Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বাণিজ্য

বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি করল বিমান

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ২২:০৭
বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি করল বিমান

বোয়িংয়ের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই। ছবি : আগামীর সময়

প্রায় ৪০ হাজার কোটি টাকায় ১৪টি উড়োজাহাজ কিনতে যুক্তরাষ্ট্রের নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর একটি হোটেলে স্বাক্ষর হয় এই চুক্তি।

বিমানের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের পক্ষে প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট পল রিঘি চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির, মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, বিমানের বোর্ড চেয়ারম্যান রুমি এ হোসেইন, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক ও অ্যাভিয়েশন খাতের নির্বাহীরা।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মিল্লাত বলেছেন, ‘এটা শুধু চুক্তি নয়, এটা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্কের নতুন সেতুবন্ধ। এই চুক্তি বিশ্বকে বাংলাদেশের আরও কাছে নিয়ে আসবে।’ এতে পল রিঘি বলেছেন, ‘বাংলাদেশের বিমান চলাচলের যাত্রাপথে একটি যুগান্তকারী মুহূর্ত তৈরি হলো এই চুক্তির মাধ্যমে। এর ফলে বিমান বাংলাদেশ বিশ্বের সেই অল্প কয়েকটি এয়ারলাইনসের মধ্যে অন্যতম হয়ে উঠল, যারা ৭৮৭ ড্রিমলাইনারের সম্পূর্ণ সিরিজ- ৭৮৭-৮, ৯ এবং ১০ পরিচালনা করবে।’

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ৭৮৭-১০ মডেলটি মধ্যপ্রাচ্যসহ উচ্চ চাহিদার রুটগুলোতে অতুলনীয় দক্ষতা ও বর্ধিত ধারণক্ষমতা নিয়ে আসবে। অন্যদিকে, ৭৮৭-৯ মডেলটি ইউরোপ এবং উত্তর আমেরিকার দূরপাল্লার রুটগুলোতে পরিষেবা দেবে। এই ক্রয়াদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সর্বশেষ প্রজন্মের ৭৩৭ সিরিজের সঙ্গে প্রথম সংযোগ স্থাপন করল। সম্মিলিতভাবে ৭৮৭ এবং ৭৩৭ সিরিজের বিমানগুলো তাদের প্রতিস্থাপিত বিমানের তুলনায় ২০ শতাংশ পর্যন্ত বেশি জ্বালানি সাশ্রয়ী।

এ ছাড়া উন্নত কেবিন ফিচার, অধিক আরাম এবং মসৃণ ভ্রমণের মাধ্যমে যাত্রীদের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে বিমানগুলো। সার্বিকভাবে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নেটওয়ার্ক সম্প্রসারণ, ফ্লিট আধুনিকীকরণ এবং যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা উন্নত করার কৌশলকে সমর্থন করে চুক্তিটি। এটি বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল বিমান চলাচল বাজারে একটি উদীয়মান হাব হিসেবেও প্রতিষ্ঠিত করবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

চুক্তি সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রস্তাবিত এই চুক্তির আওতায় মোট ১৪টি নতুন উড়োজাহাজ কিনবে বিমান। এর মধ্যে রয়েছে ৮টি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার, ৪টি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স জেট। ক্রমবর্ধমান যাত্রী চাহিদা মেটাতে বহর আধুনিকায়নে ও দীর্ঘ রুটে ফ্লাইট পরিচালনার সক্ষমতা বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ড্রিমলাইনারগুলো ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার রুটে এবং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজগুলো চলবে আঞ্চলিক ও স্বল্প দূরত্বের রুটে।

বিমানের এই বড় আকারের ক্রয় আদেশ নিয়ে তিন বছর ধরে প্রতিযোগিতা চলছিল বোয়িং ও ইউরোপভিত্তিক নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের মধ্যে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় ১০টি এয়ারবাস কেনার একটি নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে ২০২৪ সালের গণঅভুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ব্যবধান কমানোর কৌশলগত চাপে বোয়িংয়ের পক্ষেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।

নাম প্রকাশে অনিচ্ছুক বিমানের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ১৪টি উড়োজাহাজের মূল্য ১০ থেকে ২০ বছর মেয়াদি কিস্তিতে পরিশোধ করা হবে। অর্থাৎ বছরে দেড় থেকে দুই হাজার কোটি টাকা পরিশোধ করতে হতে পারে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমানোর বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে।

এর আগে বিমান চলাচল প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘বিমানকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে ৩০ এপ্রিলের মধ্যে বোয়িংয়ের সঙ্গে এই চুক্তি সই করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।’

জানা গেছে, বর্তমানে বিমানের বহরে রয়েছে মাত্র ১৯টি উড়োজাহাজ। গত বছর লিজের মেয়াদ শেষ হওয়ায় দুটি উড়োজাহাজ ফেরত দেওয়ার পর আরও সংকুচিত হয়ে পড়ে বহরটি। বিদ্যমান বহরে রয়েছে চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, চারটি বোয়িং ৭৮৭-৮, দুটি বোয়িং ৭৮৭-৯, চারটি বোয়িং ৭৩৭ এবং পাঁচটি ড্যাশ-৮-৪০০ উড়োজাহাজ। অভ্যন্তরীণ রুটের পাশাপাশি বর্তমানে ২২টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে বিমান। তবে মালদ্বীপের মালে, ইন্দোনেশিয়ার জাকার্তা, শ্রীলঙ্কার কলম্বো ও অস্ট্রেলিয়ার সিডনিতে নতুন রুট চালুর পরিকল্পনা রয়েছে বিমানের।

সূত্র জানায়, ২০২১ সালের ফেব্রুয়ারি ও মার্চে কানাডায় নির্মিত দুটি ড্যাশ-৮ উড়োজাহাজ বহরে যুক্ত হওয়ার পর থেকে আর কোনো নতুন উড়োজাহাজ যোগ করতে পারেনি বিমান কর্তৃপক্ষ। ইউরোপ না যুক্তরাষ্ট্র, কোথা থেকে বিমান কেনা হবে, এ সিদ্ধান্তহীনতাই বহর সম্প্রসারণে দীর্ঘ বিলম্বের কারণ হয়ে দাঁড়িয়েছিল এতদিন।

আন্তর্জাতিক রুটে যাত্রী বৃদ্ধি ও বিদেশি এয়ারলাইনসগুলোর তীব্র প্রতিযোগিতার মুখে ২০২৪ সালে ১০ বছর মেয়াদি একটি উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা গ্রহণ করে বিমান, যেখানে ২৬টি নতুন উড়োজাহাজ কেনা ও রুট সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়। এরপর বোয়িং ও এয়ারবাস বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেছে। কিন্তু দীর্ঘ সময়েও কোনো নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে পারেনি বিমান।

শেষ পর্যন্ত গত ৩০ ডিসেম্বর নীতিগতভাবে বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেয় বিমানের পরিচালনা পর্ষদ। এর ধারাবাহিকতাই রক্ষা করছে বর্তমান সরকার।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোশরা ইসলাম জানিয়েছেন, নতুন বোয়িং উড়োজাহাজের প্রথম ডেলিভারি পেতে অপেক্ষা করতে হবে ২০৩১ সালের নভেম্বর পর্যন্ত। ফলে স্বল্পমেয়াদে উড়োজাহাজ সংকট নিরসনের সম্ভাবনা নেই বললেই চলে।

বিমানবোয়িংচুক্তি
    শেয়ার করুন:
    Advertisement
    জামায়াতের ছায়া মন্ত্রিসভায় শফিকুর প্রধানমন্ত্রী, আযাদ স্বরাষ্ট্রমন্ত্রী

    জামায়াতের ছায়া মন্ত্রিসভায় শফিকুর প্রধানমন্ত্রী, আযাদ স্বরাষ্ট্রমন্ত্রী

    ২৫ আগস্ট ২০২৬, ০৭:৩৪

    জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন

    জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন

    ২৫ আগস্ট ২০২৬, ০২:৪৯

    গুদাম ভেঙে সার নিয়ে যাওয়া বিরাট সতর্কবার্তা

    গুদাম ভেঙে সার নিয়ে যাওয়া বিরাট সতর্কবার্তা

    ২৫ আগস্ট ২০২৬, ০৪:১৩

    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    রিজার্ভে চাপ বাড়াচ্ছে রূপপুর, জ্বালানি খাতে ১২ ঝুঁকি

    ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৬

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    আমার ছেলেকে হত্যার চেষ্টা চালিয়েছে ইরান, অভিযোগ নেতানিয়াহুর

    ২৫ আগস্ট ২০২৬, ১২:০৯

    এইচ-১বি ভিসায় এক লাখ ডলারের বেশি অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

    এইচ-১বি ভিসায় এক লাখ ডলারের বেশি অতিরিক্ত ফি আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

    ২৫ আগস্ট ২০২৬, ১১:১৩

    রোহিঙ্গা শিবিরে সাড়ে ৬ বছরে ২৪৭ হত্যাকাণ্ড

    রোহিঙ্গা শিবিরে সাড়ে ৬ বছরে ২৪৭ হত্যাকাণ্ড

    ২৫ আগস্ট ২০২৬, ১১:৪৩

    আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট

    আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট

    ২৫ আগস্ট ২০২৬, ১১:০৯

    চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’

    চট্টগ্রামে রবির ‘এলিট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’

    ২৫ আগস্ট ২০২৬, ০৪:১২

    সেই মাদ্রাসা শিক্ষককে ‘ডিএনএ পরীক্ষায়’ নির্দোষ বলেছিলেন সালমান মুক্তাদির

    সেই মাদ্রাসা শিক্ষককে ‘ডিএনএ পরীক্ষায়’ নির্দোষ বলেছিলেন সালমান মুক্তাদির

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:২৫

    নতুন নীতিমালার ভীতিতে সার সংকট

    নতুন নীতিমালার ভীতিতে সার সংকট

    ২৫ আগস্ট ২০২৬, ০৮:২৯

    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা

    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিলের পরিকল্পনা

    ২৫ আগস্ট ২০২৬, ১০:৩০

    ‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

    ‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

    ২৫ আগস্ট ২০২৬, ১৪:৪৩

    ভান্ডালজুরি পানি শোধনাগার চট্টগ্রাম ওয়াসার ‘সাদা হাতি’

    ভান্ডালজুরি পানি শোধনাগার চট্টগ্রাম ওয়াসার ‘সাদা হাতি’

    ২৫ আগস্ট ২০২৬, ০৭:৩৩

    বরিশালে এবার থ্রি-হুইলার চালকদের আন্দোলনে বন্ধ বাস

    বরিশালে এবার থ্রি-হুইলার চালকদের আন্দোলনে বন্ধ বাস

    ২৫ আগস্ট ২০২৬, ১২:৪৪

    advertiseadvertise