Agamir Somoy E-Paper
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চাকরি ছেড়ে মানুষের পাশে কাইয়ুম
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

নির্বাচনী শেষ ভাষণে ভোটের চেয়ে পুলের শ্যাওলা নিয়েই বেশি সরব ট্রাম্প

মনোয়ারুল ইসলাম, যুক্তরাষ্ট্র থেকে
agamir somoy
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১৫:২৪
শেয়ার করুন:
নির্বাচনী শেষ ভাষণে ভোটের চেয়ে পুলের শ্যাওলা নিয়েই বেশি সরব ট্রাম্প

পুলের ছবি হাতে ডোনাল্ড ট্রাম্প। ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগের দিন দেওয়া শেষ ভাষণে ভোটের প্রচারের চেয়ে ওয়াশিংটন ডিসির সৌন্দর্যবর্ধন ও সংস্কারের কাজ নিয়েই বেশি কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০ মিনিটের বক্তৃতায় নির্বাচনের প্রসঙ্গ এসেছে মাত্র পাঁচ মিনিট। বাকি সময় তিনি তুলে ধরেছেন শ্যাওলা পরিষ্কার, ফোয়ারা মেরামত, গ্রাফিতি অপসারণ ও অপরাধ দমনে তার প্রশাসনের ভূমিকা।

ওয়াশিংটন ডিসিতে দেওয়া ভাষণে ট্রাম্প বিশেষভাবে উল্লেখ করেন লিঙ্কন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুল সংস্কার করে আবার খুলে দেওয়ার কথা। তিনি বলেন, ‘আজ আমি অত্যন্ত আনন্দের সঙ্গে লিঙ্কন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুল আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়ার ঘোষণা করছি।’

এ সময় রসিকতা করে তিনি বলেন, পুলটির নাম ‘ট্রাম্প রিফ্লেক্টিং পুল’ রাখার কথাও তারা ভেবেছিলেন। তবে পরক্ষণেই জানান, তিনি মজা করছেন।

নির্বাচন প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, এবারের মধ্যবর্তী নির্বাচন তার জীবদ্দশায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার অভিযোগ, ডেমোক্র্যাটিক পার্টি যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে চরমপন্থী ও বিপজ্জনক প্রার্থীদের মনোনয়ন দিয়েছে। মিশিগানের ডেমোক্র্যাটিক সিনেট প্রার্থী আবদুল এল-সাইয়েদের নাম উল্লেখ করে তিনি আবারও তার সঙ্গে ‘মুসলিম ব্রাদারহুডের’ সম্পর্ক থাকার দাবি করেন।

আরও পড়ুন

মধ্যবর্তী নির্বাচনের পর বড় বিপর্যয়ের মুখে পড়েছিলেন যে মার্কিন প্রেসিডেন্টরা

০৩ নভেম্বর ২০২৬

আলাস্কার সিনেট নির্বাচন নিয়েও কথা বলেন ট্রাম্প। এ ছাড়া রিপাবলিকানরা মধ্যবর্তী নির্বাচনে জয়ী হলে প্রাপ্তবয়স্ক আমেরিকানদের ৫ হাজার ডলারের চেক দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়ার বিষয়েও সংক্ষেপে কথা বলেন।



তবে নির্বাচনের আগের দিনের গুরুত্বপূর্ণ ভাষণে ট্রাম্পের আলোচনার বড় অংশজুড়ে ছিল ওয়াশিংটন ডিসির পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ। পুলের শেওলা নিয়ন্ত্রণ থেকে শুরু করে ফোয়ারা মেরামত—নির্বাচনী প্রচারের শেষ মুহূর্তেও এসব কাজের সাফল্য তুলে ধরতেই বেশি সময় দিয়েছেন তিনি।


ডোনাল্ড ট্রাম্পলিঙ্কন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুলযুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

    পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

    মাতিস রঙের সুন্দর

    মাতিস রঙের সুন্দর

    গাজীপুরে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

    গাজীপুরে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    উদয়ন স্কুলে ‘যৌন হয়রানির’ প্রতিবাদ করায় শাস্তির মুখে ১০ শিক্ষার্থী

    উদয়ন স্কুলে ‘যৌন হয়রানির’ প্রতিবাদ করায় শাস্তির মুখে ১০ শিক্ষার্থী

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    মুক্তিযুদ্ধ জাদুঘরে হলো না ‘জাতীয় চার নেতা স্মরণে প্রদর্শনী’, কারণ ‘নিরাপত্তা’

    মুক্তিযুদ্ধ জাদুঘরে হলো না ‘জাতীয় চার নেতা স্মরণে প্রদর্শনী’, কারণ ‘নিরাপত্তা’

    গবেষণাপত্র প্রকাশে সঠিক জার্নাল নির্বাচন করবেন কীভাবে?

    গবেষণাপত্র প্রকাশে সঠিক জার্নাল নির্বাচন করবেন কীভাবে?

    সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা

    ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা