Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

হোয়াইট হাউসের কাছে আবার গুলি, ভেতরেই ছিলেন ট্রাম্প

  • ট্রাম্প বাসভবনে থাকলেও সম্পূর্ণ নিরাপদে আছেন
  • নিরাপত্তাবাহিনীর পাল্টা গুলিতে হামলাকারী নিহত
  • গুলিবিদ্ধ আরও এক পথচারী
অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৮:০৯
হোয়াইট হাউসের কাছে আবার গুলি, ভেতরেই ছিলেন ট্রাম্প

নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে এক ব্যক্তি গুলি ছুড়লে তাদের পাল্টা গুলিতে ওই হামলাকারী নিহত হন। ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় ও সরকারি বাসভবন হোয়াইট হাউসের কাছে এক ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে এক ব্যক্তি গুলি ছুড়লে তাদের পাল্টা গুলিতে ওই হামলাকারী নিহত হন।

দেশটির সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন ওই বন্দুকধারী অস্ত্রসহ তাদের দিকে এগিয়ে আসছিলেন। হোয়াইট হাউসের কাছে একটি চেকপয়েন্টে থাকা কর্মকর্তাদের লক্ষ্য করে তিনি আকস্মিক গুলি ছুড়তে শুরু করেন।

এ সময় সিক্রেট সার্ভিসের সদস্যরা পাল্টা গুলি চালালে হামলাকারী গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

সিক্রেট সার্ভিসের মুখপাত্র এ বিষয়ে বলেছেন, ‘গোলাগুলির সময় এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। তবে তিনি সন্দেহভাজন ব্যক্তির ছোড়া প্রাথমিক গুলিতে নাকি পরে উভয় পক্ষের মধ্যে শুরু হওয়া পাল্টা গোলাগুলির সময় গুলিবিদ্ধ হয়েছেন, সে বিষয়টি এখনো স্পষ্ট নয়।’

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, গোলাগুলির সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বাসভবনেই ছিলেন। তবে তিনি সম্পূর্ণ নিরাপদ আছেন এবং কোনো ধরনের ক্ষয়ক্ষতির শিকার হননি।

আরও পড়ুন

মার্কিন সাংবাদিকদের নৈশভোজে গুলির আগে যে বার্তা দেন আততায়ী

২৭ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, তাদের এক সাংবাদিক ঘটনাস্থল থেকে কয়েক ডজন গুলির শব্দ শুনতে পেয়েছেন। গোলাগুলি শুরু হওয়ার পরপরই সিক্রেট সার্ভিসের সদস্যরা সাংবাদিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশনা দেন এবং সংবাদকর্মীদের প্রায় ৪০ মিনিটের জন্য লকডাউনে রাখা হয়।

সিএনএন আরও জানায়, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি উইলস, বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স হোয়াইট হাউস থেকে বেরিয়ে যাওয়ার ঠিক কিছুক্ষণ পরই এই গুলির ঘটনা ঘটে।

এর আগে গত ২৬ এপ্রিল ওয়াশিংটন ডিসির একটি হোটেলে হোয়াইট হাউসের সাংবাদিকদের নৈশভোজের সময় এর আগে গুলির ঘটনা ঘটে। এক মাস পার না হতেই নতুন করে এ ঘটনা ঘটল।

আগের ওই ঘটনার সময়ও গুলি চললে সাংবাদিক ও ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা মাথা নিচু করে আত্মরক্ষা করেছিলেন। আগের ওই গোলাগুলির ঘটনায় প্রধান সন্দেহভাজন ছিলেন কোল টমাস অ্যালেন।

সূত্র : সিএনএন

গোলাগুলিহোয়াইট হাউস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি