Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
  1. ৪ মাস আগে(১২:৫৯)

    দক্ষিণ লেবাননে ইসরায়েলের ধ্বংসলীলা

    দক্ষিণ লেবাননে নিষিদ্ধ অস্ত্র সাদা ফসফরাস ছুড়েছে ইসরায়েলি বাহিনী। ছবি: রয়টার্স

    ধ্বংসস্তূপে পরিণত গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে ইসরায়েলি ট্যাংক। ছবিটি ২৯ এপ্রিল তোলা। ছবি: এএফপি

    ইসরায়েলি বর্বরতার সাক্ষী দিচ্ছে দক্ষিণ লেবাননের এসব ধ্বংসপ্রাপ্ত ভবন। ছবি: এপি

  2. ৪ মাস আগে(১২:৪৪)

    সৌদি আরবের জেদ্দা বন্দর। ফাইল ছবি

    হরমুজ প্রণালি বন্ধে বিকল্প হয়ে উঠেছে স্থলপথ

    হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় পরিবর্তন আসছে বৈশ্বিক বাণিজ্যপথে। জাহাজের পরিবর্তে এখন পণ্য গন্তব্যে পৌঁছাতে ব্যবহার করা হচ্ছে স্থলপথ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

    লজিস্টিক ও সামুদ্রিক সূত্রের তথ্য অনুযায়ী, হরমুজ অবরুদ্ধ থাকায় সমুদ্রপথে উপসাগরীয় উপকূলীয় দেশগুলোতে পৌঁছানো যাচ্ছে না। গলে জাহাজমালিকরা খাদ্যপণ্য ও তৈরি পণ্য সরবরাহে বিকল্প স্থলপথ খুঁজতে বাধ্য হচ্ছেন। তেমনই এক বিকল্প হয়ে উঠছে লোহিত সাগরের তীরে অবস্থিত সৌদি আরবের জেদ্দা বন্দর। এমএসসি, সিএমএ সিজিএম, মেয়ার্স্ক ও কসকোর মতো শিপিং কোম্পানির জাহাজগুলো সুয়েজ খাল হয়ে ভিড়ছে এই বন্দরে।

    সেখান থেকে পণ্য মরুভূমির মহাসড়ক দিয়ে ট্রাকে করে শারজাহ, বাহরাইন ও কুয়েতসহ বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। গত দুই মাস ধরে এসব এলাকায় সমুদ্রপথে পণ্য সরবরাহ বন্ধ রয়েছে।

  3. ৪ মাস আগে(১১:৫৪)

    ফের হামলা হলে ‘দীর্ঘ ও কষ্টদায়ক’ আঘাতের হুঁশিয়ারি ইরানের

    যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ‘দীর্ঘ ও বেদনাদায়ক’ পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছে ইরান। সেইসঙ্গে হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দেশটি।

    ইরানকে আলোচনায় বাধ্য করতে ফের হামলা চালানো নিয়ে আলোচনা চলছে যুক্তরাষ্ট্রে। সাম্ভাব্য হামলা প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পকে ব্রিফ করেছেন মার্কিন বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম প্রধান। এরই মধ্যে এমন হুঁশিয়ারি দিলো ইরান।

    যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার এই যুদ্ধের দুই মাস পেরিয়ে গেলেও বিশ্বের ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালি এখনো বন্ধ। এর ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আশঙ্কা দেখা দিয়েছে।

  4. ৪ মাস আগে(১১:১৪)

    ২৪ ঘণ্টায় ৬ হাজার টন সমরাস্ত্র পেল ইসরায়েল

    ইসরায়েল গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্র থেকে ৬ হাজার ৫০০ টন গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম পেয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

    বিবৃতিতে বলা হয়, এসব সরঞ্জামের মধ্যে রয়েছে হাজার হাজার আকাশ ও স্থলভিত্তিক গোলাবারুদ, সামরিক ট্রাক, জয়েন্ট লাইট ট্যাকটিক্যাল ভেহিকল (জেএলটিভি) এবং অন্যান্য সামরিক উপকরণ।

    এতে আরও উল্লেখ করা হয়, ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ১৫ হাজার ৬০০ টনের বেশি সামরিক সরঞ্জাম পেয়েছে ইসরায়েল।

  5. ৪ মাস আগে(০৯:২৯)

    ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি।

    যুক্তরাষ্ট্র লজ্জাজনক পরাজয় বরণ করেছে: মোজতাবা খামেনি

    যুক্তরাষ্ট্র লজ্জাজনক পরাজয় বরণ করেছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি। এক লিখিত বার্তায় এ মন্তব্য করেছেন তিনি।

    ‘বিশ্বের পরাশক্তিগুলোর সর্ববৃহৎ সামরিক সমাবেশ ও আগ্রাসনের দুই মাস পর এবং যুক্তরাষ্ট্র তাদের পরিকল্পনায় লজ্জাজনকভাবে পরাজিত হওয়ার পর, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর জন্য একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে’, লিখিত বার্তায় বলেছেন খামেনি।

    মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাটির প্রসঙ্গে খামেনি বলেছেন, ‘তাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার সামর্থ্যই নেই, মিত্রদের নিরাপত্তা দেওয়ার কোনো আশা তো দূরের কথা।’

  6. ৪ মাস আগে(০৭:৫৭)

    দক্ষিণ লেবাননে হামলার পর ধোয়া উড়ছে। ছবি: এএফপি

    ইসরায়েলি হামলা দক্ষিণ লেবাননে নিহত অন্তত ৩০

    দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে একদিনে ৩০ জনের বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েল। লেবাননের জাতীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত সাময়িক যুদ্ধবিরতির মধ্যেই চালানো হয় এসব হামলা।

    প্রতিবেদনে বলা হয়েছে, জেবশিত এলাকায় একটি আবাসিক ভবনে হামলায় ৪ জন নিহত ও আহত হন ৯ জন। পৃথক আরেক হামলায় নিহত হয়েছেন শিশুসহ একই পরিবারের ৪ জন। তৌল এলাকায় পৃথক হামলায় ৫ জন, হারুফে ২ জন,
    কানা শহরে বিমান হামলায় নিহত হয়েছেন ২ জন।

    নাবাতিয়েহ জেলার কাফর রুম্মানে এক লেবানিজ সেনা ও তার পরিবারের কয়েকজন সদস্য নিজ বাড়িতে বিমান হামলায় নিহত হন বলে লেবানিজ সেনাবাহিনী নিশ্চিত করেছে।

    জেবদিনে কবরস্থানের কাছে ড্রোন হামলায় নিহত হয়েছেন ৬ জন। এসব হামলায় আরও বহু মানুষ আহত হয়েছেন।

আগামীর সময়ের সরাসরি এখানেই শেষ হলো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

০২ মে ২০২৬, সকাল ৭:২২

মধ্যপ্রাচ্য সংকট

  • নৌবন্দরে মার্কিন অবরোধ সেনা অভিযানের সমতুল্য, অসহনীয়— ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
  • লেবাননে একদিনে ইসরায়েলি হামলায় নিহত ৩০
  • ইরানের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু করতে হতে পারে— ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র পুনরায় হামলা করলে দীর্ঘ এবং কষ্টদায়ক আঘাতের হুঁশিয়ারি ইরানের
শেয়ার করুন:
Advertisement
advertiseadvertise