Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

শক্তিশালী ঝড়ে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা, বিদ্যুৎ নেই লাখো বাড়িতে

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২
শক্তিশালী ঝড়ে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা, বিদ্যুৎ নেই লাখো বাড়িতে

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ওয়াইল্ডউডে নরইস্টার ঝড়ে ভারী বৃষ্টির পর প্লাবিত সড়ক দিয়ে ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে হেঁটে যাচ্ছেন একটি পরিবারের সদস্যরা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড়ের কারণে বন্যা ও বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। ‘নরইস্টার’ নামে পরিচিত এই ঝড়ে উপকূলীয় এলাকায় পানি বেড়েছে। প্রবল বাতাস ও ভারী বৃষ্টিও হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

শনিবার স্থানীয় সময় দুপুর পর্যন্ত নিউ জার্সি, কানেকটিকাট, নিউ ইয়র্ক ও পেনসিলভানিয়ার ৮৮ হাজারের বেশি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎহীন ছিল। রবিবার ভোরে এই সংখ্যা ১ লাখ ১৯ হাজার ছাড়িয়েছিল।

ঝড়ের কারণে শনিবার ৪২৫টি ফ্লাইট বাতিল হয়েছে। আরও ১ হাজার ৩৩৮টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পূর্বাভাসক বব ওরাভেক বলেছেন, আগামী কয়েক দিনও উত্তর-পূর্বাঞ্চলে ঝড়ের প্রভাব থাকতে পারে। এ সময় প্রবল বাতাস, জোয়ারের পানি ও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

নিউ ইয়র্ক ও নিউ জার্সির গভর্নররা শুক্রবার ঝড়ের আশঙ্কায় কয়েকটি এলাকায় জরুরি অবস্থা জারি করেছেন। এর মধ্যে নিউ ইয়র্ক সিটিও রয়েছে।

আরও পড়ুন

ভয়ে নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর বহনকারী বিমান

২৩ সেপ্টেম্বর ২০২৬

কর্তৃপক্ষ বন্যা ও জোয়ারের পানির বিষয়ে বাসিন্দাদের সতর্ক করেছে। সমুদ্রসৈকত ও পানিতে ডুবে যাওয়া এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বলেছেন, এ সপ্তাহান্তে পানির কাছে যাওয়া জীবন নিয়ে ঝুঁকি নেওয়ার মতো।

ঝড়ের কারণে বিভিন্ন অনুষ্ঠানও বাতিল হয়েছে। এর মধ্যে ম্যাসাচুসেটসে গায়ক এড শিরানের শুক্রবার ও শনিবারের কনসার্টও রয়েছে।

নরইস্টার এ অঞ্চলে অস্বাভাবিক নয়। তবে আবহাওয়াবিদরা বলছেন, বছরের এই সময়ে এত শক্তিশালী ঝড় কিছুটা আগেভাগেই এসেছে। ঝড়টি সোমবার পর্যন্ত উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি, প্রবল বাতাস ও বন্যার পরিস্থিতি তৈরি করতে পারে।

সূত্র: আল জাজিরা

নিউ ইয়র্কে বন্যাযুক্তরাষ্ট্রে বন্যাযুক্তরাষ্ট্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর