Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

যুদ্ধবিধ্বস্ত গাজায় শিশুদের নতুন বিপদ মেনিনজাইটিস

আল জাজিরা
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫
শেয়ার করুন:
যুদ্ধবিধ্বস্ত গাজায় শিশুদের নতুন বিপদ মেনিনজাইটিস

ছবি : আল জাজিরা

যুদ্ধবিধ্বস্ত গাজায় অতিরিক্ত জনসংখ্যার চাপে অস্বাস্থ্যকর পরিবেশ, পয়োনিষ্কাশনব্যবস্থার বিপর্যয় এবং চিকিৎসাসামগ্রীর সংকটে শিশুদের মধ্যে মেনিনজাইটিস রোগের সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে। এটি মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডের আবরণীর প্রদাহজনিত রোগ।

পাঁচ বছর বয়সী ওমর আবু ফায়েদকে এক মাসেরও কম সময়ের মধ্যে তিনবার গাজা সিটির রান্তিসি শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেনিনজাইটিসের উপসর্গ দেখা দেওয়ায় তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

প্রতিবারই ওমরের মা জাকিয়া আবু ফায়েদ ভেবেছিলেন, ছেলে সুস্থ হয়ে উঠছে। কিন্তু হাসপাতাল থেকে বাড়ি ফেরার কয়েক দিন পর আবার জ্বর ও ব্যথা শুরু হয়।

জাকিয়া আল-জাজিরাকে বলেন, ‘এক সপ্তাহও সে বাড়িতে থাকতে পারে না। এর আগেই তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়।’

ওমরের অসুস্থতার শুরুতে প্রচণ্ড জ্বর, তীব্র মাথাব্যথা ও পেটে ব্যথা দেখা দেয়। খাওয়াদাওয়া বন্ধ হয়ে যায়। শরীরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। পাঁচ দিন বাড়িতে জ্বরের ওষুধ ও অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করানোর পরও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যান জাকিয়া। সেখানে চিকিৎসকরা মেনিনজাইটিস শনাক্ত করেন।

প্রথম দফায় পাঁচ দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে ছাড়পত্র দেওয়া হয়। কিন্তু এক সপ্তাহ পর আবার জ্বর ফিরে আসে। এরপর আরও ১০ দিন হাসপাতালে থাকতে হয় তাকে।

দ্বিতীয় দফায় হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার কয়েক দিন পর আবারও উপসর্গ দেখা দেয়। এবার চিকিৎসকরা তার ওষুধ পরিবর্তন করেন।

জাকিয়া বলেন, ‘আশা করছি, এবার চিকিৎসায় সে সাড়া দেবে।’

বারবার হাসপাতালে ভর্তি হওয়ায় শুধু ওমর নয়, তার তিন ও এক বছর বয়সী আরও দুই সন্তানকে নিয়েও উদ্বিগ্ন জাকিয়া। তার ভাষ্য, হাসপাতালে মেনিনজাইটিসে আক্রান্ত অনেক শিশু ভর্তি রয়েছে। তাদের মধ্যে নবজাতকও আছে।

উত্তর গাজার জাবালিয়া এলাকার বাসিন্দা জাকিয়ার ধারণা, কিন্ডারগার্টেন থেকে ওমরের শরীরে সংক্রমণ ছড়িয়ে থাকতে পারে। তবে সংক্রমণের উৎস নিশ্চিত হওয়া যায়নি।

বাড়ছে সংক্রমণ ও মৃত্যু

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ও মেনিনজাইটিসের সংক্রমণ বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছে। গত ২৪ নভেম্বর মন্ত্রণালয় রোগটির প্রাদুর্ভাব নিয়ে সতর্কতা জারি করে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অক্টোবরে গাজায় মেনিনজাইটিসে আক্রান্ত হয়েছেন ২৭২ জন। অথচ সাধারণত প্রতি মাসে আক্রান্তের সংখ্যা থাকে ৩০ থেকে ৫০ জন।

মন্ত্রণালয় জানায়, অক্টোবরে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১০৮ জন ব্যাকটেরিয়াজনিত মেনিনজাইটিসে আক্রান্ত ছিলেন। সাধারণত প্রতি মাসে এ ধরনের রোগী পাওয়া যায় ১০ থেকে ২০ জন। নভেম্বরের প্রথম কয়েক সপ্তাহেই নতুন করে আরও ১০০ জন ব্যাকটেরিয়াজনিত মেনিনজাইটিসে আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন

কাতারে হজের নিবন্ধন শুরু, সুযোগ পাবেন বাংলাদেশি প্রবাসীরাও

২৭ নভেম্বর ২০২৬

২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত এ রোগে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্ট থেকে অক্টোবরের মধ্যে মারা গেছেন পাঁচজন।

মেনিনজাইটিস হলো মস্তিষ্ক ও মেরুরজ্জুকে ঘিরে থাকা আবরণীর প্রদাহ। ভাইরাস বা ব্যাকটেরিয়া থেকে এ রোগ হতে পারে। তবে ব্যাকটেরিয়াজনিত মেনিনজাইটিস বেশি বিপজ্জনক। দ্রুত অবস্থার অবনতি ঘটিয়ে এ রোগে মৃত্যু হতে পারে। এ ছাড়া শ্রবণশক্তি হারানো ও স্নায়বিক জটিলতাসহ দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যাও দেখা দিতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেছে, পরীক্ষাগারের সক্ষমতা সীমিত হওয়ায় ভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের মধ্যে পার্থক্য নির্ণয় করা কঠিন হয়ে পড়েছে। জাতিসংঘও পরীক্ষাগারের সরঞ্জাম ও প্রয়োজনীয় ওষুধের সংকটের কথা জানিয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, অক্টোবরে গাজায় অত্যাবশ্যকীয় ওষুধের প্রায় ৪২ শতাংশের মজুত সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছিল।

এসব সংকট গাজার আগে থেকেই দুর্বল হয়ে পড়া স্বাস্থ্যব্যবস্থার ওপর আরও চাপ সৃষ্টি করছে। অন্যদিকে বাস্তুচ্যুত পরিবারগুলোকে গাদাগাদি করে থাকতে হচ্ছে। সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত পয়োনিষ্কাশনব্যবস্থার অভাবে সংক্রমণ থেকে নিজেদের সুরক্ষিত রাখাও কঠিন হয়ে পড়েছে তাদের জন্য।

চাপ বাড়ছে হাসপাতালে

গাজার রান্তিসি শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ শরিফ মাতার বলেন, প্রায় এক মাস আগে মেনিনজাইটিসের সংক্রমণের নতুন ঢেউ শুরু হয়েছে। দৈনিক রোগী ভর্তির সংখ্যা কিছুটা কমলেও সংক্রমণ এখনো থামেনি।

আল-জাজিরাকে শরিফ মাতার বলেন, ‘একপর্যায়ে প্রতিদিন ১০ জনের বেশি রোগী আসছিল। এখন প্রতিদিন তিন থেকে চারজন আসছে। রোগীর সংখ্যা কমেছে, কিন্তু সংক্রমণের ঢেউ শেষ হয়নি।’

তিনি বলেন, গাজায় মৌসুমি ভিত্তিতে মেনিনজাইটিসের সংক্রমণ দেখা যায়। তবে চলতি বছরের পরিস্থিতি হাসপাতালগুলোর ওপর বাড়তি চাপ তৈরি করেছে। গাজায় শিশুদের চিকিৎসাসেবা দেওয়া হাতে গোনা যে কয়েকটি হাসপাতাল এখনো চালু রয়েছে, রান্তিসি তার একটি। পুরো গাজা উপত্যকা থেকে এখানে শিশু রোগীদের নিয়ে আসা হচ্ছে।

শরিফ মাতারের মতে, বাস্তুচ্যুত মানুষের শিবির ও তাঁবুতে অতিরিক্ত মানুষের বসবাসের কারণে সংক্রমণ ছড়িয়ে পড়ছে। এসব জায়গায় পর্যাপ্ত পানি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার সুযোগ নেই।

যমজ দুই সন্তানকে নিয়ে মায়ের উদ্বেগ

রান্তিসি হাসপাতালে আরেক মায়ের ছয় মাস বয়সী যমজ দুই সন্তান পরপর মেনিনজাইটিসে আক্রান্ত হয়েছে। ২৯ বছর বয়সী আয়াত সালেম বলেন, ছেলে ইয়ামান ও মেয়ে ইয়ুমনা অসুস্থ হয়ে পড়ার পর প্রায় ১৫ দিন ধরে তাকে হাসপাতালের এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে ছুটতে হচ্ছে।

প্রায় দুই সপ্তাহ আগে ইয়ামানের প্রথম জ্বর আসে। প্রথমে পর্যবেক্ষণে রেখে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু দুই দিন পর আবার জ্বর, ডায়রিয়া ও শরীরে ফুসকুড়ি দেখা দিলে তাকে ফের হাসপাতালে ভর্তি করান। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তার মেনিনজাইটিস শনাক্ত করেন। এরপর টানা ১০ দিন হাসপাতালে থাকতে হয় শিশুটিকে।

আরও পড়ুন

কুয়েতে ইরানি ড্রোন হামলায় ২ ইতালীয় নাগরিক নিহত, আহত ২

২৭ নভেম্বর ২০২৬

ইয়ামানকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সময় তার যমজ বোন ইয়ুমনার শারীরিক অবস্থার অবনতি ঘটে। ৩৯ থেকে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস জ্বরের পাশাপাশি তীব্র ডায়রিয়া ও বমি শুরু হয় তার। চিকিৎসকরাও তার মেনিনজাইটিস শনাক্ত করেন। এমনকি মায়ের বুকের দুধ কিংবা ফর্মুলা দুধও পান করতে পারছিল না শিশুটি।

চিকিৎসকরা তাকে শিরাপথে তরল, ওষুধ ও জিঙ্ক সাপ্লিমেন্ট দেন। সাক্ষাৎকারের আগের রাতে অবশেষে তার জ্বর কমে আসে। তবে তখনো অসুস্থ ছিল সে। শরীরের ওজনও অনেক কমে গিয়েছিল।

আয়াত বলেন, ‘চিকিৎসক আমাকে বলেছেন, এটি ছিল তার চিকিৎসা করা সবচেয়ে জটিল রোগীদের একটি। কথাটি শুনে আমি হতবাক হয়ে গিয়েছিলাম।’

তিনি জানান, যমজ সন্তানদের সংক্রমণ থেকে রক্ষা করতে ছয় মাস ধরে যথাসাধ্য সতর্কতা অবলম্বন করেছেন। জরুরি প্রয়োজন ছাড়া তিনি তাদের নিয়ে খুব একটা বাইরে বের হননি। ত্রাণ বিতরণকেন্দ্রেও যাননি। এমনকি কাউকে বাসায় আসতেও দেননি। তারপরও কীভাবে সন্তান দুটি সংক্রমিত হলো, তা বুঝতে পারছেন না তিনি।

আয়াত বলেন, ‘আমরা বাস্তুচ্যুত মানুষের মধ্যে বসবাস করছি। প্রতিদিনই বোঝা কঠিন, পাশের তাঁবু বা ঘরে কে থাকছে কিংবা নতুন করে কারা এলাকায় আসছে। আমি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি, তারপরও কী ঘটেছে বুঝতে পারছি না।’

পরিবারের বর্তমান আবাসস্থলে পরিচ্ছন্নতা বজায় রাখার অসুবিধার কথাও তুলে ধরেন তিনি। সেখানে নির্ভরযোগ্যভাবে বিশুদ্ধ পানি পাওয়া যায় না। নেই পর্যাপ্ত স্বাস্থ্যসম্মত পয়োনিষ্কাশনব্যবস্থাও।

আয়াতের উদ্বেগের সঙ্গে যুক্ত হয়েছে এক ভয়াবহ পারিবারিক শোক। তার আগের যমজ দুই মেয়ে আয়লুল ও আমাল ২০২৩ সালের ১৯ ডিসেম্বর গাজা সিটিতে ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছিল। তখন তাদের বয়স ছিল মাত্র তিন বছর।

যুদ্ধবিধ্বস্তগাজামেনিনজাইটিস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল

    খায়রুল বাশারের নিষেধাজ্ঞা বহাল

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন