আজ ১৫ নভেম্বর, ভয়াল সিডর দিবস। ২০০৭ সালে এই দিনে বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় সিডর আছড়ে পড়েছিল বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে। এতে মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল বিস্তীর্ণ জনপদ। উপড়ে গিয়েছিল গাছপালা, বিধ্বস্ত হয়েছিল ঘরবাড়ি, প্রাণ হারিয়ে ছিল হাজারো মানুষ। তবে সিডরই বাংলাদেশের উপকূলে আঘাত হানা প্রথম কিংবা সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় নয়।এর আগে ১৯৭০ সালের ভোলা ঘূর্ণিঝড় কিংবা ১৯৯১ সালের প্রলয়ংকরী ঝড় কেড়ে নিয়েছিল লাখো মানুষের প্রাণ। এরপরও বারবার বঙ্গোপসাগর থেকে ধেয়ে এসেছে মৃত্যুদূত। কখনো প্রবল বাত...