Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

যুক্তরাজ্যের সামরিক স্থাপনাও রাশিয়ার হামলার লক্ষ্য হতে পারে: মস্কো

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১৯:৩০
যুক্তরাজ্যের সামরিক স্থাপনাও রাশিয়ার হামলার লক্ষ্য হতে পারে: মস্কো

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা- রয়টার্স

ইউক্রেন থেকে ব্রিটিশ অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চললে যুক্তরাজ্যের সামরিক স্থাপনাও ‘বৈধ লক্ষ্য’ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বৃহস্পতিবার বলেছেন, ইউক্রেনকে সরবরাহ করা ব্রিটিশ অস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে হামলার জবাব ইউক্রেন ও এর বাইরের যেকোনো ব্রিটিশ সামরিক স্থাপনা ও সরঞ্জামের ওপর দেওয়া হতে পারে।

মস্কো ও লন্ডনের সম্পর্ক দ্রুত অবনতির মধ্যে এই মন্তব্য করলেন তিনি। এর এক দিন আগে ইউক্রেনীয় বাহিনী ব্রিটিশ-ফরাসি স্টর্ম শ্যাডো/স্ক্যাল্প ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দোনেৎস্কে হামলা চালিয়েছে বলে খবর পাওয়া যায়। ওই হামলায় অন্তত আট বেসামরিক মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে দুই শিশুও।

এক সংবাদ সম্মেলনে জাখারোভা বললেন, ‘রাশিয়ার ভূখণ্ডে ব্রিটিশ অস্ত্র ব্যবহার করে ইউক্রেনের হামলার জবাব ইউক্রেনসহ এর বাইরে থাকা যেকোনো ব্রিটিশ সামরিক স্থাপনা ও সরঞ্জামের বিরুদ্ধে দেওয়া হতে পারে—আমরা বারবার এ বিষয়ে সতর্ক করেছি।’

রাশিয়ার বেসামরিক নাগরিকদের ওপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি তাদের ‘সহযোগী ও উসকানিদাতারাও’ এর পরিণতি ভোগ করবে বলে সতর্ক করেন।

আরও পড়ুন

সেপ্টেম্বরে সরাসরি বৈঠক করবে ইউক্রেন-রাশিয়া!

২৭ আগস্ট ২০২৬


জাখারোভা অভিযোগ করেন, পরপর কয়েকটি ব্রিটিশ সরকার দীর্ঘমেয়াদে রাশিয়াকে তথাকথিত ‘কৌশলগত পরাজয়’ ঘটানোর লক্ষ্য নিয়ে কাজ করে আসছে। তিনি ‘যুক্তরাজ্যের সব বাসিন্দাকে তাদের নিজেদের সরকারের নেওয়া বৈরী পদক্ষেপের অনিবার্য ও বিপর্যয়কর পরিণতি নিয়ে ভাবার’ আহ্বান জানান।

সংঘাতকে ‘মৌলিকভাবে নতুন পর্যায়ে’ নিয়ে যাওয়ার মতো আগ্রাসী নীতি ‘অবিলম্বে, দৃঢ়ভাবে ও দ্ব্যর্থহীনভাবে’ পরিত্যাগ করতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

চলতি সপ্তাহের শুরুতে ইউক্রেনকে নিজ দেশে স্টর্ম শ্যাডো/স্ক্যাল্প ক্রুজ ক্ষেপণাস্ত্র সংযোজনের জন্য প্রয়োজনীয় গোপন প্রযুক্তি হস্তান্তরের অনুমোদন দেয় যুক্তরাজ্য।

এর প্রতিক্রিয়ায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ অভিযোগ করেন, যুক্তরাজ্য ‘কিয়েভ সরকারের পক্ষে এই যুদ্ধে অংশ নিচ্ছে’। ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম তৈরির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলো ধ্বংস করার জন্য রুশ বাহিনী সেগুলোর বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে বলেও সতর্ক করেন তিনি।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভও গত সপ্তাহে সতর্ক করে বলেছেন, ‘রাশিয়ার বিরুদ্ধে হামলায় ব্রিটিশ ক্ষেপণাস্ত্র বাহিনীর সরাসরি অংশগ্রহণকে যুদ্ধের অংশগ্রহণ হিসেবে বিবেচনা করার পূর্ণ অধিকার আমাদের রয়েছে। এর সঙ্গে সংশ্লিষ্ট সব পরিণতিও ভোগ করতে হবে।’

সূত্র: আরটি

ইউক্রেন যুদ্ধযুক্তরাজ্যসামরিক স্থাপনারাশিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!