Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্বকাপ

এক দর্শন দুই দল এক ট্রফি

শেষটা রাঙাতে সঙ্গীরাও তৈরি

সনৎ বাবলা
সনৎ বাবলা
agamir somoy
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৩:৪৭
শেষটা রাঙাতে সঙ্গীরাও তৈরি

লিওনেল মেসি

লিওনেল মেসি একটু ‘হ্যাঁ’ বললেই হয়ে যেত। তাকে দেখা যেত স্পেনের জার্সিতে আর আর্জেন্টিনার ফুটবলেও যোগ হতো না এত শিরোপার সুরভি।

বার্সেলোনার একাডেমিতে থাকাকালে সেই চেষ্টা হয়েছিল! পরিকল্পনা করে, এমনকি দলবেঁধে চেষ্টা করা হয়েছিল মেসিকে পটানোর। পালের গোদা ছিলেন গিনেস মেলেন্দেস। তাকে বলা হয় স্পেনের যুব ফুটবলে সবচেয়ে সফল সমন্বয়কারীদের একজন। স্পেনের আগেকার সোনালি প্রজন্মের অনেকেই তার হাত ধরে উঠে এসেছেন। তিনি বলেছেন, ‘আমরা সত্যিই চেষ্টা করেছিলাম মেসিকে স্পেনের হয়ে খেলাতে। আমার বন্ধু আলেক্স গার্সিয়া ছিলেন বার্সায় মেসির কোচ। সে আমাকে বলত, যেভাবেই হোক, আর্জেন্টাইন ছেলেটিকে স্পেনের হয়ে খেলতে রাজি করাতে হবে।’

এই দলে ছিলেন জেরার্ড পিকে ও সেস ফেব্রেগাসরা, সবাই তখন স্পেন যুব দলে খেলছেন। ক্লাব ট্রেনিংয়ে মেসির অবিশ্বাস্য খেলা দেখে তারাও করেছিলেন চাপাচাপি। আবার মেলেন্দেসও সতর্ক করেছিলেন যেন আর্জেন্টাইন কিশোরের ভালো খেলার খবরটি পাঁচ কান না হয়। কিন্তু ফুলের সুরভি কি আটকে থাকে? খবর ঠিকই আর্জেন্টিনার কোচদের কানে পৌঁছে যায়। এরপর লিওনেল মেসি হয়ে গেলেন আকাশির জার্সির একজন। তারপর সময় তাকে বানিয়ে দিয়েছে আকাশির সেরা জাদুকর। ভাগ্য বিধাতা।

তাই হয়তো স্পেনের বিশ্বকাপজয়ী কোচ ভিসেন্তে দেল বস্ক আফসোস করে গিনেস মেলেন্দেসকে বলেছিলেন, ‘তুমি যদি মেসিকে স্পেনের হয়ে খেলাতে পারতে, আমরা আরও দু-তিনটি বিশ্বকাপ জিততাম।’ কথা সত্য। মেসি থাকলে ২০১০ সালে প্রথম বিশ্বকাপ জয়ের পর হয়তো স্পেনকে এত অপেক্ষা করতে হতো না। এখন সেই মেসিতেই হয়েছে উল্টো শঙ্কা। ১৬ বছর পর তারা যখন দ্বিতীয় শিরোপার মঞ্চে তখন চোখ রাঙাচ্ছেন ওই লিওনেল মেসিই। যিনি কি না রবিবার রাতের ফাইনালে স্পেনের হয়েও খেলতে পারতেন!

লা ফুয়েন্তের স্পেনে যেন আধুনিক ফুটবলের এক নিখুঁত ক্যানভাস। তাদের প্রতিটি পাসে আছে ছন্দ, প্রেসিংয়ে শৃঙ্খলা এবং আক্রমণে ফুটে ওঠে অসাধারণ দলগত সমন্বয়। এ সামষ্টিক শক্তিতেই তারা উড়িয়ে দিয়েছে ফ্রান্সের মতো তারকাখচিত দলকে। ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলগত ফুটবলকে তারা নিয়ে গেছে শিল্পের উচ্চতায়। এই পরিপূর্ণতার মাঝেও একটি নাম নিঃশব্দে অস্বস্তি ছড়ায়— লিওনেল মেসি। এই এক জাদুকরের ছোঁয়ায় কৌশল, পরিকল্পনা, পরিসংখ্যান— সবই মুহূর্তেই অর্থহীন হয়ে যেতে পারে। মেসি যদি জাগেন, তার বাঁ পাটা যদি কবিতার মতো কথা বলতে শুরু করে তাহলে প্রতিপক্ষের সব পরিকল্পনাই ধুলোয় মিশে যেতে পারে।

আপনি বলতে পারেন, আজকের আর্জেন্টিনা শুধু লিওনেল মেসির ভরসায় চলে না। লাউতারো মার্তিনেস, এনসো ফের্নান্দেস, হুলিয়ান আলভারেস— প্রত্যেকেই অসাধারণ ছন্দে আছেন। তাদের গোল, দৌড় আর শেষ পর্যন্ত লড়াইয়ে ম্যাচের মোড় ঘুরছে। এ নিয়ে দ্বিমতের কোনো সুযোগ নেই। বরং এই আর্জেন্টিনা আগের যেকোনো সময়ের চেয়ে আরও পরিণত, ক্ষুধার্ত ও দুর্ধর্ষ। কিন্তু দলটির হৃৎস্পন্দন এখনো মেসিই। আলভারেস, এনসোরা মাঠে বল নিয়ে এখনো খোঁজেন জাদুকরকেই। তাকে বাদ দিয়ে যেন পুরো আর্জেন্টিনাকে কল্পনা করা যায় না। আক্রমণের কল্পনা, মাঝমাঠের সংযোগ, সতীর্থদের আত্মবিশ্বাস সবকিছুর কেন্দ্রেই আছেন ৩৯ বছর বয়সী মহাতারকা।

এই অবিশ্বাস্য প্রতিভাই পারে লা ফুয়েন্তের পূর্ণাঙ্গ দর্শনকে হার মানাতে।

লিওনেল মেসিস্পেনআর্জেন্টিনাফুটবলবার্সেলোনাট্রফি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ,  ব্যর্থ হলো সি-পপ

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ, ব্যর্থ হলো সি-পপ

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

    বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাংলাদেশে তেলের দাম বাড়ল কয়েক দফা, প্রতিবেশীদের কী চিত্র

    বাংলাদেশে তেলের দাম বাড়ল কয়েক দফা, প্রতিবেশীদের কী চিত্র

    পটিয়ায় পিকআপের সঙ্গে সংঘর্ষে কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ ট্রেন

    পটিয়ায় পিকআপের সঙ্গে সংঘর্ষে কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ ট্রেন