সীতাকুণ্ডে আগুনে
আট শ্রমিকের মৃত্যু হয়েছে এবং যথারীতি দুর্ঘটনার পর আমাদের বিবেকও কিছুক্ষণের জন্য
জেগে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক, প্রশাসনের তদন্তের ঘোষণা, কর্মকর্তাদের ঘটনাস্থল
পরিদর্শন— সব মিলিয়ে মনে হচ্ছে, এবার বুঝি নিরাপত্তাব্যবস্থার আমূল পরিবর্তন হবে। তবে
আমাদের দেশে ‘আমূল পরিবর্তন’ শব্দটির আয়ু সাধারণত একটি সংবাদচক্রের চেয়েও কম।
শ্রমিকরা শিপইয়ার্ডে কাজ করেন জীবন হাতে নিয়ে। লোহা কাটেন, আগুনের সঙ্গে
লড়েন, বিষাক্ত গ্যাসের ঝুঁকি নেন। বিনিময়ে পান মজুরি আর সঙ্গে একটি অদৃশ্য বোনাস, যেট...