Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় যুক্তরাষ্ট্র

অক্সফাম ও আইটিইউসির বিশ্লেষণ

কর্মীদের চেয়ে ২০ গুণ দ্রুত বেড়েছে সিইওদের বেতন

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ মে ২০২৬, ০৯:৪৮
কর্মীদের চেয়ে ২০ গুণ দ্রুত বেড়েছে সিইওদের বেতন

প্রতীকী ছবি

বিশ্ব জুড়ে সাধারণ শ্রমিকের আয় যখন মুদ্রাস্ফীতির চাপে পিষ্ট হচ্ছে, তখন করপোরেট দুনিয়ার শীর্ষ কর্তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তার উল্টো চিত্র।

আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা অক্সফাম এবং ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের (আইটিইউসি) এক যৌথ বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫ সালে সাধারণ কর্মীদের তুলনায় সিইওদের বেতন বেড়েছে ২০ গুণ দ্রুতগতিতে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে মুদ্রাস্ফীতি সমন্বয় করলে বিশ্ব জুড়ে সাধারণ শ্রমিকের প্রকৃত আয় কমেছে ১২ শতাংশ। এই সময়ে একজন শ্রমিক বিনামূল্যে কাজ করেছেন ১০৮ দিন। অথচ ঠিক একই সময়ে শীর্ষ নির্বাহীদের পারিশ্রমিক বেড়েছে ৫৪ শতাংশ।

আরও পড়ুন

বেতনহীন ভ্যাকসিন যোদ্ধাদের মানবেতর জীবন

০১ মে ২০২৬

২০২৪ সালে একজন সিইও যেখানে গড়ে ৭৬ লাখ ডলার পেতেন, ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ লাখ ডলারে।

বিশ্বের এক হাজারেরও বেশি বিলিয়নেয়ারের বিনিয়োগ পোর্টফোলিও বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৫ সালে তারা প্রতি সেকেন্ডে পকেটে ভরেছেন ২ হাজার ৫০০ ডলার লভ্যাংশ।

একজন গড়পড়তা বিলিয়নেয়ার মাত্র দুই ঘণ্টায় লভ্যাংশ বাবদ যে টাকা আয় করেন, একজন সাধারণ শ্রমিকের সারা বছরের আয়ও তার সমান নয়। ২০২৬ সালে এসে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে এই সম্পদের পাহাড়।


২০২৫ সালে সিইওরা প্রতি সেকেন্ডে পকেটে ভরেছেন ২ হাজার ৫০০ ডলার লভ্যাংশগত ১২ মাসেই শীর্ষ ধনকুবেরদের সম্পদ বেড়েছে ৪ ট্রিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ১৩.২ শতাংশ বেশি।

বৈশ্বিক গড়ের চেয়ে যুক্তরাষ্ট্রের বৈষম্য আরও প্রকট। সেখানে সাধারণ কর্মীর তুলনায় সিইওদের বেতন বেড়েছে ২০.৪ গুণ দ্রুতগতিতে।

স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস (এসঅ্যান্ডপি) ৫০০-এর অন্তর্ভুক্ত ৩৮৪টি কোম্পানির তথ্য বলছে, এক বছরে তাদের সিইওদের বেতন বেড়েছে ২৫ শতাংশ। অথচ একই সময়ে সাধারণ কর্মীদের মজুরি বেড়েছে মাত্র ১.৩ শতাংশ।

আরও পড়ুন

কী পড়লে মিলবে মোটা বেতন, ধন্দে শিক্ষার্থীরা

১৯ এপ্রিল ২০২৬

আইটিইউসির মহাসচিব লুক ট্রায়াঙ্গেল এই অবস্থাকে অভিহিত করেছেন গণতন্ত্রের বিরুদ্ধে ধনকুবেরদের অভ্যুত্থান বলে। তিনি বলেছেন, উৎপাদনশীলতার সব সুফল হাতিয়ে নিচ্ছেন সিইওরা।

অক্সফাম ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক অমিতাভ বেহার বলেছেন, মুষ্টিমেয় কিছু অতি-ধনী মানুষকে কোটি কোটি শ্রমিকের হকের টাকা এভাবে হাতিয়ে নিতে দেওয়া যায় না।

‘সরকারের উচিত সিইওদের বেতনের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা। ধনীদের ওপর নায্য কর আরোপ করা। একইসঙ্গে ন্যূনতম মজুরি মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা’, যোগ করেন অমিতাভ বেহার।

সূত্র: দ্য গার্ডিয়ান

বেতনচাকরিকর্মসংস্থানসিইওঅর্থনীতি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise