Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আপনি কি জানেন

সিডর দিবস

সিডর থেকে আম্পান, বঙ্গোপসাগরের যত প্রলয়

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৮:২৬
শেয়ার করুন:
সিডর থেকে আম্পান, বঙ্গোপসাগরের যত প্রলয়

ঘূর্ণিঝড় সিডর আছড়ে পড়েছিল বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে

আজ ১৫ নভেম্বর, ভয়াল সিডর দিবস। ২০০৭ সালে এই দিনে বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় সিডর আছড়ে পড়েছিল বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে। এতে মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল বিস্তীর্ণ জনপদ। উপড়ে গিয়েছিল গাছপালা, বিধ্বস্ত হয়েছিল ঘরবাড়ি, প্রাণ হারিয়ে ছিল হাজারো মানুষ। তবে সিডরই বাংলাদেশের উপকূলে আঘাত হানা প্রথম কিংবা সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় নয়।এর আগে ১৯৭০ সালের ভোলা ঘূর্ণিঝড় কিংবা ১৯৯১ সালের প্রলয়ংকরী ঝড় কেড়ে নিয়েছিল লাখো মানুষের প্রাণ। এরপরও বারবার বঙ্গোপসাগর থেকে ধেয়ে এসেছে মৃত্যুদূত। কখনো প্রবল বাতাসে, কখনো ভয়াল জলোচ্ছ্বাসে তছনছ হয়েছে উপকূল। ফিরে দেখা যাক বাংলাদেশের ইতিহাসে আঘাত হানা কয়েকটি ভয়ংকর ঘূর্ণিঝড়ের ঘটনা।

সিডরে বিধ্বস্ত উপকূলভোলা ঘূর্ণিঝড়
১৯৭০ সালের ১২ নভেম্বর। বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ে তৎকালীন পূর্ব পাকিস্তানের উপকূলে। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ২২৪ কিলোমিটার। তবে বাতাসের চেয়েও ভয়ংকর হয়ে ওঠে জলোচ্ছ্বাস। প্রায় ১০ মিটার উঁচু ঢেউ উপকূলীয় দ্বীপ ও নিচু জনপদগুলোকে ডুবিয়ে দেয়। বিশেষ করে ভোলা, পটুয়াখালী ও নোয়াখালী অঞ্চলে ধ্বংসযজ্ঞ ছিল ভয়াবহ। ঘরবাড়ি, নৌকা, গবাদিপশু—কিছুই রক্ষা পায়নি। বহু মানুষ ঘুমের মধ্যেই প্রাণ হারান। সরকারি হিসাবে প্রাণহানি প্রায় তিন লাখ। ইতিহাসে এটি ভোলা ঘূর্ণিঝড় নামে পরিচিত।

১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে পটুয়াখালীর বিধ্বস্ত জনপদ১৯৮৫: উপকূলে মৃত্যুর মিছিল
১৯৮৫ সালের ২৫ মে গভীর রাতে আরেকটি শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হানে বাংলাদেশের উপকূলে। ঘণ্টায় প্রায় ১৫৪ কিলোমিটার বেগের বাতাসের সঙ্গে ছিল ৩ থেকে ৪ দশমিক ৬ মিটার উঁচু জলোচ্ছ্বাস। নোয়াখালী, সন্দ্বীপ ও উপকূলীয় দ্বীপগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত হয়, ভেসে যায় মানুষ ও গবাদিপশু। সরকারি দুর্যোগ ব্যবস্থাপনার নথিতে এই ঝড়ে প্রাণহানির সংখ্যা ১১ হাজার ৬৯ বলে উল্লেখ রয়েছে।

১৯৯১: রাতের আঁধারে সমুদ্রের গ্রাস
১৯৯১ সালের ২৯ এপ্রিল। রাতের অন্ধকারে বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে আছড়ে পড়ে ভয়াবহ ঘূর্ণিঝড় গর্কি। ঘণ্টায় প্রায় ২২৫ কিলোমিটার বেগের বাতাসের সঙ্গে ৬ থেকে ৭ দশমিক ৬ মিটার উঁচু জলোচ্ছ্বাস আঘাত হানে। চট্টগ্রাম, কক্সবাজার, সন্দ্বীপ ও উপকূলীয় দ্বীপগুলোতে পানি ঢুকে পড়ে মুহূর্তে। অনেক মানুষ আশ্রয়ের জন্য উঁচু গাছ কিংবা ঘরের ছাদে উঠেও রক্ষা পাননি। ভেসে যায় অসংখ্য মাছ ধরার নৌকা। সরকারি হিসাবে প্রায় ১ লাখ ৩৮ হাজার ৮৮২ জন প্রাণ হারান। বাংলাদেশের ইতিহাসে এটি অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ।

১৯৯১ সালে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের কবলে ক্ষতিগ্রস্ত একটি গ্রাম

১৯৯৭: প্রবল বাতাসে লণ্ডভণ্ড উপকূল
১৯৯৭ সালের ১৯ মে উপকূলে আঘাত হানে আরেকটি শক্তিশালী ঘূর্ণিঝড়। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ২৩০ কিলোমিটার। ৩ থেকে ৪ দশমিক ৬ মিটার উঁচু জলোচ্ছ্বাসে উপকূলীয় জনপদ প্লাবিত হয়। ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়। আগের দুই ঘূর্ণিঝড়ের তুলনায় প্রাণহানি কম হলেও ১৫৫ জনের মৃত্যু হয়। তবে ঝড়টি আবারও মনে করিয়ে দেয়, বঙ্গোপসাগরের উপকূলে বিপদের আশঙ্কা কখনোই শেষ হয় না।

আইলা: ঝড় চলে গেলেও বিপদ কাটেনি
২০০৯ সালের ২৫ মে আঘাত হানে ঘূর্ণিঝড় আইলা। ঘণ্টায় প্রায় ৯২ থেকে ১২০ কিলোমিটার বেগের বাতাস নিয়ে এটি খুলনা ও সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাণ্ডব চালায়। ভেঙে যায় উপকূলীয় বেড়িবাঁধের বহু অংশ। নদীর নোনা পানি ঢুকে পড়ে গ্রাম, ফসলি জমি ও বসতবাড়িতে। অনেক এলাকায় পানি নামতে দীর্ঘ সময় লাগে। মানুষের ঘরবাড়ি হারানোর পাশাপাশি দেখা দেয় সুপেয় পানির সংকট। আইলায় প্রায় ১৯০ জনের মৃত্যু হয়। তবে ঝড়ের পরও বহু মানুষকে দীর্ঘদিন পানিবন্দী অবস্থায় কাটাতে হয়েছিল।

ঘূর্ণিঝড় আইলা খুলনা ও সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাণ্ডব চালায়। ছবিটি নিঝুম দ্বীপের

আম্পান: আরেক তাণ্ডব
২০২০ সালের ২০ মে উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় আম্পান। ভারতের পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশের সময় এর বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৫০ থেকে ১৬০ কিলোমিটার। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটসহ বিভিন্ন জেলায় ঘরবাড়ি, ফসল ও মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়। উপড়ে যায় অসংখ্য গাছ, ভেঙে যায় বেড়িবাঁধ। বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। বাংলাদেশে এই ঝড়ে অন্তত ২২ থেকে ২৬ জনের মৃত্যু হয়।

প্রতিটি ঘূর্ণিঝড়ের পর উপকূলের মানুষ আবার ঘর বাঁধেন, নতুন করে জীবন শুরু করেন। আশ্রয়কেন্দ্র, আগাম সতর্কবার্তা ও স্বেচ্ছাসেবকদের তৎপরতায় এখন প্রাণহানি অনেক কমানো সম্ভব হচ্ছে। কিন্তু সমুদ্রের ঝুঁকি কমেনি। বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ তাই উপকূলের মানুষের কাছে এখনো এক অমোঘ আতঙ্কের নাম।

সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান, বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, উইকিপিডিয়া 

সিডর দিবসসিডরঘূর্ণিঝড়সাইক্লোন২০০৭ঘূর্ণিঝড় আম্পানআইলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য