Agamir Somoy E-Paper
শনিবার, ১৮ জুলাই, ২০২৬
আগামীর সময়
রাস্তাঘাট পরিষ্কার করেন রায়হান

রাস্তাঘাট পরিষ্কার করেন রায়হান

শনিবার, ১৮ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

পিরিয়ডকে ক্যান্সার ভেবেছিলেন ধুরন্ধর সিনেমার গায়িকা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৭
পিরিয়ডকে ক্যান্সার ভেবেছিলেন ধুরন্ধর সিনেমার গায়িকা

পাঞ্জাবি গায়িকা জ্যাসমিন স্যান্ডলাস। ছবি: সংগৃহীত

প্রথম ঋতুস্রাবের অভিজ্ঞতা ছিল চরম ভয়ের। শরীর থেকে রক্তপাত শুরু হওয়ার পর তিনি ভেবেছিলেন, ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এবং আর বাঁচবেন না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শৈশবের সেই স্মৃতি এভাবেই তুলে পাঞ্জাবি গায়িকা জ্যাসমিন স্যান্ডলাস।

সম্প্রতি একটি অনলাইন অনুষ্ঠানে অতিথি হয়ে জ্যাসমিন জানান, ছোটবেলায় পরিবারে ঋতুস্রাব নিয়ে কখনো কোনো আলোচনা হয়নি। ফলে বয়ঃসন্ধিতে পৌঁছানোর আগে এ বিষয়ে তার কোনো ধারণাই ছিল না। তার ভাষ্য, এ কারণেই প্রথম ঋতুস্রাবের অভিজ্ঞতা তার কাছে ছিল ভয়াবহ।

সেই সময়ের কথা স্মরণ করে জ্যাসমিন বলেন, ‘তখন আমি সপ্তম শ্রেণিতে পড়ি। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে থাকতাম। হঠাৎ একদিন যখন আমার শরীর থেকে রক্তপাত শুরু হলো, আমি ভয়ে পুরো জমে গিয়েছিলাম। আমার মনে হয়েছিল, আমার বোধহয় ক্যানসার হয়েছে এবং আমি আর বেশিদিন বাঁচব না, মারা যাব। আমি এতটাই আতঙ্কিত আর অপ্রস্তুত ছিলাম যে, নিজের জন্মদাত্রী মাকেও এই কথা কীভাবে জানাব, তা বুঝে উঠতে পারছিলাম না।’

তিনি জানান, পরে স্কুলে এ বিষয়ে কিছুটা জানলেও প্রথম অভিজ্ঞতার মানসিক আঘাত আজও ভুলতে পারেননি।

ঋতুস্রাব নিয়ে সমাজে বিদ্যমান সংকোচের সমালোচনা করে জ্যাসমিন মন্তব্য করেন, ‘ঋতুস্রাব আসলে একটি মেয়ের জীবনের অত্যন্ত সুন্দর ও স্বাভাবিক বিষয়। কিন্তু যখন একটি ছোট মেয়েকে তার নিজের শরীরের এই বদল সম্পর্কে আগে থেকে কিছু জানানো হয় না, তখন অবধারিতভাবে সেটি তার জীবনের সবচেয়ে ভীতিজনক ও মানসিকভাবে আঘাতের অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়।’

বর্তমান প্রজন্মের অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কন্যাসন্তানের বয়স ১০ থেকে ১১ বছর হওয়ার পর, অর্থাৎ প্রথম ঋতুস্রাব শুরুর আগেই সহজ ও স্বাভাবিকভাবে এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলা উচিত। তার মতে, সচেতনতা ও খোলামেলা আলোচনা অনেক অপ্রয়োজনীয় ভয় ও বিভ্রান্তি দূর করতে পারে।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’ চলচ্চিত্রের একটি গানে কণ্ঠ দেওয়ার মাধ্যমে আলোচনায় আসেন জ্যাসমিন স্যান্ডলাস। এর আগে দিল্লিতে এক সরাসরি সংগীতানুষ্ঠানে নিজের হবু স্বামী শেখর চৌধুরীর সঙ্গে সম্পর্কের বিষয়টিও প্রকাশ্যে আনেন তিনি।

বলিউডধুরন্ধরজ্যাসমিন স্যান্ডলাস
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৯ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    ইংল্যান্ড
    ০
    ২০ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    স্পেন
    ০
    advertisement
    advertisement
    মশার কয়েলে পুড়ল কাগজ ও ভাঙারির গুদাম

    মশার কয়েলে পুড়ল কাগজ ও ভাঙারির গুদাম

    ১৮ জুলাই ২০২৬, ০০:৫২

    ঢাবিতে রবিবার জুলাই বিপ্লববিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন

    ঢাবিতে রবিবার জুলাই বিপ্লববিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন

    ১৮ জুলাই ২০২৬, ০০:০৮

    মেক্সিকো উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

    মেক্সিকো উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

    ১৮ জুলাই ২০২৬, ০০:২৮

    কাতারের মার্কিন বিমানঘাঁটিতে হামলার দাবি ইরানের, নীরব ওয়াশিংটন

    কাতারের মার্কিন বিমানঘাঁটিতে হামলার দাবি ইরানের, নীরব ওয়াশিংটন

    ১৮ জুলাই ২০২৬, ০১:৩৪

    জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু

    জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু

    ১৮ জুলাই ২০২৬, ০২:২৫

    রথযাত্রায় পরিবারের সদস্যরা, বাসায় একা থাকা নারীকে হত্যা

    রথযাত্রায় পরিবারের সদস্যরা, বাসায় একা থাকা নারীকে হত্যা

    ১৮ জুলাই ২০২৬, ০৩:৫৪

    ভারতের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ

    ভারতের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ

    ১৮ জুলাই ২০২৬, ০২:৪৫

    দিনে ডজন স্কুপ আইসক্রিম

    দিনে ডজন স্কুপ আইসক্রিম

    ১৮ জুলাই ২০২৬, ০২:৪৭

    পিরিয়ডকে ক্যান্সার ভেবেছিলেন ধুরন্ধর সিনেমার গায়িকা

    পিরিয়ডকে ক্যান্সার ভেবেছিলেন ধুরন্ধর সিনেমার গায়িকা

    ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৭

    স্পেন জিততে চায় মাঝমাঠে

    স্পেন জিততে চায় মাঝমাঠে

    ১৮ জুলাই ২০২৬, ০৩:৫০

    রাস্তাঘাট পরিষ্কার করেন রায়হান

    রাস্তাঘাট পরিষ্কার করেন রায়হান

    ১৮ জুলাই ২০২৬, ০৩:৪৯

    চালু হচ্ছে সেই রাইফেল ক্লাব

    চালু হচ্ছে সেই রাইফেল ক্লাব

    ১৮ জুলাই ২০২৬, ০৩:৪০

    নেদারল্যান্ডসে পানিশূন্যতা

    নেদারল্যান্ডসে পানিশূন্যতা

    ১৮ জুলাই ২০২৬, ০২:৫০

    সংকটের ভার বইছে ধানের মোকাম

    সংকটের ভার বইছে ধানের মোকাম

    ১৮ জুলাই ২০২৬, ০৩:৪৩

    মাইকে ঘোষণা দিয়ে মা-ছেলেকে আটক বাড়িতে আগুন

    মাইকে ঘোষণা দিয়ে মা-ছেলেকে আটক বাড়িতে আগুন

    ১৮ জুলাই ২০২৬, ০৩:৩৯

    advertiseadvertise