Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

ক্ষুব্ধ হয়ে বললেন ট্রাম্প

আমাকে নোবেল না দেওয়া নরওয়ের ‘অমোচনীয় কলঙ্ক’

আগামীর সময় প্রতিবেদন
agamir somoy
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০০:৪০
আমাকে নোবেল না দেওয়া নরওয়ের ‘অমোচনীয় কলঙ্ক’

গ্রাফিকস: আগামীর সময়

শান্তিতে নোবেল বিজয়ী না হওয়ায় ব্যাপক ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুরস্কার না পাওয়ায় নিজের অসন্তোষের কথা গত শুক্রবার আবারও পুনর্ব্যক্ত করেছেন তিনি। তাকে বিজয়ী না করার সিদ্ধান্তকে ‘লজ্জাজনক ও বিব্রতকর’ বলে অভিহিত করেছেন ট্রাম্প। বলেছেন, এটি নোবেল কমিটির আয়োজক দেশ নরওয়ের গায়ে থাকবে একটি কলঙ্ক হয়ে। বিবিসির গতকালের প্রতিবেদন অনুযায়ী, এ বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাভি পিল্লাইয়ের নাম প্রকাশের পর ট্রাম্প মন্তব্য করেন, তিনি আগে এ ‘রহস্যময় ব্যক্তি’র নাম শোনেননি।

নোবেল পুরস্কার জয়ের আকাঙ্ক্ষা ট্রাম্প বরাবরই স্পষ্টভাবে প্রকাশ করে আসছেন। গত বছর ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদোকে যখন এই পুরস্কার দেওয়া হয়, তখনো তিনি অনুরূপ সমালোচনা করেছিলেন। তবে গত বছর নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহার স্টোর ট্রাম্পকে বুঝিয়ে বলেছিলেন, পুরস্কারটি কে পাবেন, তা নরওয়ের সরকার নয়, বরং নরওয়েভিত্তিক একটি স্বাধীন কমিটিই নির্ধারণ করে থাকে। নিউ ইয়র্কের সিরাকিউসে গত শুক্রবার আয়োজিত এক জনসভায় সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট পুনরায় দাবি করেছেন, তিনি আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন। আরও দুটি যুদ্ধের সমাপ্তি টানতে বা জয়লাভ করতে চলেছেন, যদিও তিনি এর সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি। তিনি বলেছেন, ‘গণতন্ত্রবিরোধী এবং প্রকৃতপক্ষে সভ্যতার শত্রু— এমন গুটিকয়েক উগ্রমতাদর্শীর কারণে নোবেল শান্তি পুরস্কার চিরতরে তার গ্রহণযোগ্যতা হারিয়েছে।’ ট্রাম্প আরও বলেছেন, ‘এটি নরওয়ে এবং যারা এমন এক লজ্জাজনক ও বিব্রতকর সিদ্ধান্ত নিয়েছে, তাদের জন্য এক অমোচনীয় কলঙ্ক।’

গত শুক্রবার শান্তিতে নোবেল পান আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রাক্তন বিচারক নাভি পিল্লাই। তিনি জাতিসংঘের একটি প্রতিবেদনের তদারকি করেছিলেন, যেটিতে ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে বলে সিদ্ধান্ত দেওয়া হয়। নোবেল কমিটি জানিয়েছে, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সাবেক প্রধান ও আন্তর্জাতিক বিচার আদালতের বিচারক পিল্লাইকে ‘শান্তি ও আন্তর্জাতিক আইনের প্রসারে তার প্রচেষ্টার’ জন্য স্বীকৃতি দেওয়া হয়েছে। তার এ প্রচেষ্টা প্রশস্ত করেছিল ‘আরও সামগ্রিক বৈশ্বিক আইনি ব্যবস্থা’ গড়ে তোলার পথ। পুরস্কার ঘোষণার কিছুক্ষণ পরই, নুরেমবার্গের ‘প্যালেস অব জাস্টিস’ থেকে প্রতিক্রিয়ায় ৮৫ বছর বয়সী এই নারী বলেছেন, ‘এটি নিশ্চয়ই কোনো কৌতুক।’ করতালি দিয়ে অভিনন্দন জানাতে সমবেত মানুষের ধন্যবাদ জানিয়েছেন তিনি। রসিকতা করে একপর্যায়ে পিল্লাই বলেছেন, ‘আপনারা যদি আরেকটু বেশি হাততালি দেন, তবে হয়তো ট্রাম্পের সঙ্গে এই পুরস্কার ভাগ করে নেব।’

নোবেলট্রাম্প
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    অভিজিৎ দীপকে দিল্লি বিমানবন্দর থেকে আটক

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    ছেলে সেজে তরুণীকে বিয়ে, ছয় মাস পর সালিশে মারধরের অভিযোগ

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

    রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি মাখাতে গিয়ে আয়াশ আটক

    রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি মাখাতে গিয়ে আয়াশ আটক

    তিনি বলতেন, ক্রমাগত জীবনের পাঠ নিতে হবে

    তিনি বলতেন, ক্রমাগত জীবনের পাঠ নিতে হবে