Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আপনি কি জানেন

পোষা প্রাণীর সান্নিধ্য কি মানসিক চাপ কমায়?

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১৩:২৮
শেয়ার করুন:
পোষা প্রাণীর সান্নিধ্য কি মানসিক চাপ কমায়?

মানসিক চাপের মধ্যে দিন কাটছে। কাজের সময়সীমা শেষ হয়ে আসছে, ওয়াশিং মেশিন নষ্ট, বাচ্চাদের ঝগড়া, তার ওপর সকালে পুড়ে যাওয়া টোস্ট। এমন পরিস্থিতিতে মন ভালো করতে অনেকেই পোষা প্রাণীকে কাছে টেনে নেন। বিড়ালকে কোলে নেওয়া কিংবা কুকুরের সঙ্গে কিছুক্ষণ খেলা যেন মুহূর্তেই মন ভালো করার উপায়। কিন্তু পোষা প্রাণীর সঙ্গে সময় কাটানো কি সব পরিস্থিতিতে মানসিক চাপ কমায়? সাম্প্রতিক এক গবেষণা বলছে, উত্তরটি এতটা সরল নয়।

নেদারল্যান্ডসের ওপেন ইউনিভার্সিটির গবেষকরা ১৮৮ জন বিড়াল ও কুকুরের মালিককে নিয়ে একটি গবেষণা করেছেন। গবেষকরা টানা পাঁচ দিন অংশগ্রহণকারীদের দৈনন্দিন জীবন পর্যবেক্ষণ করেছেন। দিনের বিভিন্ন সময়ে তাদের জিজ্ঞাসা করা হতো, তারা কেমন বোধ করছেন, কী করছেন এবং এই মুহূর্তে পোষা প্রাণীর সাথে আছেন কি না। হাজার হাজার তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখতে পেলেন, পোষা প্রাণীর সান্নিধ্যে থাকলে মানুষ সাধারণত বেশ ইতিবাচক বোধ করে। কুকুর কিংবা বিড়াল, উভয়ের সঙ্গেই সময় কাটানোর সময় মালিকদের ইতিবাচক আবেগ বেশি এবং নেতিবাচক অনুভূতি কম ছিল। অর্থাৎ, সাধারণভাবে পোষা প্রাণীরা আমাদের ভালো রাখে, এতে কোনো সন্দেহ নেই।

কিন্তু গোলটা বাঁধে যখন গবেষকরা চাপের মুহূর্তগুলো নিয়ে বিশ্লেষণ করলেন। অবাক করার মতো বিষয় হলো, চাপের মুহূর্তে পোষা প্রাণীর সাথে সময় কাটালে যে সেই চাপ কমে যায়, এমন কোনো জোরালো প্রমাণ মেলেনি। নেদারল্যান্ডসের গবেষক মেইক জ্যানসেনসের মতে, পোষা প্রাণীদের সাথে সময় কাটানো ভালোলাগার সৃষ্টি করে ঠিকই, কিন্তু চাপের ঠিক সেই মুহূর্তে তারা চাপ কমানোর বিশেষ কোনো ঢাল হিসেবে কাজ করে না। এই ভালোলাগাটা মূলত আসে সঙ্গী হিসেবে তাদের সান্নিধ্য থেকে।

তবে গবেষণার সবচেয়ে চমকপ্রদ অংশটি ছিল কুকুর ও বিড়ালের প্রভাবের পার্থক্য। চাপের মুহূর্তে কুকুরের সাথে সময় কাটালে মালিকের মেজাজে তেমন কোনো পরিবর্তন আসে না, অর্থাৎ কুকুর চাপ কমায়ও না, আবার বাড়িয়েও দেয় না। কিন্তু বিড়ালের ক্ষেত্রে চিত্রটা বেশ ভিন্ন। গবেষণায় দেখা গেছে, মানুষ যখন চাপের মধ্যে থাকে, তখন বিড়ালের সাথে মিথস্ক্রিয়া করলে উল্টো তার নেতিবাচক অনুভূতি বেড়ে যায়! অর্থাৎ, স্ট্রেসের সময় বিড়ালকে আদর করতে গিয়ে হয়তো আপনি শান্তি খুঁজছেন, কিন্তু বিড়ালের আচরণ বা প্রতিক্রিয়া আপনাকে উল্টো আরও বিরক্ত বা হতাশ করে তুলতে পারে।

কেন এমন হয়? গবেষকদের ধারণা, বিড়ালের সাথে আমাদের সম্পর্কের ধরনটা বেশ নিষ্ক্রিয়। বিড়াল হয়তো আপনার পাশে চুপচাপ বসে থাকবে কিংবা আপনি আদর করতে চাইলে সে তার নিজস্ব ভঙ্গিতে প্রতিক্রিয়া জানাবে, যা সবসময় আমাদের মনের অবস্থার সাথে মেলে না। অন্যদিকে, কুকুর অনেক বেশি সক্রিয়। তাদের সাথে খেলতে হয়, বাইরে হাঁটতে নিতে হয় বা তাদের সাথে দৌড়াদৌড়ি করতে হয়। এই সক্রিয়তা আমাদের মনকে অন্যদিকে সরিয়ে নিতে সাহায্য করে, যা চাপের সময় উপকারি হতে পারে। কিন্তু মানসিক চাপের মুহূর্তে বিড়ালের উদাসীনতা বা গাম্ভীর্য আমাদের মেজাজকে আরও খিটখিটে করে তুলতে পারে।

পোষা প্রাণীরা আমাদের জীবনের অমূল্য সঙ্গী। তাদের সাহচর্য আমাদের সামগ্রিক ভালোলাগার অবিচ্ছেদ্য অংশ। কিন্তু গবেষণার ফলাফলটি আমাদের মনে করিয়ে দেয় যে, মানসিক চাপের মুহূর্তে সব প্রাণী সবার জন্য ‘আদর্শ থেরাপি’ নাও হতে পারে। বিড়ালের স্বভাবই হলো কিছুটা দূরত্ব বজায় রাখা, যা তাদের আদুরে চরিত্রের অংশ। তাই চাপের সময় বিড়ালের কাছে গিয়ে আদর পাওয়ার প্রত্যাশা করাটা আপনার জন্য হিতে বিপরীত হতে পারে। হয়তো সেই সময়ে আপনার প্রিয় বিড়ালটি তার প্রিয় কার্ডবোর্ডের বাক্সে একা থাকতেই বেশি পছন্দ করছে। মনে রাখবেন, বিড়ালের মানসিক সমর্থন হয়তো কেবল ‘অ্যাপয়েন্টমেন্ট’ সাপেক্ষ!

কুকুরবিড়ালমানসিক চাপ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    দেশে ফিরে নাহিদ বললেন, জাতীয় ঐক্য চাইলে আগে ক্ষমা চাইতে হবে বিএনপিকে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে