Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

কানাডায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় ৭২ ঘণ্টার প্রস্তুতির পরামর্শ

আহমেদ জামিল, কানাডা থেকে
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১৫:৩৬
শেয়ার করুন:
কানাডায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় ৭২ ঘণ্টার প্রস্তুতির পরামর্শ

ছবি: রয়টার্স

কানাডার নাগরিকদের জরুরি পরিস্থিতি মোকাবিলায় অন্তত ৭২ ঘণ্টা বা তিন দিনের খাবার, পানীয় পানি ও প্রয়োজনীয় সামগ্রী ঘরে রাখার পরামর্শ দিয়েছে দেশটির সরকার। প্রাকৃতিক দুর্যোগ, তুষারঝড়, বন্যা, দাবানল কিংবা বিদ্যুৎ বিভ্রাটের কারণে জরুরি সেবা ব্যাহত হতে পারে।

এমন পরিস্থিতিতে সরকারি সহায়তা পৌঁছাতে সময় লাগতে পারে। তাই প্রথম তিন দিন নিজেদের প্রয়োজন নিজেরাই মেটানোর প্রস্তুতি রাখতে বলা হয়েছে।

কানাডা সরকারের জরুরি প্রস্তুতি নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি পরিবারের একটি জরুরি কিট থাকা উচিত। এতে জনপ্রতি প্রতিদিন অন্তত ২ লিটার পানীয় পানি রাখতে হবে। সে হিসাবে তিন দিনের জন্য একজনের প্রয়োজন কমপক্ষে ৬ লিটার পানি। রান্না ও পরিষ্কারের জন্য অতিরিক্ত পানিও সংরক্ষণ করা ভালো।

জরুরি খাবারের তালিকায় রাখতে হবে ক্যানজাত খাবার, বিস্কুট, শুকনো খাবার ও এনার্জি বার। খাবারের ক্যান খোলার জন্য ম্যানুয়াল ক্যান ওপেনারও রাখা জরুরি।

বিদ্যুৎ চলে গেলে ব্যবহারের জন্য টর্চলাইট, অতিরিক্ত ব্যাটারি, ব্যাটারিচালিত বা হাতে ঘোরানো রেডিও, মোবাইল ফোনের চার্জার ও পাওয়ার ব্যাংক রাখতে বলা হয়েছে। এ ছাড়া প্রাথমিক চিকিৎসার বাক্স, প্রয়োজনীয় ওষুধ, পরিচ্ছন্নতার সামগ্রী এবং চিকিৎসা-সংক্রান্ত কাগজপত্রও জরুরি কিটে রাখা উচিত।

পাসপোর্ট, পরিচয়পত্র ও বিমার কাগজপত্রের কপি এবং কিছু নগদ অর্থ নিরাপদ স্থানে রাখার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। পরিবারের শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সদস্যদের পাশাপাশি পোষা প্রাণীর জন্যও আলাদা প্রয়োজনীয় সামগ্রী রাখতে হবে।

কানাডার বিভিন্ন অঞ্চলে শীতকালে তুষারঝড় ও প্রচণ্ড বাতাসের ঝুঁকি রয়েছে। এ ছাড়া বন্যা ও দাবানলের কারণে বিদ্যুৎ, পানি, যোগাযোগ ও পরিবহনব্যবস্থা ব্যাহত হতে পারে। বিশেষ করে শীতকালে বিদ্যুৎ বিভ্রাট হলে ঘরের তাপমাত্রা কমে যাওয়ার ঝুঁকি থাকে।

আরও পড়ুন

কানাডা প্রবাসী নারী হত্যায় স্বামীসহ ৫ জনের বিচার শুরু

১১ নভেম্বর ২০২৬

তবে সরকারের ৭২ ঘণ্টার প্রস্তুতির পরামর্শের অর্থ এই নয় যে দেশজুড়ে তিন দিনের জন্য বিদ্যুৎ, গ্যাস বা পানি বন্ধ রাখা হবে। এটি সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশনা। তাই আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটা না করে পরিবারের সদস্যসংখ্যা অনুযায়ী প্রয়োজনীয় সামগ্রী সংরক্ষণ এবং সেগুলোর মেয়াদ নিয়মিত পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।

কানাডায় বসবাসরত বাংলাদেশি ও অন্যান্য অভিবাসী পরিবারের জন্যও এ প্রস্তুতি গুরুত্বপূর্ণ।

কানাডাজরুরি পরিস্থিতিকানাডা প্রবাসী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে