Agamir Somoy E-Paper
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
নজরুল যেন রক্তের ফেরিওয়ালা
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিবিধ

এবং

রাকিব হাসান
রাকিব হাসান
agamir somoy
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৫:৪১
এবং

গ্রাফিকস: আগামীর সময়

সীতাকুণ্ডে আগুনে আট শ্রমিকের মৃত্যু হয়েছে এবং যথারীতি দুর্ঘটনার পর আমাদের বিবেকও কিছুক্ষণের জন্য জেগে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক, প্রশাসনের তদন্তের ঘোষণা, কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন— সব মিলিয়ে মনে হচ্ছে, এবার বুঝি নিরাপত্তাব্যবস্থার আমূল পরিবর্তন হবে। তবে আমাদের দেশে ‘আমূল পরিবর্তন’ শব্দটির আয়ু সাধারণত একটি সংবাদচক্রের চেয়েও কম।

শ্রমিকরা শিপইয়ার্ডে কাজ করেন জীবন হাতে নিয়ে। লোহা কাটেন, আগুনের সঙ্গে লড়েন, বিষাক্ত গ্যাসের ঝুঁকি নেন। বিনিময়ে পান মজুরি আর সঙ্গে একটি অদৃশ্য বোনাস, যেটির নাম ‘আজকে বাসায় ফিরতে পারব তো’? কর্মস্থলের নিরাপত্তা কতটা নিশ্চিত, সেটি জানতে অবশ্য কোনো শ্রমিকের বেঁচে থাকার নিশ্চয়তা লাগে না; কর্তৃপক্ষ চাইলে দুর্ঘটনার আগেই জানতে পারে। কিন্তু সে কাজটি করতে গেলে তো একটু দায়িত্ব নিতে হয়!

দুর্ঘটনা ঘটার পর অবশ্য দায়িত্বশীলতার অভাব থাকে না। তদন্ত কমিটি হয়, তদন্ত কমিটি আবার তদন্ত করবে, প্রয়োজন হলে আরেকটি কমিটিও হতে পারে। তারপর তদন্ত প্রতিবেদন কোথায় গেল— এ প্রশ্ন করলে সবাই এমনভাবে তাকাবেন, যেন প্রতিবেদনটি প্রাণ হারানো কোনো শ্রমিকের সঙ্গেই হারিয়ে গেছে!

সবচেয়ে মজার বিষয় হলো, আমাদের দেশে প্রতিটি দুর্ঘটনার পর একই ধরনের দৃশ্য দেখা যায়। প্রথমে শোক, তারপর ক্ষোভ, এরপর তদন্ত, পরে আশ্বাস এবং সবশেষে নীরবতা। তারপর আরেকটি দুর্ঘটনা। যেন দুর্ঘটনাগুলোও সিরিজ নাটক— একটির শেষ দৃশ্যেই পরেরটির ট্রেলার!

কিন্তু নিহত শ্রমিকদের পরিবারের কাছে এটি কোনো নাটক নয়। তাদের কাছে আটটি মৃত্যু মানে আটটি ঘর অন্ধকার হয়ে যাওয়া, আটটি পরিবারের স্বপ্ন থেমে যাওয়া। ক্ষতিপূরণের টাকা হয়তো কিছুদিনের অভাব মেটাবে; কিন্তু ফিরিয়ে দিতে পারবে না একজন বাবা, স্বামী, ভাই কিংবা সন্তানের জীবন।

তাই প্রশ্নটা খুবই সাধারণ, শ্রমিকের জীবন কি এতটাই সস্তা যে, নিরাপত্তার চেয়ে তদন্ত কমিটি সস্তা?

সীতাকুণ্ডের আগুন নিভে গেছে। ধোঁয়াও একসময় মিলিয়ে যাবে। সংবাদপত্রের পাতায় নতুন খবর আসবে। কিন্তু আমরা যদি ব্যবস্থা না বদলাই, তাহলে পরবর্তী আগুনের জন্য শুধু জায়গাটাই বদলাবে—শিরোনাম নয়।

 

    শেয়ার করুন:
    Advertisement
    চট্টগ্রাম বন্দরে গমবাহী জাহাজে তেলের জাহাজের ধাক্কা

    চট্টগ্রাম বন্দরে গমবাহী জাহাজে তেলের জাহাজের ধাক্কা

    ১৪ আগস্ট ২০২৬, ১৭:০১

    দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টি, ১০ অঞ্চলে ঝড়ের আভাস

    দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টি, ১০ অঞ্চলে ঝড়ের আভাস

    ১৪ আগস্ট ২০২৬, ০৮:১০

    আসাদগেটে পরিবেশ সুরক্ষায় পুরনো পণ্যের হাট

    আসাদগেটে পরিবেশ সুরক্ষায় পুরনো পণ্যের হাট

    ১৪ আগস্ট ২০২৬, ১১:৫৭

    ভারতে যাচ্ছেন তারেক রহমান, খবর দিল এনডিটিভি

    ভারতে যাচ্ছেন তারেক রহমান, খবর দিল এনডিটিভি

    ১৪ আগস্ট ২০২৬, ১৪:২০

    ইউরোপযাত্রার ভূমধ্যসাগর রুটে বাংলাদেশিরাই সবচেয়ে বেশি

    ইউরোপযাত্রার ভূমধ্যসাগর রুটে বাংলাদেশিরাই সবচেয়ে বেশি

    ১৪ আগস্ট ২০২৬, ১৭:৫৬

    কবরস্থান নিয়ে বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৬২

    কবরস্থান নিয়ে বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৬২

    ১৪ আগস্ট ২০২৬, ১৫:৩১

    কবিতাই ছিল যার দেশ, আশ্রয়

    কবিতাই ছিল যার দেশ, আশ্রয়

    ১৪ আগস্ট ২০২৬, ১৪:৩৩

    খরচ কমাতে সোলার প্যানেল বসবে সরকারি ভবনে: প্রতিমন্ত্রী

    খরচ কমাতে সোলার প্যানেল বসবে সরকারি ভবনে: প্রতিমন্ত্রী

    ১৪ আগস্ট ২০২৬, ১৪:২৪

    সামিটের এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু

    সামিটের এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু

    ১৪ আগস্ট ২০২৬, ২০:২৪

    চীনের অনুকরণে বাংলাদেশে হচ্ছে এসডিজি ভিলেজ

    চীনের অনুকরণে বাংলাদেশে হচ্ছে এসডিজি ভিলেজ

    ১৪ আগস্ট ২০২৬, ১৫:২৭

    ম্যারাথনে দৌড়ানোর সময় দৌড়বিদের মৃত্যু

    ম্যারাথনে দৌড়ানোর সময় দৌড়বিদের মৃত্যু

    ১৪ আগস্ট ২০২৬, ১০:২৬

    শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

    শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে

    ১৪ আগস্ট ২০২৬, ০৭:৪৩

    একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

    একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

    ১৪ আগস্ট ২০২৬, ১৩:৫১

    যুক্তরাষ্ট্রকে জাতিসংঘ থেকে বের করার পাঁয়তারা ইসরায়েলের

    যুক্তরাষ্ট্রকে জাতিসংঘ থেকে বের করার পাঁয়তারা ইসরায়েলের

    ১৪ আগস্ট ২০২৬, ২৩:২৬

    বরফ গলছে, দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী

    বরফ গলছে, দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী

    ১৪ আগস্ট ২০২৬, ২২:৫৭

    advertiseadvertise