Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

বিয়ের পরই সস্ত্রীক হেলিকপ্টার যাত্রা, বিধ্বস্ত হয়ে নিহত পাইলট বর

এনডিটিভি
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১৯:৪৬
বিয়ের পরই সস্ত্রীক হেলিকপ্টার যাত্রা, বিধ্বস্ত হয়ে নিহত পাইলট বর

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় একটি হেলিকপ্টার দুর্ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি নিহত হয়েছেন। এর কয়েক ঘণ্টা আগে বিয়ে করেছিলেন তিনি। ২৬ বছর বয়সী ডেল্টা এয়ার লাইন্সের পাইলট ডেভ ফিজি নববধূকে নিয়ে হানিমুনে যাচ্ছিলেন। তাদের বহনকারী রবিনসন আর৬৬ হেলিকপ্টারটি ডসনভিলের বিয়ের ভেন্যুর কাছে বিধ্বস্ত হয় বলে জানানো হয়েছে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে।

অ্যাটলান্টা নিউজ ফার্স্টের প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারের পাইলটও দুর্ঘটনায় নিহত হয়েছেন। তবে কর্তৃপক্ষ এখনো তার নাম প্রকাশ করেনি।

পেশায় নার্স ডেভ ফিজির স্ত্রী জেসনি দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন এবং আটলান্টার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

ডেভের বাবা জর্জ ফিজি অ্যাটলান্টা নিউজ ফার্স্টকে বললেন, ‘আমার ছেলে খুবই খুশি ছিল।’

তার ভাষ্য অনুযায়ী, ডেভ শুক্রবার জেসনিকে বিয়ে করেন। প্রায় এক দশক আগে নিউ টেস্টামেন্ট চার্চে তাদের পরিচয় হয়েছিল। ডসনভিলের দ্য রিভিয়ার ভেন্যুতে আয়োজিত বিয়েতে উপস্থিত ছিলেন প্রায় ৪০০ অতিথি।

বিয়ের সংবর্ধনা শেষে নবদম্পতি জর্জিয়ার দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর ডিকাল্ব-পিচট্রি এয়ারপোর্টের উদ্দেশ্যে একটি রবিনসন আর৬৬ হেলিকপ্টারে ওঠেন। প্রতিবেদনে বলা হয়েছে, আটলান্টার ডাউনটাউনের একটি হোটেলে রাত কাটানোর আগে এটি ছিল তাদের জন্য বিশেষ বিদায়ী ভ্রমণ।

কিন্তু হেলিকপ্টারটি গন্তব্যে পৌঁছায়নি। এটি ডসন কাউন্টির মাউন্ট ভার্নন ড্রাইভের কাছে একটি দুর্গম বনাঞ্চলে বিধ্বস্ত হয়, যা বিয়ের স্থান থেকে খুব বেশি দূরে ছিল না।

জর্জ ফিজি জানান, দুর্ঘটনার পর হেলিকপ্টারটি খুঁজে পেতে কর্তৃপক্ষের কিছুটা সময় লাগে। এই সময়ের মধ্যে আঘাত পাওয়া ডেভের স্ত্রী জেসনি প্রায় ছয় ঘণ্টা ধ্বংসস্তূপের মধ্যে আটকে ছিলেন, পরে উদ্ধারকারীরা খুঁজে পান তাকে।

জর্জ ফিজি বললেন, ‘সে বলেছে, জ্ঞান ফেরার পর দেখেছে আমার ছেলে ডেভ তার বুকে মাথা রেখে পড়ে আছে। তার শরীরে রক্ত দেখেছিল এবং তখন শরীর পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছিল। সে একজন নার্স, তাই বুঝতে পেরেছিল ডেভ আর বেঁচে নেই।’

তিনি আরও বললেন, ‘সে ভেঙে পড়েছে, তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।’

ডেভের বাবা জানান, উড্ডয়নের আগে আবহাওয়া নিয়ে তার ছেলের উদ্বেগ ছিল।

তিনি বললেন, ‘আমার ছেলে নিজেও পাইলট ছিল। সে পাইলটকে বলেছিল, দৃশ্যমানতা শূন্য, আর এমন পরিস্থিতিতে আমরা কখনো উড়ি না।’

তবে রবিনসন আর৬৬-এর পাইলট নাকি তাকে জানিয়েছিলেন, তারা আরও উঁচু দিয়ে উড়বেন।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ইতোমধ্যে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনো নির্ধারণ করা যায়নি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ।

হেলিকপ্টার বিধ্বস্তপাইলট নিহত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    বরিস জনসন স্টেশন ছাড়ার পরপরই ইউক্রেনের ট্রেনে রাশিয়ার হামলা

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    ইসলামী ব্যাংকের সামনে মারামারি

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ঢুকছে না ৪ শতাংশ তেল

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার