Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আপনি কি জানেন

যে দ্বীপ মানচিত্রে ছিল, বাস্তবে নেই

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১৬:২২
শেয়ার করুন:
যে দ্বীপ মানচিত্রে ছিল, বাস্তবে নেই

বাস্তবে দ্বীপটির কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি

মানচিত্রে দ্বীপটির অবস্থান বেশ স্পষ্ট। মেক্সিকো উপসাগরের নীল জলরাশির মধ্যে ছোট্ট একটি ভূখণ্ড। নাম বারমেহা। প্রায় চার শতাব্দী ধরে বিশ্বের বিভিন্ন মানচিত্রে জায়গা করে নিয়েছিল দ্বীপটি। নাবিকেরা এর অবস্থান জানতেন, মানচিত্রকারেরাও একে এঁকেছেন যত্ন করে। কিন্তু সমস্যা হলো, বাস্তবে দ্বীপটির কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি। একসময় প্রশ্ন উঠল, দ্বীপটি কি সমুদ্রের অতলে

হারিয়ে গেছে, নাকি শুরু থেকেই এটি ছিল মানচিত্রের ভুল?
বারমেহা দ্বীপের এই রহস্য ভূগোলের ইতিহাসে বেশ আলোচিত। কারণ, একটি জায়গার অস্তিত্ব না থাকলেও কীভাবে শত শত বছর ধরে সেটি মানচিত্রে টিকে থাকতে পারে, তার এক অদ্ভুত উদাহরণ এটি।

মানচিত্রে দ্বীপের আবির্ভাব
বারমেহা দ্বীপের উল্লেখ পাওয়া যায় ১৫৩৯ সালের একটি মানচিত্রে। স্প্যানিশ মানচিত্রকার আলোনসো দে সান্তা ক্রুজের তৈরি মানচিত্রে মেক্সিকো উপসাগরের উত্তরাংশে দ্বীপটির অবস্থান দেখানো হয়েছিল। পরবর্তী কয়েক শতাব্দীতে বিভিন্ন মানচিত্রেও এর উপস্থিতি দেখা যায়। কোথাও দ্বীপটির নাম লেখা হয়েছে বারমেহা, কোথাও এর অবস্থান বা আকৃতিতে সামান্য পরিবর্তন এসেছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ১৫৩৯ থেকে ১৯২১ সাল পর্যন্ত প্রায় ৩৮২ বছর ধরে দ্বীপটি বিভিন্ন মানচিত্রে জায়গা করে নিয়েছিল। অর্থাৎ, এক প্রজন্মের মানচিত্রকারের কাছ থেকে পরবর্তী প্রজন্মের কাছে দ্বীপটির অস্তিত্বের তথ্য পৌঁছে গেছে। অথচ কেউ নিশ্চিত করে বলতে পারেননি, দ্বীপটি আসলে কোথায়।

বিষয়টি আরও জটিল হয়ে ওঠে যখন আধুনিক মানচিত্র তৈরির সময়ও দ্বীপটির অবস্থান নিয়ে প্রশ্ন দেখা দেয়। মেক্সিকো উপসাগরে অনুসন্ধান চালিয়েও বারমেহার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

নির্ধারিত এলাকায় অনুসন্ধান চালিয়েও দ্বীপটির কোনো চিহ্ন পাওয়া যায়নিদ্বীপের খোঁজে অভিযান
বারমেহা দ্বীপের রহস্য শুধু ভূগোলবিদদের কৌতূহলের বিষয় ছিল না। এর সঙ্গে জড়িয়ে পড়ে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সমুদ্রসীমা এবং তেলসম্পদের হিসাব-নিকাশও। দ্বীপটির অবস্থান সত্যি হলে সমুদ্রসীমা নির্ধারণে তার প্রভাব পড়তে পারত। ফলে এর অস্তিত্ব যাচাই করা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
২০০৯ সালে মেক্সিকোর আইনপ্রণেতাদের উদ্যোগে দ্বীপটির সন্ধানে সমুদ্র জরিপ চালানো হয়।

আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নির্ধারিত এলাকায় অনুসন্ধান চালিয়েও দ্বীপটির কোনো চিহ্ন পাওয়া যায়নি। সমুদ্রের তলদেশেও এমন কোনো ভূখণ্ডের প্রমাণ মেলেনি, যা একসময় দ্বীপ ছিল বলে ধারণা করা যায়।

তাহলে এত দিন ধরে মানচিত্রে দ্বীপটির অস্তিত্ব টিকে ছিল কীভাবে? গবেষকদের একটি ধারণা হলো, এটি ছিল প্রাচীন মানচিত্রকারদের ভুল। কোনো এক সময় ভুল তথ্য মানচিত্রে ঢুকে পড়েছিল। পরবর্তী মানচিত্রকারেরা পুরোনো মানচিত্র অনুসরণ করায় সেই ভুলই শতাব্দীর পর শতাব্দী ধরে ছড়িয়ে পড়ে।
বারমেহা শেষ পর্যন্ত বাস্তবের দ্বীপ হয়ে উঠতে পারেনি। কিন্তু মানচিত্রের পাতায় তার দীর্ঘ উপস্থিতি দেখিয়ে দিয়েছে, মানুষের তৈরি নথি ও মানচিত্রও ভুলের ঊর্ধ্বে নয়। কখনো কখনো একটি ভুল তথ্যই শত শত বছর ধরে সত্যের মতো টিকে থাকতে পারে।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, ন্যাশনাল জিওগ্রাফিক



দ্বীপবারমেহামেক্সিকোসাগরমানচিত্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার