Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

কুয়েতের মরুভূমিতে প্রথমবার উৎপাদিত হলো বাসমতি ধান

লুৎফুর রহমান, কুয়েত থেকে
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩৫
শেয়ার করুন:
কুয়েতের মরুভূমিতে প্রথমবার উৎপাদিত হলো বাসমতি ধান

সংগৃহীত ছবি

মরুভূমির দেশ কুয়েতে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে উৎপাদিত হয়েছে বাসমতি ধান। তীব্র গরম, পানির সংকট ও মাটির লবণাক্ততার মতো প্রতিকূলতা জয় করে দেশটির দক্ষিণাঞ্চলীয় কৃষিপ্রধান এলাকা আল-ওয়াফরায় প্রায় তিন টন ধান উৎপাদন করা হয়েছে। স্থানীয় কৃষি উৎপাদন বাড়ানো ও খাদ্যনিরাপত্তা জোরদারের ক্ষেত্রে এই সাফল্যকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

মরুভূমি ও সীমিত আবাদযোগ্য জমির কারণে চালসহ অধিকাংশ খাদ্যশস্যের জন্য আমদানির ওপর নির্ভরশীল কুয়েত। গ্রীষ্মকালে তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এ ছাড়া স্বল্প বৃষ্টিপাত, মাটির লবণাক্ততা ও মিঠাপানির সংকট দেশটির কৃষির জন্য দীর্ঘদিনের চ্যালেঞ্জ।

এ পরিস্থিতিতে বৈশ্বিক সরবরাহব্যবস্থার ঝুঁকি মোকাবিলা এবং খাদ্য আমদানির ওপর নির্ভরতা কমাতে আধুনিক কৃষি প্রযুক্তি ও পরীক্ষামূলক চাষাবাদে গুরুত্ব দিচ্ছে কুয়েত। এরই অংশ হিসেবে আল-ওয়াফরায় বাসমতি ধানের চাষ করা হয়।

প্রকল্পের সঙ্গে যুক্ত কুয়েতি কৃষি কর্মী শাবিব আল-আজমি জানান, গত জুলাইয়ের শুরুতে প্রায় পাঁচ হাজার বর্গমিটার জমিতে পরীক্ষামূলকভাবে ৩০ কেজি ধানের বীজ বপন করা হয়েছিল। সেখান থেকে সম্প্রতি প্রায় তিন হাজার কেজি বা তিন টন ধান সংগ্রহ করা হয়েছে।

চাষের পুরো সময় পাখির আক্রমণ থেকে ফসল রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। প্রচণ্ড গরমে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা থাকলেও যথাযথ পরিচর্যায় প্রত্যাশার চেয়ে বেশি ফলন পাওয়া গেছে বলে জানান শাবিব আল-আজমি।

আরও পড়ুন

৫৩ লাখ জনসংখ্যার কুয়েতে ৩৭ লাখই প্রবাসী

২৩ নভেম্বর ২০২৬

এই প্রকল্পের মাধ্যমে শুধু চাল উৎপাদনই নয়, কৃষির অন্যান্য ক্ষেত্রেও সুফল পাওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা। শাবিব আল-আজমি জানান, ধান মাড়াইয়ের পর পাওয়া তুষ মরুভূমির জমির উর্বরতা বাড়াতে জৈব সার হিসেবে ব্যবহার করা হবে। এ ছাড়া ধানের খড় ও অন্যান্য অবশিষ্টাংশ স্থানীয় খামারের গবাদিপশুর পুষ্টিকর খাদ্য হিসেবেও কাজে লাগানো সম্ভব হবে।

প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাতের মরুভূমিতে ধান চাষের পূর্ববর্তী অভিজ্ঞতা ও কৌশল কাজে লাগিয়ে কুয়েতের এ প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। প্রাথমিক সাফল্যের পর দেশজুড়ে বাসমতি ধানের চাষ সম্প্রসারণের পরিকল্পনা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি কুয়েতের মাটিতে মূল্যবান মসলা জাফরানের পরীক্ষামূলক চাষ শুরুর লক্ষ্যও রয়েছে তাদের।

কুয়েতমরুভূমিবাসমতি ধান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    মোংলামুখী বিস্ফোরকবাহী জাহাজ আটকের দাবি ইন্দোনেশিয়ার

    মোংলামুখী বিস্ফোরকবাহী জাহাজ আটকের দাবি ইন্দোনেশিয়ার

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম