ইরানে হামলায় মাস্কের এআই ‘গ্রক’ ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র

প্রতীকী ছবি
ইরানের বিরুদ্ধে হামলায় ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা টুল ‘গ্রক’ ব্যবহার করা হয়েছিল। স্থানীয় সময় মঙ্গলবারের একটি আইনি নথিতে যুক্তরাষ্ট্র সরকার এ তথ্য প্রকাশ করেছে।
১৫ জুন প্রকাশ করা সংক্ষিপ্ত বিবরণীতে, সদ্য ট্রিলিয়নিয়ারের কোম্পানি এক্সএআই-এর মালিকানাধীন একটি বিশাল ডেটা সেন্টার মধ্যপ্রাচ্যে হামলায় ব্যবহার হয়েছে।
সংক্ষিপ্ত বিবৃতিতে ওয়াশিংটনের বিচার বিভাগ যুক্তি দিয়েছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিভাগের সামরিক অভিযানকে সহায়তা করতে এ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে আমেরিকার জাতীয়, অর্থনৈতিক এবং জ্বালানি নিরাপত্তার জন্য হুমকি মোকাবেলা করা হয়েছে।
ফেডারেল প্রসিকিউটরদের সামনে পেন্টাগনের এআই প্রধান ক্যামেরন স্ট্যানলির সাক্ষ্য দিয়েছেন, গ্রক ইতিমধ্যেই প্রজেক্ট ম্যাভেনে ব্যবহৃত হচ্ছে। প্রজেক্ট ম্যাভেন হলো মার্কিন সামরিক বাহিনীর এআই-সহায়তাযুক্ত লক্ষ্য নির্ধারণ প্রযুক্তি, যা প্রাথমিকভাবে অ্যানথ্রোপিকের ক্লড মডেলের মাধ্যমে চলে।
স্ট্যানলির বিবৃতিতে বলা হয়েছে, অপারেশন এপিক ফিউরি চলাকালীন এই প্রকল্পের ম্যাভেন স্মার্ট সিস্টেমস (এমএসএস) মার্কিন বাহিনীকে ৯৬ ঘণ্টার মধ্যে ২,০০০টি ভিন্ন ভিন্ন লক্ষ্যে ২,০০০টিরও বেশি যুদ্ধাস্ত্র মোতায়েন করতে সক্ষম করেছিল।
তিনি মাস্কের প্রযুক্তির এবং গ্রক মডেলের মাধ্যমে সম্ভব হওয়া সামরিক সাফল্যের প্রশংসা করেছেন।
মার্কিন সামরিক বাহিনীর কৃত্রিম বুদ্ধিমত্তায় রূপান্তরে সময় লাগছে। মার্চ মাসে রিপাবলিকান প্রশাসন স্বীকার করেছে, ইরানের যুদ্ধে বিভিন্ন এআই ব্যবহার করা হচ্ছিল।
সূত্র: খালিজ টাইমস




