‘অনেক বেশি’ সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে নিহত মার্কিন সেনাসদস্যদের সংখ্যা গোপন করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। দেশটির সরকারি ডিফেন্স ক্যাজুয়ালিটি অ্যানালাইসিস সিস্টেমের তথ্য অনুযায়ী, ইরানের সঙ্গে যুদ্ধে নিহত হয়েছেন ১৮ জন সেনাসদস্য। তবে পেন্টাগনের অভ্যন্তরীণ হতাহতের হিসাব-সংক্রান্ত তথ্যের বিষয়ে অবগত যুক্তরাষ্ট্রের পাঁচজন কর্মকর্তা ‘দ্য ওয়াশিংটন পোস্ট’কে জানিয়েছেন, এই সংঘাতে অন্তত ২২ জন সেনাসদস্য নিহত হয়েছেন। দ্য ইন্ডিপেনডেন্টের গত শুক্রবারের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানিয়েছেন, ইরান যুদ্ধের সময় মধ্যপ্রাচ্যে ২৩ জন সেনা প্রাণ হারিয়েছেন। শুক্রবার পর্যন্ত পেন্টাগনের তথ্যভাণ্ডারে দেখা গেছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে সাতজন শত্রুর হামলায় এবং সাতজন শত্রু হামলাবহির্ভূত কারণে প্রাণ হারিয়েছেন।



