্প্রতি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির একদল গবেষক দারুণ এক পরীক্ষার মাধ্যমে এই রহস্যের সমাধান করেছেন।গবেষকরা বলছেন, অক্টোপাসের শরীরে হাড় না থাকলেও এদের মাথা...