কাতারের রাজধানী দোহার উপকণ্ঠে অবস্থিত
যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান। তবে হামলায়
ঘাঁটিটি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, সে বিষয়ে এখনো যুক্তরাষ্ট্র বা কাতার সরকার
আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
আল জাজিরার দোহা প্রতিনিধি ভিক্টোরিয়া গেটেনবির
প্রতিবেদনে বলা হয়েছে,
আল উদেইদ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিগুলোর
একটি। সেখানে সাধারণত প্রায় ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন থাকে। এটি যুক্তরাষ্ট্রের
সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) অগ্রবর্তী সদর দপ্তর হিসেবেও ব্যবহৃত...