Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

মুদ্রাস্ফীতি ঠেকাতে সুদের হার বাড়াল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র সংবাদদাতা
agamir somoy
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮
মুদ্রাস্ফীতি ঠেকাতে সুদের হার বাড়াল যুক্তরাষ্ট্র

সুদের হার বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। ছবি: সংগৃহীত

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপত্তি উপেক্ষা করে ২০২৩ সালের পর প্রথমবারের মতো সুদের হার বাড়িয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। বুধবার সংস্থাটি বেঞ্চমার্ক সুদের হার শূন্য দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশে উন্নীত করেছে।

ফেডারেল রিজার্ভের এ সিদ্ধান্তের ফলে ঋণ নেওয়ার খরচ বাড়বে। এতে ক্রেডিট কার্ড, গাড়ি ও অন্যান্য ঋণের সুদ বাড়তে পারে। ফলে উচ্চ মুদ্রাস্ফীতির মধ্যে সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে সঞ্চয়কারীরা তুলনামূলক বেশি সুদ পাওয়ার সুবিধা পেতে পারেন।

ফেডারেল রিজার্ভ জানিয়েছে, মুদ্রাস্ফীতি এখনো তাদের ২ শতাংশের লক্ষ্যমাত্রার ওপরে রয়েছে। এ অবস্থায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়ার অংশ হিসেবে বাড়ানো হয়েছে সুদের হার। একই সঙ্গে ভূরাজনৈতিক উত্তেজনা ও জ্বালানির উচ্চমূল্যের কারণে অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়ছে বলেও উল্লেখ করেছে সংস্থাটি।

সর্বসম্মতিক্রমে নেওয়া সিদ্ধান্তে ফেডারেল রিজার্ভ ইঙ্গিত দিয়েছে, মুদ্রাস্ফীতি ও কর্মসংস্থানের পরিস্থিতি বিবেচনা করে বছরের শেষ নাগাদ সুদের হার আরও বাড়ানো হতে পারে। সংস্থাটির অর্থনৈতিক পূর্বাভাসে দেখা গেছে, ১৮ জন নীতিনির্ধারকের মধ্যে ১৬ জনই এ বছর আরও একবার সুদের হার বাড়ানোর প্রত্যাশা করছেন।

আরও পড়ুন

হুতির হামলা ঠেকাতে সৌদিকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে ইসরায়েল

১৭ সেপ্টেম্বর ২০২৬

চলমান ইরানকেন্দ্রিক সংঘাত ও জ্বালানির দাম বৃদ্ধির প্রভাবে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির চাপ আরও বেড়েছে। বছরের শুরু থেকে তেলের দাম ৭৫ শতাংশের বেশি বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংঘাত শুরুর পর থেকে পেট্রলের দামও ৪৫ শতাংশের বেশি বেড়েছে। আগস্টে দেশটির ভোক্তা মূল্যস্ফীতি বেড়ে প্রায় ৩ দশমিক ৪ শতাংশে দাঁড়ায়। একই সময়ে মজুরি বৃদ্ধির হার ছিল প্রায় ৩ দশমিক ১ শতাংশ।

ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। এর আগে সুদের হার কমানোর আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। তবে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, মূল্যস্থিতি নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।

বিশ্লেষকদের কেউ কেউ এ সিদ্ধান্তকে সুদের হার বাড়ানোর নতুন চক্রের সূচনা হিসেবে দেখছেন। তবে ভবিষ্যতে আরও হার বাড়ানো হবে কি না, তা নির্ভর করবে মুদ্রাস্ফীতির গতিপথ, জ্বালানির দাম, কর্মসংস্থান এবং ভূরাজনৈতিক পরিস্থিতির ওপর।

তথ্যসূত্র: রয়টার্স ও এমএসএনবিসি

যুক্তরাষ্ট্রফেডারেল রিজার্ভ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মাঝে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

    লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মাঝে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    এবার সৌদিতে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা

    এবার সৌদিতে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    ৮০০ কোটি টাকার তেল আনার খরচই ২১৭ কোটি

    ৮০০ কোটি টাকার তেল আনার খরচই ২১৭ কোটি