Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

এনভিডিয়ায় হুয়াংয়ের প্রত্যাবর্তনে ইসরায়েলিরা কেন খুশি

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১৪:৪৩
শেয়ার করুন:
এনভিডিয়ায় হুয়াংয়ের প্রত্যাবর্তনে ইসরায়েলিরা কেন খুশি

নারী কেলেঙ্কারিতে পদত্যাগ করার পরে সিইও পদে জেনসেন হুয়াংকে আবার ফিরিয়ে এনেছে এনভিডিয়া। ফাইল ছবি / রয়টার্স

বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের পদে ফিরে আসা শুধু যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতেই স্বস্তি ফেরায়নি, স্বস্তি এসেছে ইসরায়েলেও। হুয়াংয়ের পদত্যাগের খবরে উদ্বেগ তৈরি হয়েছিল মধ্যপ্রাচ্যের দেশটির অর্থনৈতিক ও প্রযুক্তি খাতে।

কারণ, যুক্তরাষ্ট্রের বাইরে এনভিডিয়ার সবচেয়ে বড় গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয় ইসরায়েলে। দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি, সরকারি রাজস্ব এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের সঙ্গে প্রতিষ্ঠানটির সম্পর্কও গভীর।

হুয়াং নিজেই একসময় ইসরায়েলকে এনভিডিয়ার ‘দ্বিতীয় বাড়ি’ হিসেবে উল্লেখ করেছিলেন। তার পদে ফেরার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, এনভিডিয়ার সঙ্গে ইসরায়েলের প্রযুক্তি খাতের অংশীদারত্ব প্রতিষ্ঠানটি ও ইসরায়েলের উদ্ভাবননির্ভর অর্থনীতির জন্য বিপুল মূল্য তৈরি করেছে। তার মতে, এনভিডিয়ার নেতৃত্বে ধারাবাহিকতা বজায় থাকা এই অংশীদারত্ব এবং বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পের জন্য ভালো খবর।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি / রয়টার্সগত ১২ নভেম্বর নারী কেলেঙ্কারি নিয়ে বিতর্কের জেরে হুয়াং পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। পরে সোমবার তাকে আবারও প্রধান নির্বাহী ও প্রেসিডেন্ট হিসেবে ফিরিয়ে আনা হয়। তার পদত্যাগের খবরে বৈশ্বিক প্রযুক্তি বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে এনভিডিয়ার প্রভাব এবং যুক্তরাষ্ট্র-চীনের প্রযুক্তি প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির ভূমিকা নিয়ে উদ্বেগ দেখা দেয়। তবে হুয়াংয়ের প্রত্যাবর্তনের ঘোষণার পর সোমবার এনভিডিয়ার শেয়ারের দাম ৩০ শতাংশ বেড়ে যায়।

ইসরায়েলের উদ্বেগের কারণ অবশ্য শুধু বৈশ্বিক প্রযুক্তি বাজারে এনভিডিয়ার অবস্থান নয়। দেশটির অর্থনীতি ও প্রযুক্তি খাতের সঙ্গে প্রতিষ্ঠানটির সরাসরি সম্পর্ক রয়েছে।

ইসরায়েলের অর্থনীতিতে এনভিডিয়ার প্রভাব

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক এনভিডিয়া বিশ্বের সবচেয়ে মূল্যবান সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী চিপ নির্মাতা প্রতিষ্ঠান। বাজারমূল্য প্রায় ৪ ট্রিলিয়ন ডলার। আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিকাশে প্রতিষ্ঠানটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশ্ববাজারে গ্রাফিকস প্রসেসিং ইউনিট বা জিপিইউর প্রায় ৯০ শতাংশই এনভিডিয়ার নিয়ন্ত্রণে। কৃত্রিম বুদ্ধিমত্তার তথ্যকেন্দ্রে বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়াকরণের জন্য এসব বিশেষায়িত চিপ ব্যবহার করা হয়।
ইসরায়েলের উত্তরাঞ্চলের ইয়োকনিয়াম শহরের প্রযুক্তি পার্কে এনভিডিয়ার একটি স্থাপনা। ফাইল ছবি / রয়টার্সযুক্তরাষ্ট্রের বাইরে এনভিডিয়ার সবচেয়ে বড় গবেষণা ও উন্নয়ন কার্যক্রম ইসরায়েলে। গত তিন বছরে দেশটিতে প্রতিষ্ঠানটির কর্মীর সংখ্যা দ্বিগুণ হয়ে প্রায় ৬ হাজারে পৌঁছেছে। ইয়োকনআম, তেল আবিব, জেরুজালেম, রা'আনানা ও বেরশেবায় সাতটি গবেষণা ও উন্নয়নকেন্দ্র পরিচালনা করছে এনভিডিয়া। হাইফার কাছে কিরিয়াত তিভনে আরও একটি বড় গবেষণা ও উন্নয়নকেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে। সেখানে একপর্যায়ে ১০ হাজার কর্মীর কাজের সুযোগ হবে।

ইসরায়েলের অর্থনীতিতে এই কার্যক্রমের প্রভাবও বড়। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৬ সালে এনভিডিয়ার কার্যক্রম একাই মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধিতে ২ দশমিক ২ শতাংশীয় পয়েন্ট যোগ করবে। এতে দেশটির প্রবৃদ্ধি দাঁড়াবে ৫ দশমিক ৬ শতাংশে। এনভিডিয়ার অবদান বাদ দিলে প্রবৃদ্ধি হতো ৩ দশমিক ৪ শতাংশ—অর্থাৎ প্রায় ৪০ শতাংশ কম।

আগামী বছর প্রতিষ্ঠানটি ইসরায়েলের জিডিপি প্রবৃদ্ধিতে আরও ২ দশমিক ৪ শতাংশীয় পয়েন্ট যোগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। শুধু কর্মসংস্থান ও উৎপাদন নয়, সরকারি রাজস্বেও এনভিডিয়ার অবদান উল্লেখযোগ্য।

প্রতিষ্ঠানটির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, গত জানুয়ারিতে শেষ হওয়া অর্থবছরে ইসরায়েলকে প্রায় ১২৯ কোটি ডলার কর দিয়েছে তারা। কিছু হিসাব অনুযায়ী, ২০২৬ সালে দেশটির মোট সরকারি কর আয়ের প্রায় ৩ শতাংশ আসতে পারে এনভিডিয়ার কাছ থেকে।

এ কারণেই হুয়াংয়ের পদত্যাগের খবর ইসরায়েলের অর্থনৈতিক নীতিনির্ধারকদের উদ্বিগ্ন করেছিল। তেল আবিব স্টক এক্সচেঞ্জে খবরটি প্রকাশের পর প্রথমে প্রধান সূচকগুলোতে দরপতন হলেও দিন শেষে সেগুলো ঘুরে দাঁড়ায়।
তেল আবিব স্টক বোর্ডের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন এক বিনিয়োগকারী। ছবি / সংগৃহীততবে দেশটির সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, এনভিডিয়ার নেতৃত্বে অস্থিরতা এবং বিশেষ করে হুয়াংয়ের পদত্যাগ ইসরায়েলের অর্থনীতিতে কী প্রভাব ফেলতে পারে, তা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ ছিল।

হুয়াংয়ের প্রত্যাবর্তনের পর ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগও তাকে অভিনন্দন জানিয়েছেন। এনভিডিয়ার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক জোরদার করা এবং দেশটির প্রতি সমর্থন অব্যাহত রাখার জন্য হুয়াংয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

এনভিডিয়ার জন্যও কেন গুরুত্বপূর্ণ ইসরায়েল

ইসরায়েলের সঙ্গে এনভিডিয়ার সম্পর্ক একতরফা নয়। দেশটির প্রযুক্তি খাতও প্রতিষ্ঠানটির ব্যবসা ও পণ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই সম্পর্কের বড় ভিত্তি তৈরি হয় ২০২০ সালের এপ্রিলে ইসরায়েলি কম্পিউটার নেটওয়ার্কিং প্রতিষ্ঠান মেলানক্স অধিগ্রহণের মধ্য দিয়ে। প্রায় ৭০০ কোটি ডলারে প্রতিষ্ঠানটি কিনে নেয় এনভিডিয়া।

কৃত্রিম বুদ্ধিমত্তার কাজের জন্য এনভিডিয়ার জিপিইউ শক্তিশালী হলেও একটি চিপ একা বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়াকরণের কাজ সামলাতে পারে না। এ জন্য একাধিক জিপিইউকে দ্রুতগতিতে নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদান করতে হয়।

মেলানক্সের তৈরি নেটওয়ার্কিং প্রযুক্তি এই কাজ সম্ভব করে। অর্থাৎ, তথ্যকেন্দ্রে এনভিডিয়ার বিভিন্ন প্রসেসরকে একসঙ্গে কার্যকরভাবে কাজ করার অবকাঠামো তৈরি করে প্রতিষ্ঠানটি।
ইসরায়েলের ইয়োকনিয়ামে মেলানক্স টেকনোলজিসের কক্ষে কাজ করছেন এক কর্মী। ছয় বছর আগে প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করে এনভিডিয়া। ফাইল ছবি: রয়টার্সমেলানক্সকে কেন্দ্র করে গড়ে ওঠা এনভিডিয়ার নেটওয়ার্কিং ব্যবসা ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে ২ হাজার ১০০ কোটি ডলারের বেশি আয় করেছে। যা প্রতিষ্ঠানটির ওই প্রান্তিকের মোট আয়ের প্রায় ১৮ শতাংশ।

চলতি বছরের জানুয়ারিতে লাস ভেগাসে কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে হুয়াং এনভিডিয়ার গুরুত্বপূর্ণ কয়েকটি চিপ তৈরিতে ইসরায়েলের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি জানান, প্রতিষ্ঠানটির ব্লুফিল্ড-৪ ডিপিইউ এবং কানেক্টএক্স-৯ সুপারনিক, এনভিলিংক-৬ সুইচ ও স্পেকট্রাম-৬ ইথারনেট সুইচ—এই চারটি প্রযুক্তিপণ্যের নকশা ও উন্নয়নে ইসরায়েলের ভূমিকা রয়েছে। এনভিডিয়ার ছয়টি গুরুত্বপূর্ণ চিপের মধ্যে চারটিই ইসরায়েলে তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

হুয়াংয়ের ভাষায়, বিষয়টি ‘অসাধারণ’। ভবিষ্যতে ছয়টির ছয়টিই ইসরায়েলে তৈরি হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

গাজা যুদ্ধে এনভিডিয়ার প্রযুক্তি ব্যবহারের অভিযোগ

এনভিডিয়ার সঙ্গে ইসরায়েলের এই ঘনিষ্ঠ অর্থনৈতিক ও প্রযুক্তিগত সম্পর্কের পাশাপাশি প্রতিষ্ঠানটির পণ্য গাজা যুদ্ধে ব্যবহারের অভিযোগও রয়েছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সময় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির ব্যাপক ব্যবহার নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিতর্ক তৈরি হয়েছে। এসব প্রযুক্তি ফিলিস্তিনিদের শনাক্ত করা, নজরদারি এবং হামলার লক্ষ্যবস্তু নির্ধারণে ব্যবহারের অভিযোগ রয়েছে।

১৯৪৭ সালে নোবেল শান্তি পুরস্কার পাওয়া মার্কিন সংগঠন আমেরিকান ফ্রেন্ডস সার্ভিস কমিটির এক পর্যালোচনায় বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী এনভিডিয়ার একাধিক পণ্য ব্যবহার করে। হলোকাস্টের সময় ইহুদিদের উদ্ধার ও সহায়তায় ভূমিকা রাখার জন্য সংগঠনটি ওই পুরস্কার পেয়েছিল।

সংগঠনটির গত বছরের প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সময় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এনভিডিয়ার কয়েকটি পণ্য কেনার তথ্য প্রকাশ করেছে। এসব পণ্যের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার কাজে ব্যবহৃত জেটসন কার্ড ও ডিজিএক্স রয়েছে।

তবে প্রকাশ্য তথ্যভান্ডারে শুধু অশ্রেণিবদ্ধ চুক্তির তথ্য থাকায় সামরিক বাহিনীতে এনভিডিয়ার পণ্য ও সেবার প্রকৃত ব্যবহার আরও ব্যাপক হতে পারে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।
ফিলিস্তিনের গাজায় অস্ত্র হাতে দুজন ইসরায়েলি সেনা। ফাইল ছবি / রয়টার্সগাজা যুদ্ধে ‘দ্য গসপেল’, ‘ল্যাভেন্ডার’ ও ‘হোয়্যারস ড্যাডি?’ নামে পরিচিত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবস্থাগুলো ব্যবহার করে ফিলিস্তিনিদের নজরদারি ও লক্ষ্যবস্তু নির্ধারণের অভিযোগও তুলেছে সংগঠনটি।

তাদের মতে, এসব ব্যবস্থার মাধ্যমে নজিরবিহীন মাত্রায় ফিলিস্তিনিদের শনাক্ত ও লক্ষ্যবস্তু করা হয়েছে। এ কারণে এনভিডিয়ার প্রযুক্তি সম্ভাব্য যুদ্ধাপরাধের সঙ্গে জড়িয়ে পড়তে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া এনভিডিয়ার জেটসন টিএক্স-২ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রসেসর ইসরায়েলি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের তৈরি ল্যানিয়াস ড্রোনে যুক্ত করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। গাজায় ফিলিস্তিনি বেসামরিক মানুষ হত্যায় এসব ড্রোন ব্যবহারের অভিযোগ রয়েছে।

তবে এনভিডিয়ার পণ্য ব্যবহারের তথ্য থাকলেও গাজায় সংঘটিত নির্দিষ্ট সামরিক হামলা বা সম্ভাব্য যুদ্ধাপরাধে প্রতিষ্ঠানটির সরাসরি ভূমিকা প্রমাণিত হয়েছে—এমন দাবি করা যায় না। সংগঠনটির প্রতিবেদনে মূলত প্রযুক্তির ব্যবহার ও সম্ভাব্য দায়ের বিষয়টি তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন

‘পারিবারিক ব্যবসার’ মতো এনভিডিয়ার বোর্ড, হুয়াংকে ফেরানোয় বিতর্ক

২৫ নভেম্বর ২০২৬

সব মিলিয়ে, এনভিডিয়ার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক শুধু একটি বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানের বিনিয়োগ বা কর্মসংস্থানের বিষয় নয়। দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর আদায়, গবেষণা এবং বৈশ্বিক প্রযুক্তি বাজারে অবস্থানের সঙ্গে প্রতিষ্ঠানটির কার্যক্রম জড়িয়ে গেছে।

একই সঙ্গে গাজা যুদ্ধে এনভিডিয়ার প্রযুক্তি ব্যবহারের অভিযোগ প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি নৈতিক ও মানবাধিকারসংক্রান্ত প্রশ্নও সামনে এনেছে। হুয়াংয়ের প্রত্যাবর্তনে তাই ইসরায়েলি নেতৃত্বের স্বস্তির পেছনে রয়েছে অর্থনৈতিক স্বার্থের পাশাপাশি এই গভীর প্রযুক্তিগত অংশীদারত্ব।

সূত্র : আলজাজিরা 




এনভিডিয়াজেনসেন হুয়াংইসরায়েল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    ফার্মগেট নবীন ফ্যাশনে ২৫২ টাকায় পাঞ্জাবি, উপচেপড়া ভিড়

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে