Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

এবং

রাকিব হাসান
রাকিব হাসান
agamir somoy
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৪:১২
এবং

গ্রাফিকস: আগামীর সময়

বছরের পর বছর পড়াশোনা, গবেষণা এবং অভিজ্ঞতাই মানুষকে বিশেষজ্ঞ করে তোলে। কিন্তু এখন সময় বদলেছে। একটি স্মার্টফোন, একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং ‘সীমাহীন আত্মবিশ্বাস’ থাকলেই যেন যেকোনো বিষয়ে এখন ‘বিশেষজ্ঞ’ হয়ে ওঠা যায়। চিকিৎসাবিজ্ঞান, অর্থনীতি, রাজনীতি, জলবায়ু, খেলাধুলা এবং মহাকাশ— কোনো বিষয়ই আর নাগালের বাইরে থাকে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ঘটনা ঘটতে না ঘটতেই শুরু হয়ে যায় বিশ্লেষণের বন্যা। ঘটনার সত্যতা যাচাইয়ের আগেই ভিডিও তৈরি হয় এবং মন্তব্যের ঝড় ওঠে।

যে ব্যক্তি সকালে ক্রিকেট দলের কৌশল বিশ্লেষণ করেন, বিকালে তিনিই আন্তর্জাতিক সম্পর্কের গবেষক এবং রাতে বনে যান চিকিৎসাবিজ্ঞানের পরামর্শদাতা। মনে হয়, পৃথিবীর সব বিশ্ববিদ্যালয় মিলে যত বিশেষজ্ঞ তৈরি করতে পারেনি, সোশ্যাল মিডিয়া তার চেয়ে অনেক বেশি তৈরি করে ফেলেছে।

এখন আর তথ্যের গভীরতা নয়, বরং আত্মবিশ্বাসী উপস্থাপনাই যেন সবচেয়ে বড় যোগ্যতা। যুক্তি দুর্বল হলেও কণ্ঠস্বর দৃঢ় হতে হবে এবং মুখভঙ্গি হতে হবে এমন, যেন শেষ সত্যটিও তিনিই আবিষ্কার করেছেন। দর্শকও লাইক, শেয়ার এবং মন্তব্যের মাধ্যমে সেই আত্মবিশ্বাসকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেন।

মজার বিষয় হলো, প্রকৃত বিশেষজ্ঞরা যখন গবেষণার তথ্য এবং প্রমাণ নিয়ে কথা বলেছেন, তখন অনেকেই সেটিকে দীর্ঘ এবং একঘেয়ে বলে এড়িয়ে যান। অথচ যাচাইহীন বক্তব্য, চটকদার শিরোনাম এবং নাটকীয় উপস্থাপনা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। যেন তথ্য নয়, বিনোদনই এখন বিশ্বাসযোগ্যতার নতুন মানদণ্ড।

এভাবে ধীরে ধীরে মতামত এবং তথ্যের পার্থক্য মুছে যাচ্ছে। মানুষ অনেক সময় যাচাই না করেই শোনা কথাকে সত্য ধরে নিচ্ছে এবং সে কথাই আবার অন্যদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। ফলে বিভ্রান্তি বাড়ছে এবং প্রকৃত তথ্য আড়ালে চলে যাচ্ছে।

হয়তো শিগগিই নতুন একটি ডিগ্রি চালু হবে— ‘সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষজ্ঞ (সম্মান)’। ভর্তি পরীক্ষায় লিখিত বা মৌখিক কিছুই লাগবে না। শুধু প্রমাণ করতে হবে, যেকোনো বিষয়ে পূর্ণ তথ্য না জেনেও অন্তত ১০ মিনিট নিরবচ্ছিন্নভাবে কথা বলতে পারেন এবং শেষে বলতে পারেন, ‘বাকিটা আপনারা কমেন্টে জানাবেন!’

লেখক: উপ-বার্তা সম্পাদক, আগামীর সময়

পড়াশোনাগবেষণাঅভিজ্ঞতাবিশেষজ্ঞ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে