Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অসহায়ের ভরসা খান এ রউফ
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

বেতনহীন ভ্যাকসিন যোদ্ধাদের মানবেতর জীবন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ মে ২০২৬, ১৫:২২
বেতনহীন ভ্যাকসিন যোদ্ধাদের মানবেতর জীবন

ছবি: আগামীর সময়

বরগুনার পাথরঘাটা উপজেলায় শিশুদের জীবন রক্ষাকারী ভ্যাকসিন প্রতিটি কেন্দ্রে পৌঁছে দিলেও ভাগ্যের পরিবর্তন ঘটেনি এর বাহক বা পোর্টারদের। রোদ, বৃষ্টি আর ঝড় মাথায় নিয়ে অক্লান্ত পরিশ্রম করা তিন পোর্টার সুশীল চন্দ্র মিস্ত্রি, প্রশান্ত কুমার ও আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে বেতন না পেয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগের কাগজে তাদের পরিচয় পোর্টার হলেও বাস্তবে তারা পুরো টিকাদান কর্মসূচির প্রাণ। সুশীল ও প্রশান্তের বেতন গত ৯ মাস ধরে বকেয়া রয়েছে, বর্তমানে যার পরিমাণ মাসে ১৬ হাজার ৮০০ টাকা। অন্যদিকে সবচেয়ে শোচনীয় অবস্থায় আছেন আনোয়ার হোসেন, ২০ মাস ধরে এক টাকাও পারিশ্রমিক পাননি তিনি। পাথরঘাটার সাতটি ইউনিয়নের ১৭৮টি টিকাদান কেন্দ্রে নিয়মিত আইসবক্স কাঁধে করে ভ্যাকসিন পৌঁছে দেওয়া এই কর্মীরা উৎসবের বোনাস কিংবা বৈশাখী ভাতা থেকেও বঞ্চিত।

দীর্ঘ ২৭ বছর ধরে মাস্টাররোলে কাজ করা সুশীল চন্দ্র মিস্ত্রি তার যাপিত জীবনের কষ্ট তুলে ধরে আক্ষেপের সাথে বললেন, অনিয়মিত ও অল্প বেতনের কারণে সন্তানদের ভালো স্কুলে পড়াশোনা করার সুযোগ হয়নি। দীর্ঘদিন বেতন না পাওয়ায় এখন ঋণ করে চলতে হচ্ছে। উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরের দুর্গম ইউনিয়নগুলোতে আইসবক্স করে ভ্যাকসিন দিয়ে আসতে হয়। এত কষ্টের পরও প্রাপ্য মজুরি পাই না।

১৯৮৯ সালে মাত্র ৯৬০ টাকা বেতনে চাকরি শুরু করা সুশীলের এই দীর্ঘ কর্মজীবনেও চাকরি স্থায়ীকরণ হয়নি। নামমাত্র মজুরি আর দীর্ঘ বকেয়ার কারণে এই ভ্যাকসিন যোদ্ধাদের অনেক সময় হোটেলে বসে একবেলা ভাত খাওয়ার সামর্থ্যও থাকে না।

পাথরঘাটার প্রবীণ সাংবাদিক মির্জা শহিদুল ইসলাম খালেদ বললেন, ২৭ বছর ধরে মাস্টাররোলে কাজ করলেও সুশীলের চাকরি স্থায়ী হয়নি, অথচ তার অবসরে যাওয়ার সময় হয়েছে। অন্যদিকে ২০ মাস বেতন না পেয়েও আনোয়ার হোসেন প্রতিদিন মানবিক দায়িত্ব থেকে কাঁধে ভ্যাকসিন নিয়ে দায়িত্ব পালন করছেন।

জেলায় কর্মরত ১৮ জন পোর্টারের সবার অবস্থাই প্রায় একই রকম বলে জানান সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) জেলা সুপারভাইজার মো. আলমগীর হোসেন।

পোর্টারদের অবদানের কথা স্বীকার করে বরগুনার সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ জানান, পোর্টাররাই মূলত পুরো টিকাদান কর্মসূচিকে সচল রেখে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাদের নিরলস পরিশ্রমের কারণেই দুর্গম এলাকায় সময়মতো ভ্যাকসিন পৌঁছানো সম্ভব হচ্ছে। তার মতে, বর্তমান সময়ে পোর্টারদের যে বেতন ও সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তা বাস্তবতার তুলনায় অত্যন্ত অমানবিক। এই সংকটের বিষয়ে ইতোমধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীকে অবহিত করা হয়েছে বলে দাবি করেন তিনি।

শিশুদের হাসি নিশ্চিত করা এই কর্মীদের মুখে হাসি ফোটাতে রাষ্ট্র কবে উদ্যোগী হবে, এখন সেটিই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

মে দিবস ২০২৬
    শেয়ার করুন:
    Advertisement
    সরকারি দপ্তরে কাগজের কলম ব্যবহারের নির্দেশ

    সরকারি দপ্তরে কাগজের কলম ব্যবহারের নির্দেশ

    ১২ আগস্ট ২০২৬, ১৭:৫৭

    কুমিল্লায় ছাত্রলীগ-যুবলীগের মিছিল, বাধা দিতে গিয়ে মার খেলেন বিএনপি নেতা

    কুমিল্লায় ছাত্রলীগ-যুবলীগের মিছিল, বাধা দিতে গিয়ে মার খেলেন বিএনপি নেতা

    ১২ আগস্ট ২০২৬, ২০:৫৬

    ১০ টাকার শরবতে লাখ টাকার রোগ

    ১০ টাকার শরবতে লাখ টাকার রোগ

    ১২ আগস্ট ২০২৬, ২০:২৯

    রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ সারি, গ্যাস না পেয়ে বিপাকে চালকরা

    রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ সারি, গ্যাস না পেয়ে বিপাকে চালকরা

    ১২ আগস্ট ২০২৬, ১৭:৪০

    আপসহীন এক অলৌকিক ইস্টিমার

    আপসহীন এক অলৌকিক ইস্টিমার

    ১২ আগস্ট ২০২৬, ১৭:৩২

    বাংলাদেশের সরকারি ক্রয়চুক্তির তথ্য প্রকাশের সুপারিশ যুক্তরাষ্ট্রের

    বাংলাদেশের সরকারি ক্রয়চুক্তির তথ্য প্রকাশের সুপারিশ যুক্তরাষ্ট্রের

    ১২ আগস্ট ২০২৬, ১৮:৫২

    পাচারের অর্থে যুক্তরাজ্যে ১৬ বাড়ি!

    পাচারের অর্থে যুক্তরাজ্যে ১৬ বাড়ি!

    ১৩ আগস্ট ২০২৬, ০৫:৫০

    চা বাগান কি মঙ্গলগ্রহে

    চা বাগান কি মঙ্গলগ্রহে

    ১৩ আগস্ট ২০২৬, ০৫:০৬

    রাত ৮টার মধ্যে দোকান ও বিপণিবিতান বন্ধের নির্দেশ

    রাত ৮টার মধ্যে দোকান ও বিপণিবিতান বন্ধের নির্দেশ

    ১২ আগস্ট ২০২৬, ২০:০১

    অসহায়ের ভরসা খান এ রউফ

    অসহায়ের ভরসা খান এ রউফ

    ১৩ আগস্ট ২০২৬, ০১:৪৯

    অবিশ্বাস্য এক দিন পার করল বাংলাদেশ

    অবিশ্বাস্য এক দিন পার করল বাংলাদেশ

    ১৩ আগস্ট ২০২৬, ০৬:১৩

    দেড় শতাধিক মানুষের জন্য নেই বিশুদ্ধ পানি, ব্যবস্থা নিলেন বিএনপি নেতা

    দেড় শতাধিক মানুষের জন্য নেই বিশুদ্ধ পানি, ব্যবস্থা নিলেন বিএনপি নেতা

    ১২ আগস্ট ২০২৬, ২০:৪৬

    দর বৃদ্ধিতে বন্ধ ও লোকসানি কোম্পানির রাজত্ব

    দর বৃদ্ধিতে বন্ধ ও লোকসানি কোম্পানির রাজত্ব

    ১২ আগস্ট ২০২৬, ১৭:৪৫

    বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা চাইলেন ছাত্রদল নেতা

    বিদ্যুৎ সংকট নিয়ে সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা চাইলেন ছাত্রদল নেতা

    ১২ আগস্ট ২০২৬, ২১:৫৫

    ‘ঘুষ না দেওয়ায়’ ঠিকাদারকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

    ‘ঘুষ না দেওয়ায়’ ঠিকাদারকে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ

    ১২ আগস্ট ২০২৬, ২১:১৫

    advertiseadvertise