Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় যুক্তরাষ্ট্র

‘ট্রাম্পের শর্তেই শেষ হবে যুদ্ধ’

আলজাজিরা
agamir somoy
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ২০:৩২
‘ট্রাম্পের শর্তেই শেষ হবে যুদ্ধ’

সংগৃহীত ছবি

ইরান যুদ্ধ নিয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই যুদ্ধ কেবল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া শর্তেই শেষ হবে। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি ইরানকে সতর্ক করে এই হুঁশিয়ারি দেন।

পিট হেগসেথ জানান, যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং একটি চুক্তিতে পৌঁছাতে চায়। তবে এই আলোচনার পেছনে শক্ত সামরিক অবস্থানের ইঙ্গিত দিয়ে তিনি উল্লেখ করেন, ‘যদি আলোচনা সফল না হয় এবং কাঙ্ক্ষিত চুক্তি না আসে, তবে আমরা ‘বোমা দিয়ে আলোচনা’ চালিয়ে যেতে পুরোপুরি প্রস্তুত আছি।’ 

সম্প্রতি হরমুজ প্রণালীতে ইরানের একক নিয়ন্ত্রণ এবং নৌযান চলাচলে বিঘ্ন ঘটানোর পরিপ্রেক্ষিতে হেগসেথ বিশ্বের অন্যান্য দেশগুলোর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন। 

তার ভাষ্য, ‘হরমুজ প্রণালী বিশ্বের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ। এটি উন্মুক্ত রাখার জন্য বিশ্বের কিছু দেশের উচিত প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে এগিয়ে আসা।’ 

প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই কৌশলেরই প্রতিফলন, যা গত কয়েক দিন ধরে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে।

একদিকে আলোচনার পথ খোলা রাখা, অন্যদিকে সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিয়ে ইরান সরকারকে চাপে রাখাই এখন ওয়াশিংটনের মূল লক্ষ্য।


ট্রাম্পপিট হেগসেথইরান যুদ্ধ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise