ইপসোস ও রয়টার্স জরিপ
মার্কিনিদের মন থেকে খসে পড়ছেন ট্রাম্প
- ইরান যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন ১০ জনে আটজন
- ট্রাম্পের কাজে সন্তুষ্ট মাত্র ৩৩ শতাংশ, অসন্তুষ্ট ৬৪ শতাংশ
- মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে রিপাবলিকানরা

ইরান যুদ্ধই কাল হয়ে দাঁড়াল ট্রাম্পের!
বড় ধরনের পরিবর্তনের আভাস মিলেছে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে। উগ্র জাতীয়তা বোধের যে জোয়ারে একদিন নাড়িয়ে দিয়েছিল মার্কিন ক্যাপিটল হিলের দেয়াল, সেই স্রোতেই এখন ভাটার টান! জনপ্রিয়তার সে শ্বেতাঙ্গ আকাশেই এখন অসন্তোষের সূর্য! দ্বিতীয় মেয়াদের দুই বছর না যেতেই মার্কিনিদের মন থেকে
খসে পড়েছেন সেই ‘দুর্বার’ নায়ক ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট। ইপসোস-রয়টার্সের সর্বশেষ জরিপে গতকাল সেই আলামতই দেখল বিশ্ব। যেখানে দেখা যাচ্ছে, ভোটারদের মন থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। রেকর্ড পতন যাকে বলে! দেশের মাত্র ৩৩ শতাংশ জনগণ তার ওপর সন্তুষ্ট! যার প্রভাব পড়বে আসন্ন মধ্যবর্তী নির্বাচনেও!
ইরান যুদ্ধই কাল হয়ে দাঁড়াল ট্রাম্পের! যুদ্ধ কয়েক সপ্তাহের বেশি গড়াবে না— শুরুতে এমনই আশ্বাস দিয়েছিলেন তিনি। প্রায় ছয় মাস পর ছবিটা ঠিক উল্টো। ইরানের সঙ্গে সংঘাতের শেষ কোথায়, তা নিয়ে অনিশ্চিত আমেরিকা; পেট্রল পাম্পে বাড়তি দাম গুনছেন সাধারণ মানুষ। আর সেই যুদ্ধের রাজনৈতিক মূল্যও এখন দিতে হচ্ছে হোয়াইট হাউজকে। সর্বশেষ জনমত জরিপে ট্রাম্পের প্রতি সমর্থন নেমে এসেছে তার বর্তমান প্রেসিডেন্সির সর্বনিম্ন পর্যায়ে।
চার দিন ধরে চালানো রয়টার্স-ইপসস জরিপটি শেষ হয় সোমবার (১৭ আগস্ট)। ফল প্রকাশিত হয়েছে ১৮ আগস্ট। জরিপে অংশ নেওয়া ১ হাজার ১৬৬ মার্কিন প্রাপ্তবয়স্কের মাত্র ৩৩ শতাংশ বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের কাজ তারা অনুমোদন করেন। বিপরীতে



