কানাডার নাগরিকদের জরুরি পরিস্থিতি মোকাবিলায় অন্তত ৭২ ঘণ্টা বা তিন দিনের খাবার, পানীয় পানি ও প্রয়োজনীয় সামগ্রী ঘরে রাখার পরামর্শ দিয়েছে দেশটির সরকার। প্রাকৃতিক দুর্যোগ, তুষারঝড়, বন্যা, দাবানল কিংবা বিদ্যুৎ বিভ্রাটের কারণে জরুরি সেবা ব্যাহত হতে পারে। এমন পরিস্থিতিতে সরকারি সহায়তা পৌঁছাতে সময় লাগতে পারে। তাই প্রথম তিন দিন নিজেদের প্রয়োজন নিজেরাই মেটানোর প্রস্তুতি রাখতে বলা হয়েছে।কানাডা সরকারের জরুরি প্রস্তুতি নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি পরিবারের একটি জরুরি কিট থাকা উচিত। এতে জনপ্রতি প্রতিদিন অন্ত...