জেনসেন হুয়াংকে ফেরাবে না এনভিডিয়া

জেনসেন হুয়াং— রয়টার্স
বহিষ্কৃত সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে আর ফিরিয়ে আনার পরিকল্পনা নেই এনভিডিয়ার। স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। সেই সঙ্গে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের বিক্রি দ্বিগুণ বেড়ে ১০০ বিলিয়ন ডলারের বেশি হয়েছে।
গত সপ্তাহে হুয়াংয়ের নাটকীয় পদত্যাগের পর প্রকাশিত কোম্পানির প্রথম আর্থিক প্রতিবেদনটি গত তিন মাসের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেছে। এ সময়ের হিসাব কেলেঙ্কারির বিষয়টি প্রকাশ্যে আসার আগের। অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কোলেট ক্রেস জানিয়েছেন, কোম্পানিতে সবকিছু স্বাভাবিকভাবেই চলছে। বিনিয়োগকারীদের তিনি বললেন, ‘আমরা পরিস্থিতি সামলে নিচ্ছি।’
এর আগে মঙ্গলবার হুয়াং বলেছিলেন, এনভিডিয়ার নেতৃত্বে ফিরে আসতে পারলে তিনি ‘সম্মানিত’ বোধ করবেন। চীনের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে থাকা এক নারীর সঙ্গে সম্পর্কসহ বিবাহবহির্ভূত একাধিক সম্পর্কের অভিযোগ ওঠার পর তিনি পদত্যাগ করেছিলেন।
তবে এনভিডিয়ার চেয়ারম্যান হার্ভে জোনস বললেন, ‘পর্ষদ তাকে পুনর্বহাল করার পরিকল্পনা করছে না।’
এনভিডিয়া জানিয়েছে, ২৫ অক্টোবর শেষ হওয়া তিন মাসে তাদের বিক্রি বেড়ে ১১৫ দশমিক ৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ। এ ঘোষণার পর কোম্পানিটির শেয়ার দর আফটার-আওয়ারস লেনদেনে ৪ দশমিক ৮ শতাংশ বেড়েছে।
কোম্পানিটি বলেছে, তাদের দ্রুত প্রবৃদ্ধি অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। আগামী প্রান্তিকে আয় আরও ১৩ শতাংশ বাড়তে পারে।
হুয়াংয়ের পদত্যাগের পর কোম্পানিকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আর্থিক বিশ্লেষকেরা এনভিডিয়া ভবিষ্যৎ আয় নিয়ে কোনো পূর্বাভাস দেবে কি না, তা নিয়ে সন্দিহান ছিলেন।
বাণিজ্যিক লেনদেনের প্ল্যাটফর্ম ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ বিশ্লেষক ড্যানিয়েলা হ্যাথর্ন বলেন, এনভিডিয়ার আর্থিক ফলাফল ‘এআই অবকাঠামোর চাহিদা কমে আসছে’—এমন উদ্বেগের জোরালো জবাব দিয়েছে। একই সঙ্গে নেতৃত্বের ক্ষেত্রে হুয়াংয়ের বিকল্প খুঁজে পাওয়া অসম্ভব—এমন তাৎক্ষণিক আশঙ্কাও কিছুটা কমিয়েছে।
হ্যাথর্ন আরও বললেন, ‘কঠিন প্রশ্ন হলো, হুয়াং যে কৌশলগত সুবিধা তৈরি করেছেন, এনভিডিয়া তা ধরে রাখতে পারবে কি না। তার পদত্যাগের ফলে আগে থেকেই নিশ্চিত করা অর্ডারগুলোতে প্রভাব পড়ার সম্ভাবনা কম। তবে পণ্য, অংশীদারত্ব ও বিনিয়োগ নিয়ে পরবর্তী সিদ্ধান্তগুলোতে এর প্রভাব বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।’
সূত্র: বিবিসি





