Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

কাতারের মার্কিন বিমানঘাঁটিতে হামলার দাবি ইরানের, নীরব ওয়াশিংটন

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০১:৩৪
কাতারের মার্কিন বিমানঘাঁটিতে হামলার দাবি ইরানের, নীরব ওয়াশিংটন

কাতারে যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটি। ছবি: সংগৃহীত

কাতারের রাজধানী দোহার উপকণ্ঠে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান। তবে হামলায় ঘাঁটিটি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, সে বিষয়ে এখনো যুক্তরাষ্ট্র বা কাতার সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

আল জাজিরার দোহা প্রতিনিধি ভিক্টোরিয়া গেটেনবির প্রতিবেদনে বলা হয়েছে, আল উদেইদ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিগুলোর একটি। সেখানে সাধারণত প্রায় ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন থাকে। এটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) অগ্রবর্তী সদর দপ্তর হিসেবেও ব্যবহৃত হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, চলমান সংঘাতের পুরো সময়জুড়ে কাতার দাবি করে এসেছে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান পরিচালনায় আল উদেইদ ঘাঁটি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র।

শুক্রবার স্থানীয় সময় ভোরে কাতারে দুই দফায় হামলা হয়। হামলার সময়টিকে তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছে বিবিসি। কারণ, কাতারের প্রয়াত আমিরের রাষ্ট্রীয় শোক শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই হামলাগুলো হয়। এর মাত্র ৪৮ ঘণ্টা আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি দোহা সফর করে প্রয়াত আমিরের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছিলেন।

এদিকে ইয়েমেনের হুতি আন্দোলনের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ আল-আতাফি বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির যেকোনো নির্দেশ বাস্তবায়নে তাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে।

ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবাকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘ইয়েমেনের জনগণের ওপর অবরোধ অব্যাহত থাকলে ইরানের সর্বোচ্চ নেতার যেকোনো নির্দেশ বাস্তবায়নে সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে।’

একই সঙ্গে তিনি ‘আগ্রাসী দেশগুলো’, বিশেষ করে সৌদি আরব ও তাদের সমর্থকদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে বলেন, ‘আমাদের সামনে সব ধরনের বিকল্প খোলা রয়েছে।’

অন্যদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী জানিয়েছে, অঞ্চলে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর গতিবিধি ও সামরিক সরঞ্জাম তাদের নিবিড় নজরদারিতে রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী দাবি করে, ‘এ অঞ্চলের জলসীমায় মার্কিন সামরিক কমান্ডের নৌ ইউনিটগুলোর বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনীর অভিযানের নির্ধারিত সময়ের আরও কাছাকাছি চলে এসেছে যুক্তরাষ্ট্র।’

বিবৃতির শেষাংশে সংক্ষিপ্ত সতর্কবার্তা দিয়ে বলা হয়, ‘অপেক্ষা করুন, সবই দেখতে পাবেন।’

কাতারআল উদেইদমার্কিন বিমানঘাঁটিইরান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার