যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগের দিন দেওয়া শেষ ভাষণে ভোটের প্রচারের চেয়ে ওয়াশিংটন ডিসির সৌন্দর্যবর্ধন ও সংস্কারের কাজ নিয়েই বেশি কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০ মিনিটের বক্তৃতায় নির্বাচনের প্রসঙ্গ এসেছে মাত্র পাঁচ মিনিট। বাকি সময় তিনি তুলে ধরেছেন শ্যাওলা পরিষ্কার, ফোয়ারা মেরামত, গ্রাফিতি অপসারণ ও অপরাধ দমনে তার প্রশাসনের ভূমিকা।ওয়াশিংটন ডিসিতে দেওয়া ভাষণে ট্রাম্প বিশেষভাবে উল্লেখ করেন লিঙ্কন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুল সংস্কার করে আবার খুলে দেওয়ার কথা। তিনি বলেন, ‘আজ আমি অত্যন্ত...