Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

বন্দুকধারীর গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তার নামে নিউ ইয়র্কে সড়ক

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১৭:১১
বন্দুকধারীর গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তার নামে নিউ ইয়র্কে সড়ক

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের স্মৃতিকে স্থায়ীভাবে সম্মান জানাতে তার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে।

শনিবার ব্রঙ্কসে ‘ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলাম ওয়ে’ নামের সড়কের নামফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। বৃষ্টিপাত উপেক্ষা করে আয়োজিত অনুষ্ঠানে নিউ ইয়র্ক সিটির ঊর্ধ্বতন কর্মকর্তা, নিউ ইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) সদস্য, দিদারুলের পরিবারের সদস্য এবং প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনওয়াইপিডির কমিশনার জেসিকা টিস। তিনি বললেন, ‘এই সড়ক এমন একজন মানুষের নাম বহন করবে, যিনি নিউ ইয়র্ককে নিজের শহর হিসেবে গ্রহণ করেছিলেন এবং সেই শহরের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।’

জেসিকা টিস আরও বলেছেন, ‘দিদারুল ইসলাম ছিলেন এমন একজন কর্মকর্তা, যার মতো সহকর্মী পেতে প্রতিটি কমান্ডিং অফিসার আগ্রহী থাকেন। তার সাহসিকতা ও নিষ্ঠা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।’

অনুষ্ঠানে দিদারুল ইসলামের স্ত্রী জামিলা ইসলাম তাদের তিন সন্তান—আহিয়ান, আজহান ও আরহামকে নিয়ে উপস্থিত ছিলেন।

দিদারুল ইসলাম ২০২৫ সালের ২৮ জুলাই ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউয়ের একটি বহুতল ভবনে বন্দুকধারীর হামলার সময় কর্তব্যরত ছিলেন। হামলাকারী নির্বিচারে গুলি চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে যান তিনি। হামলাকারীকে থামানোর চেষ্টা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ৩৬ বছর বয়সী এই পুলিশ কর্মকর্তা।

তার অসাধারণ সাহসিকতার স্বীকৃতি হিসেবে পরে তাকে মরণোত্তর ‘ডিটেকটিভ ফার্স্ট গ্রেড’ পদে পদোন্নতি দেওয়া হয়। এরপর তার অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ তার নামে একটি সড়কের নামকরণের সিদ্ধান্ত নেয়।

মৌলভীবাজারের সন্তান দিদারুল ইসলাম ২০০৪ সালে অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে যান। ২০১৩ সালে তিনি নিউ ইয়র্ক পুলিশ বিভাগে যোগ দেন। কর্মজীবনের পাশাপাশি পরিবার নিয়ে তিনি ব্রঙ্কসেই বসবাস করতেন।

দিদারুল ইসলামনিউইয়র্ক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise