Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বিদ্যুৎ বিভ্রাটে নষ্ট ৬০ হাজার কেজি চা পাতা

  • ২৫ থেকে ২৯ এপ্রিল বিদ্যুৎহীন ছিল কমলগঞ্জ
  • উৎপাদন ব্যাহত হওয়ায় প্রভাব পড়ছে নিলাম বাজারে
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ২০:৪৯
বিদ্যুৎ বিভ্রাটে নষ্ট ৬০ হাজার কেজি চা পাতা

ছবি: আগামীর সময়

কয়েক দিনের কালবৈশাখী ঝড়ে চরম বিদ্যুৎ বিপর্যয়ের শিকার মৌলভীবাজার। মৌসুমের শুরুতেই লোকসানের মুখে কমলগঞ্জের ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) মালিকানাধীন পাঁচটি চা বাগান। এক মাসে লোকসানের পাহাড় জমেছে এসব বাগানে। লোডশেডিং আর টানা বিদ্যুৎ বিভ্রাটে নষ্ট হয়েছে প্রায় ৬০ হাজার কেজি চা পাতা, যার বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।

এনটিসির সঙ্গে যুক্ত একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ২৫ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যুৎহীন ছিল পুরো উপজেলা। ফলে পাত্রখোলা, মাধবপুর, মদনমোহনপুর, কুরমা ও চাম্পারায় চা বাগানের প্রক্রিয়াজাতকরণ কারখানাগুলো অচল হয়ে পড়ে পুরোপুরি। কারখানা সচল না থাকায় শ্রমিকদের হাড়ভাঙা খাটুনিতে সংগ্রহ করা কাঁচা পাতা পচে নষ্ট হয়েছে মেঝেতেই।

সংশ্লিষ্টদের দাবি, শুধু পাঁচ দিনের বিদ্যুৎ বিভ্রাটে নষ্ট হয়েছে ৬০ হাজার কেজি পাতা, যার আর্থিক মূল্য প্রায় দেড় কোটি টাকা। এর আগে এপ্রিলের শুরুর দিকে নিয়মিত লোডশেডিংয়ের কারণে আরও প্রায় ১ কোটি টাকার ক্ষতি গুনতে হয়েছে কোম্পানিকে।

মাধবপুর চা বাগানের ফ্যাক্টরি কেরানি লক্ষ্মী নারায়ণ কৈরী বলছেন, ‘টানা পাঁচ দিন বিদ্যুৎ না থাকায় কারখানা বন্ধ রাখতে হয়েছে। শ্রমিকদের সংগৃহীত কাঁচা পাতাগুলো চোখের সামনে নষ্ট হয়ে গেল, অথচ কিছুই করার ছিল না। এটি আমাদের জন্য এক বিশাল ক্ষতি।’
এদিকে উৎপাদন ব্যাহত হওয়ায় সরাসরি প্রভাব পড়ছে চা নিলাম বাজারে। বছরের প্রথম নিলামে কোম্পানিটি প্রায় দেড় কোটি টাকার চা বিক্রি করলেও মে মাসের দ্বিতীয় নিলামের চিত্র ভয়াবহ। যেখানে হাজার হাজার কেজি চা পাতা থাকার কথা, সেখানে দ্বিতীয় নিলামের জন্য মাত্র ১২-১৩ হাজার কেজি চা পাতা পাঠানো সম্ভব হয়েছে।

মাধবপুর চা বাগানের ব্যবস্থাপক দিপন কুমার সিংহের ভাষ্য, ‘টানা পাঁচ দিন বিদ্যুৎ না থাকায় প্রায় ৩৫ হাজার কেজি কাঁচা চা পাতা পচে নষ্ট হয়েছে। পাতাগুলো থেকে তৈরি করা যেত প্রায় আট হাজার কেজি চা পাতা। এ পাতাগুলো আর প্রক্রিয়াজাতকরণ সম্ভব নয়। এতে প্রায় ২৫ লাখ টাকা লোকসান হয়েছে।’

তিনি জানান, এ বছর চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৫ লাখ কেজি, আবহাওয়া অনুকূলে থাকলে তা অর্জন করা সম্ভব হবে।

পাত্রখোলা চা বাগানের ব্যবস্থাপক ইউসুফ খাঁন বললেন, ‘দীর্ঘস্থায়ী বিদ্যুৎ সংকটের কারণে বাগানে চা প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদন কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে গেছে। কারখানায় প্রায় ১ লাখ ৮ হাজার কেজি কাঁচা চা পাতা মাচায় পড়ে আছে, যা নষ্ট হওয়ার পথে।’

এনটিসির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রফিকুল ইসলাম এই পরিস্থিতিকে ‘একটি বড় ধাক্কা’ হিসেবে দেখছেন। ‘টানা বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমাদের পাঁচটি চা বাগানে প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে। চায়ের ভরা মৌসুমে এমন উৎপাদন ঘাটতি কাটিয়ে ওঠা আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।’

চা পাতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২